সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

| সূচিপত্ৰ | সীরাতুল মুস্তফা (সা) প্রেরিত হয়েছি । যদি তোমরা মানো, তবে দুনিয়া ও আখিরাতের সৌভাগ্য তোমাদের জন্য অপেক্ষা করছে। আর যদি না মানো, তবে আমি ধৈর্যধারণ করব যে পর্যন্ত না আল্লাহ আমার ও তোমাদের মাঝে ফয়সালা প্রদান করেন । কুরায়শগণ বলল, আচ্ছা আপনি আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন, যাতে তিনি আমাদের প্রতি কোন আযাব নাযিল করেন। তিনি বললেন, তোমাদের প্রতি আযাব নাযিল করা কিংবা অবকাশ দেয়া আল্লাহর ইচ্ছাধীন। এ কথার পর আবদুল্লাহ ইবন আবু উমায়্যা’ দাঁড়িয়ে গেল এবং বলল, ওহে মুহাম্মদ, আপনার সম্প্রদায় আপনার সামনে এত কথা বলল, আপনি তাদের একটি কথাও গ্রহণ করলেন না? হে মুহাম্মদ ! আল্লাহর শপথ, যদি আপনি সিড়ি লাগিয়ে আসমানেও আরোহণ করেন এবং সেখান থেকে নিজের নবূয়াত ও রিসালতের পরওয়ানা লিখিয়ে নেন আর চারজন ফেরেশতা যদি আপনার সহায়তায় আসেন এবং আপনার নবূয়াতের পক্ষে উচ্চ কণ্ঠে সাক্ষ্য দেন, তা হলেও আমি আপনাকে সত্য বলে মানব না । হযরত (সা) নিরাশ হয়ে গৃহে ফিরে এলেন সৃস্মাতি সূক্ষ্ম অনুসন্ধান আল্লাহ তাআলা যখন কাউকে নবৃূয়াত ও রিসালতের মর্যাদা দান করেন, সাথে সাথে সেই রিসালতের তথ্য-প্রমাণ, নিদর্শন ও চিহ্নও প্রেরণ করেন. যাতে কোন ব্যক্তি যদি তার অন্তরকে সন্দেহ-সংশয় থেকে মুক্ত রেখে এ বিষয়ে চিন্তা-ভাবনা করে, তা হলে তার নবৃূয়াত ও রিসালতের ব্যাপারে কোন প্রকার সন্দেহ অবশিষ্ট থাকে না। কিন্তু এমন কোন দলীল-প্রমাণ দেয়া হয় না, যা দেখামাত্রই বাধ্য হয়ে নবী (আ)গণের সত্য হওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস জন্মায় ! এটা এ জন্যে যে, উদ্দেশ্য তো (ঈমানের) পরীক্ষা-নিরীক্ষা করা । আর পরীক্ষায় সাফল্য তো অর্জন করতে হয়। অর্থাৎ যে ঈমান নবূয়াতের আলামত ও রিসালতের নিদর্শনে চিন্তা-ভাবনা করার পর আনা হয়, এ ধরনের ঈমান ও বিশ্বাসের উপরই শাস্তি অথবা প্রতিদান প্রযোজ্য । যে ঈমান ও ১. আবদুল্লাহ ইবন আবূ উমায়্যা হযরত (সা)-এর ফুফাত ভাই এবং উম্মুল মু'মিনীন হযরত উন্মে সালমার ভাই । মঙন্ধা বিজয়কালে ইসলাম গ্রহণ করেন। উশ্মুল মু’মিনীনের সুপারিশে নবী (সা) তাকে ক্ষমা করেন। তার প্রসঙ্গে এ আয়াত নাযিল হয় £ “এবং ওরা বলে, কখনই তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না আমাদের জন্য ভূমি থেকে এক ঝর্ণাধারা উতদ্বিত করবে, অথবা তোমার খেজুর কিংবা আংগুরের একটি বাগান থাকবে, যার ফাঁকে ফাঁকে অজস্র নদীনালা প্রবাহিত করে দেবে। অথবা তুমি যেমন বলে থাক, আকাশকে খণ্ড-বিখণ্ড করে আমাদের উপর ফেলবে অথবা আল্লাহ ও ফিরিশতাগণকে আমাদের সামনে উপস্থিত করবে, অথবা তোমার একটি স্বর্ণ নির্মিত গৃহ হবে অথবা তুমি আকাশে আরোহণ করবে। কিন্তু আমরা তোমার আকাশে আরোহণ কখনো বিশ্বাস করব না, যতক্ষণ না আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ করবে যা আমরা পাঠ করব । বল, পবিত্র মহান আমার প্রতিপালক, আমি তো কেবল একজন মানুষ, একজন রাসূল ।” (সূরা বানী ইসরাঈল £ ৯০-৯৩) । (ইসাবা, ২খ. পৃ ৩৭) । ২, উষূনুল আসার, ১খ. পৃ. ১০৯; আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৩খ. পৃ. ৫০ । ১৬৮ সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (168) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।