সীরাতুল মুস্তফা (সা) ১৬৯ সত্যায়ন স্বেচ্ছায় ও ইচ্ছামাফিক করা হয়, শরী‘আতে তাই কেবল ধর্তব্য, আর যে সত্যায়ন বাধ্যতামূলকভাবে কিংবা আবশ্যিকভাবে অর্জিত হয়, না তা শরী‘আতের কাছে ধৰ্তব্য, আর না তা আল্লাহ তা'আলার উদ্দেশ্য । কেবল হযরত আশ্বিয়া আলাইহিমুস সালামের আস্থা ও ভরসায় ফিরিশতাদের সত্য বলে জানা এটা ইচ্ছাধীন ঈমান ও এচ্ছিক সত্যায়ন আর মৃত্যুকালে ফেরেশতাগণকে দেখে তীদের সত্য বলে জানা বাধ্যতামূলক ও অনিয়ন্ত্রিত বিশ্বাস ও সত্যায়ন, যা শরী‘আতে ধর্তব্য নয়। এ পৃথিবী পরীক্ষাগার, কাজেই আল্লাহর নবী (আ)গণকে এমন কোন মুজিযা দান করা, যা দেখামাত্রই বাধ্যতামূলকভাবে নবী (আ)গণের উপর এমন দৃঢ় বিশ্বাস জন্মায় যে, শত্ৰুতা পোষণকারী ব্যক্তিরও অস্বীকার করার কোন উপায় না থাকে, এটা সরাসরি প্রজ্ঞাবিরোধী (তাতে পরীক্ষার তাৎপর্য থাকে না)। অধিকন্তু, এর দ্বারা নবী প্রেরণের যে উদ্দেশ্য, তাও নষ্ট হয়ে যায়। কারণ উদ্দেশ্য তো এটাই যে, মানুষ নিজ ইচ্ছা অনুযায়ী ঈমান আনয়ন করবে । যদি বাধ্যতামূলকভাবেই ঈমান আনানো উদ্দেশ্য হতো, তা হলে নবী (আ)গণকে পৃথিবীতে প্রেরণের কি প্রয়োজন ছিল ? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যথারীতি স্বীয় বাণী সরাসরি বান্দাদেরকে শুনিয়ে দিতেন । কোন মাধ্যম ছাড়া আল্লাহর বাণী শোনার পর অতঃপর কারো পক্ষে তা অস্বীকার করা অসম্ভব ও অবাস্তব ছিল। মক্কার মুশ্রিকগণ এ ধরনেরই অযৌক্তিক দলীল-প্রমাণ চাইছিল, যাতে দেখামাত্র অপরিহার্যভাবে তার নবূয়াত ও রিসালাতের উপর দৃঢ় বিশ্বাস এসে যাবে। যেমন ফিরিশতাগণের মানুষের সামনে এসে তার নবূয়াত ও রিসালতের সাক্ষ্য দেয়া কিং মৃত ব্যক্তি জীবিত হয়ে তার নবুয়াত-রিসালতের পক্ষে সাক্ষ্য দেয়া । এ ধরনের চিহ্ন ও নিদর্শন প্রকাশকে এজন্যে অস্বীকার করা হয়েছে যে, এরূপ মু'জিযা প্রকাশ প্রজ্ঞা এবং নবী প্রেরণের উদ্দেশ্যের সরাসরি পরিপন্থি । আর আল্লাহ তা‘আলারও নিয়ম এটাই, যে সম্প্রদায় চায় না, তারা মুজিযা দেয়ার পরও ঈমান আনে না। ফলে সে সময়েই তাদের আল্লাহর আযাব এসে ধ্বংস করে দেয় । যেমনটি পূর্ববর্তী উন্মতসমূহের ঘটনাবলী কুরআন মজীদের বিভিন্ন স্থানে উল্লিখিত আছে । যথা আল্লাহ বলেন : SA CHIN fs 0 CLL, “পূর্বব্তীগণ কর্তৃক নিদর্শন অস্বীকার করাই আমাকে নিদর্শন প্রেরণ করা থেকে বিরত রাখে ৷” (সূরা বানী ইসরাঈল : ৫৯) এই বিশেষ বিশেষ নিদর্শনাবলী যা কুরায়শগণ চাচ্ছিল বাস্তবে তা পাঠানোয় কোনই বাধা নেই, কিন্তু কেবল কারণ এটাই যে, পূর্ববর্তী লোকেরা এ ধরনের মু‘জিযা দেয়ার পরেও ঈমান আনয়নে অস্বীকার করেছে। এজন্যে তাদের ধ্বংস করে দেয়া হয়েছে। অনুরূপভাবে এরাও তাদের প্রার্থিত মুজিযা দেয়ার পরও যদি ঈমান না আনে, তা হলে পূর্বের রীতি অনুসারে এদেরকেও ধ্বংস করে দেয়া হবে। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (169) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।