১৬ সীরাতুল মুস্তফা (সা) সম্পৃক্ত । কাজেই মু’মিনের জন্য নিজেকে এবং নিজের ঈমানকে জানার আগে নবী (সা)-এর জীবন সম্পর্কে অবগতি লাভ অত্যাবশ্যক; যাতে সে নিজে এঁ পথে চলতে পারে এবং অপরকেও চলার আহ্বান জানাতে পারে। আল্লাহ্ তা'আলা সূরা হুদ-এর প্রথম থেকে শেষ পর্যন্ত তার প্রেরিত নবী-পয়গাস্বরগণের অবস্থা ও ঘটনাবলী উল্লেখ করেছেন। অবশেষে এর কারণ বর্ণনা করেছেন যে, তিনি কেন নবী-পয়গাস্বর (আ)গণের অবস্থাদি বর্ণনা করেছেন । যেমন ইরশাদ হয়েছে : 3 GID SS LEG DG a EE CLIN LE LEY, ED SHS cy “রাসূলগণের যে সমস্ত বৃত্তান্ত আপনার কাছে বর্ণনা করছি, এসব দ্বারা আমি আপনার চিত্তকে সুদৃঢ় করি, এ সবের মাধ্যমে আপনার কাছে সত্য এসেছে এবং মুমিনদের জন্য এসেছে উপদেশ ও সাবধান বাণী৷” (সূরা হুদ : ১২০) অর্থাৎ এসব ঘটনা অবহিত হয়ে যেন তোমরা (কুরআনে বর্ণিত) প্রশান্ত চিত্তের অধিকারী হতে পারো, তোমাদের অন্তরে ঈমান স্থির ও প্রতিষ্ঠিত থাকে, সত্যের উপর থাকতে পারো অটল, অবিচল । আর এগুলো শুনে তোমাদের শিক্ষা ও উপদেশ লাভ হয়। বরং পবিত্র কুরআনের অনেক সূরাই নবীদের নামে নামকরণ করা হয়েছে যাদের জীবনধারাও সূরাগুলোতে আলোচিত হয়েছে৷ যেমন সুরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইবরাহীম ইত্যাদি । আর সূরা লুকমান এবং সূরা কাহফ হযরত লুকমান (আ) ও আসহাবে কাহফের নামে নামকরণ করা হয়েছে। এর দ্বারা অনুমিত হয় আম্বিয়া, উলামা ও সৎকর্মশীল বান্দাদের জীবন বৃত্তান্ত ও ইতিহাস লিপিবদ্ধ করে রাখা কত জরুরী । জীবনী দ্বারা মহানবী (সা)-এর সুমহান মর্যাদা, ফযীলত ও কামালিয়ত সম্পৰ্কে জানা যাবে; আর সাথে সাথে রাসূল (সা)-এর সাহাবা (রা)-দের গুণাবলী ও কামালিয়াতও অবহিত হওয়া যাবে। এতে ঈমান শক্তিশালী হবে ও ঈমানের প্রবৃদ্ধি ঘটবে । এ সাথে পবিত্র কুরআনের অনেক আয়াত ও মহানবী (সা)-এর হাদীসের অর্থ ও তাৎপর্য জানা যাবে । যে ব্যক্তি ঈমান পোষণ করে না, এ জীবনী গ্রন্থ পাঠে তার সীরাতে নববী সম্পর্কে জ্ঞান হবে, ঈমান ও সত্যের গুরুত্ব সে উপলব্ধি করবে পূর্ববর্তী উন্মতগণ নিজেদের নবী এবং বিভিন্ন জাতি সম্প্রদায় নিজেদের বড় বড় নেতাদের জীবনী ও ইতিহাস লিখেছেন কিন্তু সবই অসম্পূর্ণ । যে সব সপ্রদায়ের অবস্থা এই যে, তারা যেই শ্রন্থকে আসমানী কিতাব ও মহান আল্লাহ্র বাণী বলে মনে করে সোটও তাদের কাছে সংরক্ষিত নেই । আর তাদের এটাও জানা নেই যে, এ বাণী কার শএতি নাযিল হয়েছে, কোথায় এবং কিভাবে নাযিল হয়েছে। তারা যাদেরকে আপন নেতা ও পথিকৃৎ বলে মনে করে, তাদের কবরের ঠিকানাও তাদের জানা নেই । এ সব সম্প্রদায় নিজেদের নেতার পরিপূর্ণ জীবনী ও ইতিহাস কিভাবে উপস্থাপন করবে? গোটা জীবনের ঘটনাবলী ও ইতিহাস তো অনেক বড় কথা, তারা তাদের সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (16) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।