সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ সীরাতুল মুস্তফা (সা) হযরত জাফর ইবন’ আবূ তালিব (রা)-এর ইসলাম গ্রহণ একদিন হযরত আলী (রা) রাসুলুল্লাহ (সা)-এর সাথে ইবাদতে মশগুল ছিলেন। হযরত আলী তার ডান পার্শ্বে ছিলেন। ঘটনাক্রমে আবূ তালিব এ দিক দিয়ে যাচ্ছিলেন, জাফরও তার সঙ্গে ছিলেন। নবী (সা)-কে যখন তিনি নামাযরত অবস্থায় দেখলেন, তখন জাফরকে উদ্দেশ্য করে বললেন, ওহে পুত্র ! তুমিও আলীর মত তোমার চাচাত ভাইয়ের শক্তিশালী বাহুতে পরিণত হও, আর তার বামপার্শ্বে দাড়িয়ে তার সাথে নামাযে শরীক হয়ে যাও (উসদুল গাবা, ১খ. পৃ. ২৮৭) ৷ জাফর প্রথম যুগে ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত ছিলেন এবং একত্রিশ অথবা পঁচিশজন সাহাবার পর ইসলাম গ্রহণে ধন্য হন। (ইসাবা, ১খ. পৃ. ২৩৭) আফীফ"* কিন্দী (রা)-এর ইসলাম গ্রহণ আফীফ কিন্দী (রা) হযরত আব্বাস (রা)-এর দোস্ত ছিিযেন তিনি আতরের ব্যবসা করতেন। এ সূত্রে তার ইয়েমেনে যাতায়াতও ছিল। আফীফ কিন্দী বলেন, একবার আমি হযরত আব্বাসের সাথে মিনায় ছিলাম । সে সময় এক ব্যক্তি এলো এবং খুবই উত্তমরূপে উযূ করলো অতঃপর নামাযের জন্য দাড়িয়ে গেল । এরপর একজন স্ত্রীলোক এলো এবং একইভাবে উযূ করে নামাযে দাড়িয়ে গেল । এরপর একটি এগার বছর বয়ঙ্ক বালক এলো এবং একইভাবে উযূ করে তার পাশে নামাযে দাড়িয়ে গেল । আমি আব্বাসকে জিজ্ঞেস করলাম, এটা কোন্‌ ধর্ম ? হযরত আব্বাস বললেন, এটা আমার ভ্রাতুম্পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম, যিনি বলেন, আল্লাহ তাকে তার রাসুল করে প্রেরণ করেছেন। আর এ বালক আলী ইবন আবূ তালিবও আমার ভ্রাতুম্পুত্ৰ, যে এ ধর্মের অনুসারী এবং এঁ স্ত্রীলোক মুহাম্মদ ইবন আবদুল্লাহর স্ত্রী এরপর আফীফ ইসলাম গ্রহণ করেন। আর তিনি এরূপ বলতেন যে আহা, আমি যদি চতুৰ্থ মুসলমান হতাম! (উয়ুনুল আসার) হাফিয ইবন আবদুল বার বলেন, এ হাদীসটি খুবই উত্তম এবং এর হাসান হওয়ার ব্যাপারে কোন দ্বিমত নেই । হাফিয আসকালানী বলেন, এ হাদীসটি ইমাম বুখারী তার তারিখে এবং বাগাবী ও ইবন মান্দাও উল্লেখ করেছেন। এতে অতিরিক্ত এটাও আছে যে, হযরত আব্বাস এও ১. তিনি হযরত আলী (রা)-এর সাক্ষাৎ ভ্রাতা এবং বয়সে আলী থেকে দশ বছর বড় ছিলেন। আবিসিনিয়ার শাসক নাজ্জাশী তার হাতেই ইসলাম গ্রহণ করেছিলেন । মুতার যুদ্ধে শাহাদত লাভ করেন, এ যুদ্ধে তার পবিত্র দেহে নয়টিরও বেশি যখম হয়েছিল। বিস্তারিত বর্ণনা ইনশা আল্লাহ মুতার যুদ্ধ অধ্যায়ে দেয়া হবে। (ইসাবা) ৷ ২. আফীফ প্রকৃতপক্ষে উপাধি ৷ হাফিয (আসকালানী) বলেন, তার প্রকৃত নাম শারাহীল, নিষ্পাপ ও পবিত্রতার দরুন আফীফ উপাধিতে ভূষিত হন । কাজেই হযরত আফীফের কবিতা- সমূহের মধ্যে একটি কবিতা এটাও যে, Ll die ত lal 4২5, “সে আমাকে খেল-তামাশার দিকে আহ্বান করে, আমি বললাম, তুমি তো আমার পরহেযগারী ও পবিত্রতা সম্বন্ধে জানই ৷” (ইসাবা, ২খ. পৃ. ৪৮৭) । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (142) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।