সীরাতুল মুস্তফা (সা) ১৪৯ হযরত আম্মার ও হ্যরত সুহায়ব (রা)-এর ইসলাম খৃহণ সাথে আমার সাক্ষাত হলো । তখন রাসূলুল্লাহ (সা) ভিতরে ছিলেন। আমি সুহায়বকে জিজ্ঞেস করলাম, উদ্দেশ্যটা কি ? সুহায়বও আমাকে একই প্রশ্ন করলেন, তোমার কি ইচ্ছা ? আমি বললাম, আমার ইচ্ছা হলো তার খিদমতে উপস্থিত হয়ে তার বক্তব্য শুনব ৷ সুতরাং আমরা দু'জনেই তার খিদমতে হাযির হলে তিনি আমাদেরকে ইসলামের দাওয়াত দেন এবং আমরা ইসলাম গ্রহণে ধন্য হই ৷” হযরত আমর ইবন আবাসা (রা)-এর ইসলাম গ্রহণ হযরত আমর ইবন আবাসা (রা) বলেন, শুরু থেকেই আমার মূর্তি পূজার প্রতি ঘৃণা ও অনীহা ছিল। আর এটা বুঝতাম যে, এ মূর্তি উপকার অপকার কোনকিছু করার আদৌ অধিকারী নয়, এ কেবলই পাথর । আমি আহলে কিতাবের আলিমদের মধ্যে এক আলিমের নিকট উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলাম, সর্ব প্রথম উন্নত ও উত্তম ধর্ম কোনটি ? এ আলিম বললেন, মক্কায় এক ব্যক্তি প্রকাশিত হবেন, মূর্তিপূজা থেকে মানুষকে আল্লাহর পথে আহ্বান করবেন, সবপেক্ষা উত্তম ও উন্নত দীন তিনিই আনয়ন করবেন । তুমি যদি তাকে পাও, তবে অবশ্যই তার আনুগত্য করবে। আমর ইবন আবাসা বলেন, এ সময় থেকে সকল সময় কেবল আমার মক্কার কথাই খেয়ালে থাকত, ছোট বড় সবার কাছেই মক্কার খবর জিজ্ঞেস করতাম । শেষ পর্যন্ত আমি হযরত (সা)-এর সংবাদ পেলাম । এ বর্ণনা “মু‘জামে তাবারানী’ এবং ‘দালাইলে আবূ নুয়াইমে’ উদ্ধৃত আছে। আমর ইবন আবাসা (রা)-এর বর্ণনায়, তার খবর পাওয়ার পর আমি মক্কা মুকাররামায় গিয়ে উপস্থিত হলাম এবং অত্যন্ত গোপনে তার সাথে মিলিত হলাম । আমি প্রশ্ন করলাম, আপনি কে? তিনি বললেন, আমি আল্লাহর নবী । বললাম, আল্লাহই কি আপনাকে পাঠিয়েছেন? তিনি বললেন, হ্যা । আমি প্রশ্ন করলাম, আল্লাহ আপনাকে কি পয়গাম দিয়ে পাঠিয়েছেন? তিনি (সা) ইরশাদ করলেন, আল্লাহকে এক বলে মানা হোক, তার সাথে কোন শরীক না করা হোক, মূর্তিগুলোকে ভাঙা হোক আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হোক । আমি বললাম, এ ব্যাপারে কে আপনার সাথে আছেন? তিনি বললেন, এক আযাদ আর এক গোলাম, অর্থাৎ হযরত আবূ বকর ও হযরত বিলাল (রা) । আমি আরয করলাম, আমিও আপনার অনুগত, অনুসারী ও সাহায্যকারী হতে চাই । তিনি বললেন, এ সময়ে তুমি নিজ দেশে ফিরে যাও, যখন আমার বিজয়ের সংবাদ জানতে পারবে, তখন আসবে । হযরত আমর ইবন আবাসা বলেন, আমি মুসলমান হয়ে নিজ দেশে ফিরে এলাম এবং তার সংবাদাদি নিতে থাকলাম । যখন তিনি (সা) হিজরত করে মদীনা মুনাওয়ারায় তাশরীফ নিলেন, তখন আমি তার খিদমতে উপস্থিত হয়ে আরয করলাম, ইয়া রাসূলাল্লাত ১. তাবাকাতে ইবন সা‘দ, ৩খ., পৃ. ২১২ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (149) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।