সীরাতুল মুস্তফা (সা) ১৬৫ মতই একজন মানুষ, আমার প্রতি ওহী হয় যে, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ । অতএব তারই পথ দৃঢ়ভাবে অবলম্বন কর এবং তারই নিকট ক্ষমা প্রার্থনা কর। দুর্ভোগ মুশরিকদের জন্য_-যারা যাকাত দান করে না এবং ওরা আখিরাতেও অবিশ্বাসী ৷ যারা ঈমান আনে ও সৎকাজ করে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিনু পুরস্কার । বল, তোমরা কি তাকে অস্বীকার করবেই যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুই দিনে এবং তোমরা কি তার সমকক্ষ দাড় করাতে চাও ? তিনি তো জগতসমূহের প্রতিপালক । তিনি ভূ-পৃষ্ঠে অটল পর্বতমালা স্থাপন করেছেন এবং ওতে রেখেছেন কল্যাণ আর চারদিনের মধ্যে সমভাবে যাচনাকারীদের জন্য এতে খাদ্যের ব্যবস্থা করেছেন। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধূ্বপূঞ্জ বিশেষ । অনন্তর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে এস ইচ্ছায় অথবা অনিচ্ছায় । ওরা বলল, আমরা এলাম অনুগত হয়ে । তারপর তিনি আকাশমণ্ডলীকে দুই দিনে সপ্তাকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশে এই বলে তার বিধান ব্যক্ত করলেন যে, আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দ্বারা এবং সুরক্ষিত করলাম । এটা পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা । তবুও এরা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে বলে দাও, আমি তো তোমাদেরকে আদ ও সামূদের শাস্তির অনুরূপ এক ধ্বংসকর শাস্তির ব্যাপারে সতর্ক করছি ।” (সূরা হা-মীম-আস-সাজদা : ১-১৩) তিনি তিলাওয়াত করছিলেন আর উতবা দু'হাত পিছনে জমিতে ঠেক দিয়ে মনোযোগ দিয়ে শুনছিল। কিন্তু যখন তিনি শেষ আয়াত 1, ৮,*! ১১5 -এ পৌঁছলেন, তখন উতবা নিজ হাত নবীজী (সা)-এর মুখের উপর ধরল এবং তাকে দোহাই দিয়ে বলল, আল্লাহর ওয়াস্তে তুমি আমাদের উপর অনুগ্রহ কর । উতবার ভয় হচ্ছিল যে, না জানি আদ ও সামূদ সম্প্রদায়ের মত এখনই তার উপর আযাব নাযিল হয়ে না যায় ! এরপর হযরত (সা) সিজদা পর্যন্ত আয়াত তিলাওয়াত করলেন। যখন তিলাওয়াত শেষ হলো, উতবাকে সম্বোধন করে বললেন, হে আবুল ওলীদ, যা কিছু শোনার ছিল, তা আপনি শুনেছেন, এখন আপনার ইচ্ছা । উতবা তার থেকে বিদায় গ্রহণ করে নিজ বন্ধুদের নিকটে ফিরে গেল৷ কিন্তু উতবা যেন আর সে উতবা ছিল না৷ কাজেই আবূ জাহল বলে উঠল, উতবা তো সে উতবা নেই, উতবা তো ধৰ্মত্যাগী হয়ে গেছে ! উতবা বলল, আমি তার কথা শুনেছি, আল্লাহর কসম, আমি এমনটি আর কোনদিন শুনিনি । তা না কবিতা, না জাদু আর না তা কাহিনী, এ তো অন্য কিছু । হে আমার সম্প্রদায় ! যদি তোমরা আমার কথা শোন, তা হলে মুহাম্মদকে তার অবস্থায় ছেড়ে দাও। আল্লাহর শপথ, যে বাণী আমি তার থেকে শুনে এলাম, অচিরেই তার বিশেষ মর্যাদা অর্জিত হবে। আরববাসী যদি তাকে ধ্বংস করে দেয়, তবে তো তোমাদের কোন চিন্তার প্রয়োজনই নেই । আর যদি মুহাম্মদ আরববাসীর উপর বিজয়ী হয় তা হলে তার সম্মান তো তোমাদেরই সম্মান, তার নেতৃত্ব তো তোমাদেরই নেতৃত্ব; কারণ সে তো তোমাদেরই কওমের লোক ৷ কুরায়শগণ বলল, ওহে আবুল ওলীদ! মুহাম্মদ সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (165) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।