সীরাতুল মুস্তফা (সা) ১৫৯ পিতা-পুত্রে, ভাইয়ে-ভাইয়ে এবং গোত্রে-গোত্রে বিভেদ সৃষ্টি করে__যেটা জাদুরই বৈশিষ্ট্য । এ সব কথার পর সভা ভঙ্গ হলো। যখন হজ্জের মৌসুম এলো, লোকজন আসতে শুরু করল, কুরায়শরা পথেঘাটে ছড়িয়ে পড়ল এবং যে ব্যক্তিই সেদিক দিয়ে যেত, মুহম্মদ (সা)-এর ব্যাপারে তাকেই বলতে থাকল, এ ব্যক্তি জাদুকর, তোমরা তার থেকে দূরে থাকবে । কিন্তু কুরায়শদের এ প্রচেষ্টা ইসলামের কোনই ক্ষতি করতে সক্ষম হলো না (বরং এ ব্যাপারে আগ্রহ আরো বেড়ে গেল) ৷ দেশের আনাচে কানাচে থেকে আগত লোকজন হযরত (সা) সম্পর্কে ভালভাবে অবহিত হয়েছে৷ আল্লামা যারকানী বলেন, এ হাদীসটি ইবন ইসহাক, হাকিম এবং বায়হাকী উত্তম সনদে বর্ণনা করেছেন৷ আল্লাহ রাব্বুল আলামিন এই ওলীদ ইবন মুগীরার ব্যাপারে নিন্মোক্ত আয়াতসমূহ নাযিল করেন : Tos oes Fas Brie IUD CLE = Dom) ERE sot SKIBA LLL LENG es EAL LAITY HAART hee “আমাকে আর তাকে ছেড়ে দাও, যাকে আমি সৃষ্টি করেছি অসাধারণ করে। আমি তাকে দিয়েছি বিপুল ধন-সম্পদ এবং নিত্যসঙ্গী পুত্ৰগণ এবং তাকে দিয়েছি স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ এরপরও সে কামনা করে যে, আমি তাকে আরো বেশি দিই ৷ না, তা হবে না, সে তো আমার নিদর্শনসমূহের ওদ্ধত্য বিরুদ্ধাচারী ৷ আমি অচিরেই তাকে ক্রমবর্ধমান শাস্তিতে আচ্ছন্ন করব । সে তো চিন্তা করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে, অভিশপ্ত হোক সে, কেমন করে এ সিদ্ধান্ত নিল ! আরো অভিসম্পাত হোক সে, কেমন করে সে এ সিদ্ধান্তে উপনীত হলো ! সে আবার চেয়ে দেখল ৷ অতঃপর জ্র কুঞ্চিত করল এবং মুখ ভেঙচিয়ে চলে গেল। এরপর সে পৃষ্ঠ প্রদর্শন করল ও দম্ভ জাহির করল। আর ঘোষণা করল, এ তো লোক-পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া কিছুই নয়। এ তো মানুষেরই কথা, আমি অচিরেই তাকে সাকার-এ নিক্ষেপ করব....আয়াতের শেষ পর্যন্ত” (সূরা মুদ্দাচ্ছির ১১-২৬) আর একটি মুরসাল রিওয়ায়াতে এসেছে, আয়াতটি ছিল : Sa amd ue Ls sড Af slo, Jl al AU ol ES HS APES es ew ১. উ়ুনুল আসার, ১খ., পৃ. ১০১। ২, আল-বিদায়া ওয়ান নিহায়া, ৩খ., পৃ. ৬১ স রাতুল মুস্তফা $% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (159) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।