সীরাতুল মুস্তফা (সা) ১৫৩ ভীতি প্রদর্শন করুন) আয়াতটি নাযিল হলো, তখন হযরত (সা) আমাকে বললেন, এক সা’ শস্য, ছাগলের একটি রান ও এক পেয়ালা দুধ সংগ্রহ কর এবং এরপর আবদুল মুত্তালিবের সন্তানদের একত্র কর । আমি তার নির্দেশ পালন করি। কমবেশি চল্লিশ ব্যক্তি একত্রিত হলো; যাদের মধ্যে তার পিতৃব্য আবূ তালিব, হামযা, আব্বাস এবং আবূ লাহাবও শামিল ছিলেন। তিনি এক পেয়ালা গোশত তার পবিত্র দাত দ্বারা চিরে এ পেয়ালাতেই রাখলেন এবং বললেন, আল্লাহর নাম নিয়ে সকলে আহার করুন ৷. এ এক পেয়ালা গোশতে সবাই খেয়ে তৃপ্ত হলেন। এরপরও কিছু বেঁচে গেল। আসলে এঁ খাবার এতটুকু ছিল যে, একজনের জন্য তা যথেষ্ট হতে পারতো । এরপর আমাকে হুকুম দিলেন, দুধের পেয়ালা আন এবং সবাইকে পান করাও । এ এক পেয়ালা দুধে সবাই পরিতৃপ্ত হলেন অথচ এক পেয়ালা দুধ এত অধিক পরিমাণ ছিল না। এক পেয়ালা দুধ তো একজনই খেতে পারে. যা হোক, এভাবে চল্লিশ ব্যক্তি যখন খাওয়া শেষ করলেন, তখন তিনি (সা) কিছু বলার ইচ্ছা করলেন, আবু লাহাব তখন বলে উঠলো, লোক সকল! উঠে পড়, মুহম্মদ তো আজ তোমাদের খাবারের উপর জাদু করেছে। এমন জাদু, যা এর আগে কখনো দেখিইনি । এ কথা বলাতে লোকজন উঠে পড়তে শুরু করলো আর তার কিছু বলার সুযোগই হলো না । দ্বিতীয় দিন তিনি একইভাবে হযরত আলীকে খাবারের আয়োজন করতে নির্দেশ দিলেন। এমনিভাবে দ্বিতীয় দিনও লোকজন একত্রিত হলো। আহার শেষে তিনি (সা) বললেন, যে. বস্তুটি আমি এবার আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এর চেয়ে উত্তম কোন বস্তু এর পূর্বে কোন ব্যক্তি নিজ সম্প্রদায়ের নিকট উপস্থাপন করেনি । আমি আপনাদের জন্য দুনিয়া ও আখিরাতের সংবাদ নিয়ে এসেছি । (ইবন ইসহাক, বায়হাকী ও আবু নুয়াইম থেকে উদ্ধৃত) ৷” আবু লাহাব যদিও সম্পর্কে তার চাচা ছিলেন, কিন্তু সত্যায়ন, আত্মোৎসর্গ ও সত্যিকারের ভালবাসায় হযরত আবূ বকর (রা) সবার শীর্ষে ছিলেন। একইভাবে মিথ্যা প্রমাণ, কষ্ট দেয়া, বিদ্রুপ করা, হিংসা এবং শত্রুতায় আবু লাহাব ছিল সবার শীর্ষে । আল্লাহ তাকে অভিসম্পাত দিন৷ এ শত্রুতার কারণেই নবী (সা)-এর দু’ কন্যা অর্থাৎ হযরত রুকাইয়া ও হযরত উম্মে কুলসুম (রা) নবুয়াত লাভের পূর্বে আবূ লাহাব পুত্ৰ উতবা ও উতায়বার স্ত্রী ছিলেন । আবু লাহাব হযরতের অন্তরে কষ্ট দেয়ার জন্যে নিজ পুত্ৰদের থেকে উভয়ের তালাক নিয়ে নেয়। কিন্তু প্রকৃতপক্ষে এটা ছিল আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে বিরাট রহমত ৷ এরা দু'জনই পর্যায়ক্রমে হযরত উসমান (রা)-এর সহধর্মিণী হন এবং হযরত উসমান যুন-নুরাইন উপাধিতে ভূষিত হন। এক লক্ষ চব্বিশ হাজার পয়গান্বর (আ)-এর সাহাবীগণের মধ্যে একমাত্র হযরত উসমান (রা) এমন সাহাবী, যিনি নবীর দু’ সাহেবযাদীকে পর্যায়ক্রমে (একের মৃত্যুর পর ১. আল-খাসাইসুল কুবরা, ১খ., পৃ. ১২৩ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (153) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।