সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৪৩ বলেছেন, আমার ভ্রাতুম্পুত্র আরো বলে যে, রোম ও পারস্যের ধনভাণ্ডারও তার হাতে বিজিত হবে (ইসাবা, ২খ. পৃ. ৪৮৭; আফীফ কিন্দীর জীবন চরিত) । হযরত তালহা (রা)-এর ইসলাম গ্রহণ হযরত তালহা বলেন, আমি ব্যবসার উদ্দেশ্যে বসরা গিয়েছিলাম । একদিন আমি বসরার বাজারে ছিলাম, এ সময়ে এক দরবেশ তার উপাসনা গৃহ থেকে উচ্চৈঃস্বরে বলছিল, জিজ্ঞেস করে দেখ, এ লোকদের মধ্যে পবিত্র মক্কায় বসবাসকারী কেউ নেই তো? তালহা বললেন, আমি পবিত্র মক্কায় বাসকারী । দরবেশ বলল, আহমদ (সা) কি প্রকাশিত হয়েছেন? আমি বললাম, কোন্‌ আহমদ (সা)? দরবেশ বলল, আবদুল্লাহ্‌ ইবন আবদুল মুত্তালিবের পুত্র, এ মাস তার প্রকাশ পাওয়ার মাস, মক্কা মুকাররমায় প্রকাশ পাবেন, একটি প্রস্তরময় খেজুর বাগানবিশিষ্ট স্থানের দিকে হিজরত করবেন। তিনিই শেষ নবী । দেখ, তুমি পিছে পড়ো না । দরবেশের সাথে এ ধরনের কথোপকথনের দ্বারা আমার অন্তরে বিশেষ প্রভাব পড়েছিল । সত্ববর মক্কায় ফিরে গেলাম এবং লোকজনকে জিজ্ঞেস করতে লাগলাম, নতুন কিছু ঘটেছে কি ? লোকেরা বলল, হ্যা, আল-আমিন মুহাম্মদ নবৃওয়াতের দাবি করেছেন এবং ইবন আবু কুহাফা অর্থাৎ হযরত আবূ বকর তাকে সমর্থন করেছেন। আমি শীঅ্ম আবূ বকরের নিকট উপস্থিত হলাম । আবূ বকর আমাকে নিয়ে রাসুলুল্লাহ (সা)-এর খিদমতে উপস্থিত হলেন । উপস্থিত হয়েই আমি ইসলাম গ্রহণে ধন্য হলাম এবং এঁ দরবেশের ঘটনা পুরোপুরি বর্ণনা করলাম ৷ [ইসাবা, ২খ. পৃ: ২২৯, হযরত তালহা (রা)-এর জীবন চরিত] । হযরত সা‘দ ইবন আবি ওয়াক্কাস (রা)-এর ইসলাম গ্রহণ সা‘দ ইবন আবি ওয়াক্কাস বলেন, আমি ইসলাম গ্রহণের তিন রাত্রি পূর্বে এ স্বপ্ন দেখলাম যে, আমি যেন ঘুটঘুটে ভীষণ অন্ধকারে আছি। অন্ধকারের কারণে কোন কিছুই আমার নজরে আসছে না । হঠাৎ একটি চন্দ্র উদিত হলো । আমি এর পিছু নিয়ে দেখলাম যে, যায়দ ইবন হারিসা, আলী এবং আবূ বকর এ নুরের প্রতি আমার চেয়ে অগ্রগামী । আমি হযরতের খিদমতে উপস্থিত হলাম এবং আরয করলাম, আপনি কিসের প্রতি আহ্বান জানান ? তিনি ইরশাদ করলেন, আল্লাহর একত্ব এবং আমার রাসূল হওয়ার প্রতি সাক্ষ্যদানের জন্য তোমাকে আহ্বান করছি। আমি কালেমা শাহাদত পাঠ করলাম । (ইবন আবিদ-দুনইয়া ও ইবন আসাকির সূত্রে খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ১২২) । হযরত খালিদ ইবন সাঈদ ইবন আস (রা)-এর ইসলাম গ্রহণ তিনি প্রথম যুগের ইসলাম গ্রহণকারীদের মধ্যে চতুর্থ অথবা পঞ্চম মুসলমান’ ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি স্বপ্নে দেখেন, (তিনি বলেন £) আমি যেন প্রচণ্ড ১. ইসাবা, ১খ. পৃ. ৪০৬। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (143) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।