১৫০ সীরাতুল মুস্তফা (সা) (সা)! আমাকে চিনতে পেরেছেন কি? তিনি ইরশাদ করলেন, হ্যা, তুমি তো এ ব্যক্তি, যে মকন্ধায় আমার সাথে সাক্ষাত করেছিলে। আমি আরয করলাম, জি হ্যা, ইয়া রাসূলাল্লাহ; আমাকে কিছু তালিম দিন,... (হাদীসের শেষ পর্যন্ত) । সম্পূর্ণ হাদীস মুসনাদে আহমদে বর্ণিত আছে, আর এ হাদীস সহীহ মুসলিমেও বর্ণিত হয়েছে৷ হযরত আবু যর (রা)-এর ইসলাম গ্রহণ হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, আবূ যর গিফারী (রা)-এর নিকট যখন রাসূলুল্লাহ (সা)-এর নবূয়াত লাভের খবর পৌঁছলো, তখন তিনি নিজ ভ্রাতা উনায়সকে* বললেন, মক্কায় যাও এবং এ ব্যক্তির খবর নিয়ে এসো যিনি দাবি করেন, আমি আল্লাহর নবী এবং আসমান থেকে আমার প্রতি ওহী নাযিল হয়। তার বক্তব্যও শুনবে । আবূ যর-এর পরামর্শ অনুসারে উনায়স মন্ধায় আগমন করেন এবং তার সাথে মিলিত হয়ে ফিরে গেলেন। আবূ যর জিজ্ঞেস করলেন, কি খবর নিয়ে এসেছ ? উনায়স বললেন, যখন আমি মক্কায় পৌঁছলাম, তখন কেউ তাকে মিথ্যাবাদী, জাদুকর বলছিল আর কেউ গল্পকার ও কবি বলছিল। কিন্তু আল্লাহর কসম, তিনি কবিও নন, আর গল্পকারও নন । উনায়স নিজে একজন খুব বড় কবি ছিলেন। এ জন্যে তিনি বললেন, আমি গল্পকারের কথাও শুনেছি, কিন্তু তার বক্তব্য গল্পকারদের বক্তব্যের অনুরূপ নয়। তার বক্তব্যকে কবিতার ওজনে রেখে দেখেছি, তা কবিতাও নয় । আল্লাহর কসম, তিনি সম্পূর্ণ সত্যবাদী । তিনি আরো বললেন : L১১5, DY Ab al wl os 2 31 IL Al চা ~~ 2 “এ ব্যক্তিকে আমি কেবল কল্যাণ এবং উত্তম কাজের নির্দেশ দিতে আর খারাপ ও অকল্যাণকর কাজ থেকে নিষেধ করতে দেখেছি । উত্তম ও পবিত্রতম চরিত্র গঠনের নির্দেশ দিতে দেখেছি । আর তার থেকে যে বাক্য শুনেছি, কবিতা বলতে যা বুঝায় তার সাথে এর কোন মিল নেই ৷” আবূ যর এ সব শুনে বললেন, অন্তরের পূর্ণ প্রশান্তি হলো না । সম্ভবত আবূ যর তার অবস্থা ও ঘটনাবলী পুরোপুরি শুনতে চেয়েছিলেন। এত সংক্ষিপ্ত বর্ণনা তাঁর জন্য যথেষ্ট ও প্রশান্তিদায়ক হলো না। এ জন্যে আবূ যর নিজেই কিছু পাথেয় এবং পানির মশক নিয়ে মকন্ধায় রওয়ানা হন এবং হযরত আলীর মাধ্যমে দরবারে রিসালতে উপস্থিত হন। সেখানে তার বক্তব্য শোনেন ও তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করেন এবং হেরেম শরীফে পৌঁছে স্বীয় ইসলাম গ্রহণের ঘোষণা দেন। ফলে কাফিরেরা তাকে এত বেশি মারধর করে যে, যমীনে শুইয়ে দেয়৷ হযরত আব্বাস এসে তাকে উদ্ধার ১. আল-ইসাবা, ১খ. পৃ. ৬। ২, উনায়স আবূ যরব থেকে বড় ছিলেন; (ইসাবা, ১খ., পৃ. ৭৬ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (150) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।