১৪৬ সীরাতুল মুস্তফা (সা) LS Stl S435 2; ULas alls cS “আল্লাহর কসম, তুমি এক পবিত্রা সুন্দরী রমণীকে বিয়ে করেছ, তুমি নিজেও আল্লাহর অনুরাগী আর আল্লাহর অনুরাগীর সাথেই বিয়ে হয়েছে।” এটা শুনে আমি খুবই আশ্চর্যাব্িত হলাম এবং বললাম, খালা, আপনি এসব কি বলছেন ! তখন সুদা এ কবিতা আবৃত্তি করলেন £ sD IID oS LI LU sUl aim al | vb ll ans 5 “তিনি নবী আর তার সাথে রয়েছে নবূয়াতের দলীল প্রমাণ, প্রতিদানদাতা প্রভু তাকে সত্যসহকারে প্রেরণ করেছেন।” SENT Y ab SED, Lalli “তার প্রতি আল্লাহর কালাম অবতীর্ণ হয় এবং তিনি সত্য আর অসত্য পৃথককারী, কাজেই তুমি তারই অনুসরণ কর, যাতে মূর্তি তোমাকে পথভ্রষ্ট না করে৷” আমি বললাম, হে খালা, আপনি এমন ব্যক্তির কথা উল্লেখ করছেন, শহরে কোন দিন যার নামও শোনা যায় নি। কিছুই বুঝতে পারছি না । তখন সদা বললেন : Cle 55 dd x brs be DL m2 dm DI A tefl ows Chall, cpl ss Cod iy e৮৩১, ০১৬ ১১১ “মুহাম্মদ আবদুল্লাহর পুত্র, আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর পথে আহ্বান করেন, তার বাণী কল্যাণময়, তার দীন হবে সফলকাম, তার নির্দেশ পরিত্রাণের উপায়, তার বিপরীতে তার বিরুদ্ধে যতই তরবারি ও বর্শা চালানো হোক, কারো চিৎকার ও আহ্বান কল্যাণকর হবে না!” এ পর্যন্ত বলে তিনি উঠে পড়লেন কিন্তু তার কথা আমার অন্তরে প্রভাব বিস্তার করলো । এ সময় থেকেই আমি চিন্তা-ভাবনায় পড়ে গেলাম । হযরত আবূ বকরের: সাথে আমার সুসম্পর্ক ও যোগাযোগ ছিল। কাজেই তার কাছে এসে বসে পড়লাম । আবূ বকর আমাকে চিন্তাযুক্ত দেখে জিজ্ঞেস করলেন, চিন্তিত কেন? আমি নিজ খালার নিকট থেকে যা শুনেছিলাম, তা সবিস্তারে আবূ বকর (রা)-এর নিকট বর্ণনা করলাম । সব শুনে আবূ বকর (রা) বললেন, মাশাআল্লাহ, হে উসমান ! তুমি খুবই সতর্ক এবং বুদ্ধিমান, সত্য ও মিথ্যার পার্থক্য খুবই বুঝতে পারো। তোমার মত ব্যক্তির হক ও বাতিলের ব্যাপারে সংশয় থাকতে পারে না। এ মূর্তিগুলো কি বস্তু যার পূজায় আমাদের সম্প্রদায় নিমগু ? এ মূর্তিগুলো কি অন্ধ এবং বধির নয়, যারা শুনতেও পায় না, দেখতেও পায় না; আর না কারো ক্ষতি করতে পারে, না উপকার ৷ হযরত সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (146) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।