সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৭৪ সীরাতুল মুস্তফা (সা) “যারা বিশ্বাস করে যে, আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যান। আর যারা কাফির, তাগৃত (বিদ্রোহী)-রাই তাদের অভিভাবক । এরা তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়।” (সূরা বাকারা : ২৫৭) উল্লিখিত আয়াতটি এ বিষয়ে প্রকৃষ্ট প্রমাণ যে, ঈমান হচ্ছে নূর এবং কুফর হচ্ছে অন্ধকার । আর কিয়ামতের দিন মু’মিনদের চেহারা উজ্জ্বল ও নূরাবিত হওয়া এবং কাফিরদের চেহারা কালো ও অন্ধকারময় হওয়ার কথা কুরআন মজীদে স্পষ্ট বর্ণিত আছে : ১,৯০ ১৮4%, ৮,১ ০৭: 7%; অৰ্থাৎ “এদিন তাদের কারো চেহারা হবে শুভ্র আর কারো চেহারা হবে কৃষ্ণবৰ্ণ ৷” এ সব কিছুই ঈমানকে নূর এবং কুফরকে অন্ধকার হিসেবে প্রকাশ করার জন্য করা হবে। এ কারণেই আল্লাহর ফেরেশতাগণ মু'মিনের রূহকে সাদা কাফনে আর কাফিরের রূহকে কালো মোটা চাদরের কাফনে গ্রহণ করে নিয়ে যাবেন। মোটকথা, কুরআনের এ সব আয়াত ও হাদীসসমূহ থেকে এটা জানা গেল যে, আনুগত্যের রং সাদা এবং পাপের রং কালো । যার বিস্তারিত বর্ণনার এখানে অবকাশ নেই । রূহ ও নফসের মধ্যে কি পার্থক্য কিছু কিছু আলিমের মতে রূহ ও নফস একই বস্তু; কিন্তু নির্ভরযোগ্য আলিমগণের মতে রূহ ও নফস দুটি পৃথক বস্তু ৷ উত্তাদ আবুল কাসিম কুশায়রী (র) বলেন, প্রশংসনীয় চরিত্রের খনি ও উৎসের নাম হচ্ছে রূহ এবং দুষ্ট চরিত্রের খনি এবং উৎসের নাম হচ্ছে নফস । কিন্তু সূশ্ষ্মদেহী হওয়ার ব্যাপারে উভয়ে এক । যেমন ফেরেশতা এবং শয়তান উভয়ে সুক্ষ্মদেহী হওয়ার ব্যাপারে এক । কিন্তু ফেরেশতা নূর দ্বারা সৃষ্ট এবং শয়তান আগুন দ্বারা তৈরি । ফেরেশতাকে সৃষ্টি করা হয়েছে নূর দিয়ে এবং শয়তানকে আগুন দিয়ে । যেমন সহীহ মুসলিমের একটি হাদীসে খোলাখুলি বলা হয়েছে। হাফিয ইবন আবদুল বার এ ব্যাপারে যে হাদীস উদ্ধৃত করেছেন, তা হলো এই : dans tis Sis cod om oss i a bars PL GE a + lis poy anak y dthng diab 3 ST dll 29 0 3 oe ny “আল্লাহ তা‘আলা হযরত আদম (আ) কে সৃষ্টি করলেন এবং তার মধ্যে একটি নফস ও একটি রূহ রাখলেন ফলে রূহ থেকে ক্ষমা, বিবেচনা, ধৈর্য, দানশীলতা ও বিশ্বস্ততা ইত্যাদি প্রকাশ পায় এবং নফস থেকে কুপ্রবৃত্তি, ইন্ত্রিয় প্রবণতা, নির্বুদ্ধিতা, ক্রোধ ও এ ধরনের দুশ্চরিত্রতামূলক কাজগুলো প্রকাশ পায়।”” ১. রাউযুল উনূফ, ১খ. পৃ ১৯৭ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (174) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।