১৪৮ সীরাতুল মুস্তফা (সা) SI A | Db AS USS SU sl Sl aS “আরর সেই প্রেরিত পয়গাস্বর (সা) নিজের এক কন্যাকে তার সাথে বিবাহ দিয়েছে, সত্য সত্যই তা এমন জুটি, যেন পূর্ণিমার চাদ সূর্যের সাথে একত্রিত. হয়েছে” SEU Slot alll sil EIU Et ill nl bd SS “ওহে হাশিমের পুত্র মুহাম্মদ ইবন আবদুল্লাহ (সা) ! আমার জীবন আপনার প্রতি হোক উৎসৰ্গিত, আপনি তো আল্লাহর আমীন এবং সৃষ্টির হিদায়তের জন্য প্রেরিত !”” হযরত উসমান ইবন আফফান (রা)-এর ইসলাম গ্রহণের দু'দিন পর হযরত আবূ বকর (রা) নিম্নের সম্মানিত ব্যক্তিবর্গকে সাথে নিয়ে রাসূল (সা)-এর খিদমতে উপস্থিত হলেন 8 আউফ, আবূ সালমা ইবন আবদুল আসাদ, আরকাম ইবন আরকাম, এঁরা সবাই একই মজলিসে ইসলাম গ্রহণে ধন্য হন । (রিয়াযুন নাযরাহ, ১খ. পৃ. ৮৫) ইয়াযীদ ইবন রুমান থেকে বর্ণিত আছে যে, উসমান ইবন মাষউন, উবায়দা ইবনুল হারিস, আবু উবায়দা ইবনুল জাররাহ, আবদুর রহমান ইবন আউফ, আবূ সালমা ইবন আবদুল আসাদ এঁরা সবাই মিলে নবী (সা)-এর খিদমতে উপস্থিত হন । তিনি (সা) তাদের সামনে ইসলাম পেশ করলেন এবং ইসলামের শতবলী সম্পর্কে অবহিত ও সাবধান করলেন। ফলে একই সময়ে এঁরা সবাই ইসলাম গ্রহণ করলেন এবং নবী (সা) আরকামের গৃহে অবস্থান গ্রহণের পূর্বে এরা সবাই ইসলাম গ্রহণ করেন 1 ১. আল-ইসাবা, ১খ. পৃ. ৩২৭ ৷ ২, হযরত উসমান ইবন মাযউন (রা) জাহিলী যুগ থেকেই শারাবকে অপসন্দ ও ঘৃণা করতেন এবং বলতেন যে, আমি এমন বস্তু কখনই পান করব না, যা জ্ঞানকে অবলুপ্ত করে দেয় এবং এমন ব্যক্তির সাথে আমার মেয়ের বিয়ে দিই যাকে আমি অপসন্দ করি । যখন শারাব নিষিদ্ধের ব্যাপারে সূরা মায়িদার আয়াত নাযিল হলো, তখন এক ব্যক্তি এসে তাকে এ আয়াত শোনালেন, তখন তিনি বললেন, আল্লাহ শারাবকে হালাক ও বরবাদ করুন, আমার দৃষ্টি প্রথম থেকেই এর বিরোধী ছিল। (তাবাকাতে ইবন সা'দ, ৩খ. পৃ. ২৮৬, প্রথম অংশ) ৩. আবূ উবায়দা ছিল তার ডাকনাম, প্রকৃত নাম ছিল আমির, আর উপাধি ছিল আমীনুল উম্মত ৷ প্রথম যুগের মুসলমান ও আশারা মুবাশশারার অন্তর্ভুক্ত ছিলেন। ইনি দু'দফা হিজরত করেন, একবার আবিসিনিয়ায়, আর একবার মদীনায় । তিনি সমস্ত জিহাদে শরীক হয়েছিলেন। হযরত ফারুকে আযম (রা)-এর খিলাফতকালে সিরীয় বাহিনীর সিপাহসালার ছিলেন। ১৮ হিজরীতে মহামারীতে আক্রান্ত হয়ে সিরিয়ায় ইনতিকাল করেন ৷ উমর (রা) ইনতিকালের সময় বলেছিলেন, যদি আবূ উবায়দা জীবিত থাকতেন, তবে তাকেই খলীফা বানাতাম । 8৪. হষরত আবূ সালমা হযরত (সা)-এর দুধভ্রাতা এবং উন্মুল ম:মিনীন হযরত উম্মে সালমা (রা)-এর প্রথম স্বামী ছিলেন। ৫. তাবাকাতে ইবন সা'দ, ৩খ., পৃ. ২৮৬ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (148) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।