সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৫৭ আবূ তালিব বললেন, এটা কি করে সম্ভব, আমি আমার প্রতিপালনাধীন পুত্রকে তোমাদের কাছে সোপর্দ করব আর তোমাদের পুত্রকে নিয়ে প্রতিপালন ও দেখাশুনা করব ? আল্লাহর কসম, এটা কখনই হতে পারে না । মুতইম ইবন আদী বলল, হে আবূ তালিব ! আল্লাহর শপথ, এই বিপদ থেকে উদ্ধারের লক্ষ্যে আপনার সম্প্রদায় একটা বিজ্ঞজনোচিত ইনসাফপূর্ণ রায় এবং একটা উত্তম পন্থা আপনার সামনে পেশ করেছিল, কিন্তু আপনি তা প্রত্যাখ্যান করলেন। আবূ তালিব বললেন, “আল্লাহর কসম, আমার সম্প্রদায় আমার সাথে ইনসাফ করেনি । তোমাদের যা করার থাকে, কর” কুরায়শগণ আবূ তালিব থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে প্রকাশ্য শত্রুতা করতে প্রস্তুত হয়ে গেল । সম্প্রদায়ের মাঝে যেসব নিঃস্ব অসহায় মুসলমান ছিল, তারা তাদের উপর নানা ধরনের যুলুম নির্যাতন চালাতে লাগল । আবু তালিব বনী হাশিম এবং বনী মুত্তালিবকে রাসূলুল্লাহ (সা)-এর সাহায্য সহায়তা করার আহ্বান জানালেন। আবূ তালিবের এ আহ্বানে সমগ্র বনী হাশিম ও বনী মুত্তালিব সাড়া দিল । বনী হাশিম শাখা গোত্রের আবূ লাহাবই কেবল দুশমনদের সাথে শরীক হলো (উয়ুনুল আসার) রবীয়া ইবন আব্বাদ (রা) বলেন, আমি নবী করীম (সা)-কে উকায এবং যুল-মাজায বাজারে দেখেছি যে, তিনি লোকদের বলছেন : 91419 4,5 + eb (,>॥% 20 “হে লোক সকল ! লা ইলাহা ইল্লাল্লাহ বল, সাফল্য অৰ্জন করবে।” আর তার পিছে পিছে একটা ট্যাড়া চোখবিশিষ্ট ব্যক্তি বলতে বলতে যাচ্ছে যে, এ ব্যক্তি সাবী (বেদীন) এবং মিথ্যাবাদী । আমি লোকদের জিজ্ঞাসা করলাম, লোকটি কে ? জানা গেল যে, তারই চাচা আবূ লাহাব । হাদীসটি ‘মুসনাদে আহমদ’ ও “মজামে তাবারানী'তে উল্লেখ আছে! ইসাবায় রবী‘ ইবন আব্বাদ-এর জীবনী এবং হাফিয ইবন সায়্যিদুন নাসও নিজ নিজ সনদে এ হাদীস উল্লেখ করেছেন । তবে এতে রয়েছে তিনি লোকদেরকে বলছেন: Ea ar ELEGY Gas BSAC DS al Gol “হে লোক সকল ! আল্লাহ তা‘আলা নিশ্চয়ই তোমাদের নির্দেশ দিচ্ছেন, কেবল তারই ইবাদত কর এবং তার সাথে কোন কিছুকে শরীক করো না৷” আর আবু লাহাব তার পিছে পিছে এ কথা বলে চলছিল : $0 ৯ ০ > 4৮১৮-০১ “হে লোক সকল ! এ তোমাদের নির্দেশ দিচ্ছে তোমাদের বাপ-দাদার ধর্ম ছেড়ে দেয়ার জন্য ।” মূলত নবীকুল শিরোমণি (সা) তো ইসলাম ও শাস্তির দিকে আহ্বান করছিলেন, আর আবূ লাহাব আহ্বান করছিল প্রজ্জবলিত অগ্নি শিখার দিকে । ১. ইসাবা, ২খ., পৃ. ৫০৯ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (157) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।