সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৭৯ AE EE SB ML LES SE “তোমরা এমন এক ব্যক্তিকে হত্যা করতে চাও, যে বলে, আমার রব আল্লাহ । আর সে ব্যক্তি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণসহ এসেছে” ফিরাউন ও হামান যখন হযরত মূসা (আ) কে হত্যার পরামর্শ করল, তখন ফিরাউনের লোকদের মধ্যে এক ব্যক্তি যে গোপনে হযরত মূসা (আ)-এর প্রতি ঈমান এনেছিল, সে তাদেরকে যে কথা বলেছিল, সেটাই আল্লাহ তা'আলা কুরআনের এ আয়াতে উল্লেখ করেছেন: Pd 270 Ho Tk SES SALT IOUT Ss Ue bn IS UU, ন, “ফিরাউন বংশের এক ব্যক্তি, যে মুমিন ছিল এবং নিজ ঈমান গোপন রাখত, সে বলল, তোমরা কি একজন লোককে এ জন্যেই হত্যা করবে যে, সে বলে, আল্লাহ আমার রব। অথচ সে তোমাদের রব্বের নিকট থেকে সুস্পষ্ট প্রমাণসহ তোমাদের নিকট এসেছে” (সূরা মুমিন : ২৮) মুসনাদে বাযযার ও দালাইলে আবু নুয়াইমে মুহাম্মদ ইবন আলী (রা) থেকে বর্ণিত আছে যে, একবার হযরত আলী (রা) খুতবার শুরুতে বললেন, বল দেখি সবচে’ শক্তিশালী ও বাহাদুর ব্যক্তি কে ? লোকেরা বলল, আপনি ৷ আলী (রা) বললেন, আমার অবস্থা তো এই যে, কেউ যদি আমার সাথে মুকাবিলা করে, তখন আমি তার প্রতিশোধ গ্রহণ করি। সবচে’ বেশি শক্তিশালী তো ছিলেন হযরত আবূ বকর (রা) । আমি একবার দেখেছিলাম, কুরায়শগণ রাসূলুল্লাহ (সা) কে মারতে উদ্যত অবস্থায় তিনি বলছেন : ১1, (1 131 ৩5! অর্থাৎ “তুমিই আমাদের সমস্ত মাবুদকে এক মাবৃদ বানিয়ে দিয়েছ ।” আমাদের কারোই এ সাহস হচ্ছিল না যে, তার নিকটে যাই এবং তাকে দুশমনদের নিকট থেকে ছাড়িয়ে আনি । হঠাৎ সেখানে হযরত আবূ বকর (রা) এসে পড়লেন এবং তিনি শত্রুর দলের মধ্যে ঢুকে পড়ে একে এক ধাক্কা, ওকে এক ঘুষি দিলেন। এ সময় যেমন সেই মর্দে মুমিন ফিরাউন ও হামানকে বলেছিলেন এ] ৮ 0,4 ১1১+, 5,1 অনুরূপভাবে আবূ বকরও কাফিরদের উদ্দেশ্য করে বলছিলেন ঃ এ 2 4% ১192 52451, অর্থাৎ “আফসোস, তোমাদের কি হলো যে, তোমরা কি এক ব্যক্তিকে এ জন্যে হত্যা করবে, সে বলে, আমার প্রভু আল্লাহ... ৷” হযরত আলী (রা) এ কথা বলে কেঁদে ফেললেন এবং বললেন, আমি তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি যে, বলো, ফিরাউনের বংশের সেই ব্যক্তি উত্তম ছিলেন, না আবূ বকর ? লোকজন চুপ করে রইল । তিনি অতঃপর বললেন, আল্লাহ্‌র কসম, আবূ বকরের এক ঘন্টা ফিরাউন বংশীয় এ মর্মে মু’মিনের সারা জীবন থেকে সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (179) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।