১৭৮ সীরাতুল মুস্তফা (সা) বলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং স্বস্তি লাভ করো । কিন্তু বদবখত কতিপয় দুর্ভাগা তাকে গালি-গালাজ করছিল এবং তার প্রতি থু থু নিক্ষেপ করছিল; আর কেউ নিক্ষেপ করছিল মাটি । এভাবে দুপুর হয়ে গেল । এঁ সময় একটি বালিকা পানি নিয়ে এল এবং তার পবিত্র মুখমণ্ডল ও হাত ধুয়ে দিল । আমি জিজ্ঞেস করলাম, এটি কে ? লোকেরা বলল, তার কন্যা যয়নব (রা) । ইমাম বুখারী একই সনদে হাদীসটি সংক্ষিপ্তাকারে বর্ণনা করেছেন। হাদীসটি হারিস ইবন হারিস গামিদী (রা) থেকেও বর্ণিত আছে। তাতে অতিরিক্ত আছে যে, রাসূল (সা) হযরত যয়নব (রা) কে উদ্দেশ্য করে বলেন, প্রিয়তমা কন্যা! তুমি তোমার পিতার পরাজিত ও অপদস্থ হওয়ায় দৃশ্য দেখে ভয় পেয়ো না। ইমাম বুখারী কর্তৃক তার ‘তারিখ'-এ বর্ণিত এবং তাবারানী, আবু নুয়ায়ম, আবূ যুরআ ও আল্লামা দিমাশকী হাদীসটি সহীহ বলেছেন" ২. হযরত তারিক ইবন আবদুল্লাহ আল-মুহারিবী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে যুল-মাজায বাজারে দেখলাম, তিনি যেতে যেতে বলছেন, হে লোক সকল ! লা ইলাহা ইল্লাল্লাহ বল, মুক্তি পাবে, কল্যাণ লাভ করবে । এদিকে তার পিছে পিছে এক ব্যক্তি পাথর ছুড়ছিল, আর হযরতের পবিত্র দেহ রক্তাক্ত হয়ে যাচ্ছে। লোকটি বলছিল, হে লোক সকল ! এর কথা শুনো না, কেননা সে মিথ্যাবাদী । এটি ইবন আবু শায়বার বর্ণনা ৷* ৩. বনী কিনানার এক শায়খ বলেন, আমি নবী করীম (মা) কে যুল-মাজায বাজারে দেখলাম, তিনি বলতে বলতে যাচ্ছিলেন যে, হে লোক সকল! লা ইলাহা ইল্লাল্লাহ বল, মুক্তি পাবে, কল্যাণ লাভ করবে। আর আবু লাহাব তার প্রতি মাটি নিক্ষেপ করতে করতে বলছে, হে লোকেরা ! তোমরা এর ধোকায় পড়ো না; এ তোমাদেরকে লাত ও উযযা থেকে বিমুখ করতে চায়। আর রাসূলুল্লাহ (সা) তার কথায় একটুও জ্রক্ষেপ করছিলেন না৷" 8. হযরত উরওয়া ইবন যুবায়র (রা) বলেন, আমি একবার হযরত আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রা) কে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (সা) কে মুশরিকগণ যে কষ্ট দিয়েছে, তা বর্ণনা করুন । আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রা) বললেন, একদিন রাসুলুল্লাহ (সা) নামায আদায় করছিলেন, এ সময় উকবা ইবন আবু মুয়াইত এরুটা কাপড় তার গলায় দিয়ে এমন জোরে পেঁচাতে শুরু করলো যে, এতে তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। সামনের দিক থেকে হযরত আবূ বকর (রা) এসে পড়লেন এবং উকবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন । তখনই হযরত আবূ বকর (রা) এ আয়াত পাঠ করলেন : ১. কানযুল উম্মাল, ৬খ. পৃ. ৩০৬ । ২, প্রাগুক্ত, ৬ডখ. পৃ. ৩০২ ৷ ৩. মুসনাদে আহমদ, ৪খ. পূ. ৬৩ ৷ সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (178) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।