সীরাতুল মুস্তফা (সা) ১৬১ তো মরে যাওয়াই উত্তম । এর ফলে হামযা কিছুটা বিব্রত হলেন এবং সন্দেহে পড়ে গেলেন । হযরত হামযা বলেন, তখন আমি আল্লাহর দরবারে এ দু'আ করলাম : ad C5 be Sf 20 NU, Ab Si ics rl Ld IU 1 b> “হে আল্লাহ ! যদি এটা হিদায়াত হয়, তবে তার সত্যতা আমার অন্তরে ঢেলে দাও, অন্যথায় এ বিভ্রান্তি থেকে বেরিয়ে যাওয়ার কোন বলিষ্ঠ পন্থা সৃষ্টি করে দাও ৷” অপর এক বর্ণনায় আছে, এই অস্থিরতা ও দুর্ভাবনার মধ্যে তার সারা রাত কেটে গেল, এক মুহূর্তও চোখে ঘুম এলো না । যখন কিছুতেই এ দুর্ভাবনা ও অস্থিরতা দূর হলো না, তখন তিনি হারেম শরীফে গিয়ে উপস্থিত হলেন এবং খুবই কাকুতি মিনতি ও ক্রন্দন সহকারে প্রার্থনা করলেন, হে আল্লাহ! আমার অন্তরকে সত্যের জন্য বিকশিত করে দাও এবং যাবতীয় সন্দেহ-সংশয় দূর করে দাও দুআ তখনও শেষ হয়নি, ইতিমধ্যে আমার অন্তর সকল বাতিল চিন্তা-ভাবনা থেকে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল, আনুগত্য ও নিশ্চিন্ততায় আমার অন্তর ভরপুর হয়ে গেল প্রভাত হতেই আমি হযরত (সা)-এর পবিত্র খেদমতে গিয়ে হাযির হলাম এবং সমস্ত ঘটনা খুলে বললাম । তিনি আমাকে অবিচল ও ইসলামের উপর দৃঢ় ও অটল থাকার জন্য দু'আ করলেন ।* ‘মুস্তাদরাকে হাকিমে’ বর্ণিত আছে, যখন হযরত হামযা রাসূল (সা)-এর নিকট উপস্থিত হলেন, তখন বললেন : Sls Guat gt Gla) LH gt “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি নিশ্চয়ই সত্য নবী, সত্যায়নকারী এবং পৌঁছে দেয়ার মত সাক্ষ্য দিচ্ছি ।” হে আমার ভ্রাতুষ্পুত্র ! আপনি আপনার দীনকে সবেচ্চ পর্যায়ে প্রকাশ করেছেন। আল্লাহর কসম, যদি দুনিয়া এবং তার মধ্যবর্তী যা কিছু আছে সবই আমি পেয়ে যাই, তবুও আপনার দীন ত্যাগ করে নিজ পিতা-পিতামহের ধর্ম গ্রহণ করব না । অতঃপর হামযা এ কবিতা আবৃত্তি করলেন : ddl md DANI SAS Ss or DS “আর আমি আল্লাহর প্রশংসা ও স্তুতি করছি যেহেতু তিনি আমার অস্তরে ইসলাম ও দীনে ইবরাহীম (আ) খহণের তওফীক দিয়েছেন।” Al op dL HE Lb ১. ইবনুল জাওযী বলেন যে, হযরত হামযা (রা) নবৃূয়াতের ষষ্ঠ বর্ষে ইসলাম গ্রহণ করেন। এটাই প্রসিদ্ধ বর্ণনা । হাফিয ইবন হাজার তার ইসাবায় বলেন, হযরত হামযা (রা) নবূয়াতের চ্বিতীয় বর্ষে ইসলাম গ্রহণ করেন । (যারকানী, ১খ. পৃ. ১৫৬) । ২, মুস্তাদরাক, ৩খ., পৃ. ১৯৩ । সিরাতল মুস্তফা (১ম খন) তুল মুণ্ঠফা 4% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (161) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।