সীরাতুল মুস্তফা (সা) ১৪১ আবদুল্লাহ, বুকায়র ইবন আবদ ইয়ালীলের চার’ পুত্র, খালিদ, আমির, আকিল এবং ইবন সিনান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন । যখন নামাযের সময় আসতো, তখন তিনি কোন ঘাটি অথবা উপত্যকায় গোপনে নামায আদায় করতেন । একবারের ঘটনা, তিনি (সা) ও হযরত আলী (রা) কোন উপত্যকায় নামায পড়ছিলেন, হঠাৎ আবূ তালিব তীদের দিকে বেরিয়ে আসেন। হযরত আলী ততদিন পর্যন্ত তার ইসলাম গ্রহণের খবর নিজ মা-বাবা চাচা এবং অপরাপর নিকটাত্রমীয়ের নিকট প্রকাশ হতে দেন নি। আবূ তালিব হযরত (সা)-কে সম্বোধন করে জিত্ঞেস করলেন, ওহে ভ্রাতুম্পুত্র!ং এটা কেমন ধর্ম আর এটা কি ধরনের ইবাদত? তিনি বললেন, চাচা! এটাই আল্লাহর দীন, ফেরেশতাদের দীন, পয়গাম্বরগণের দীন; বিশেষ করে আমাদের পূর্বপুরুষ ইবরাহীম (আ)-এর দীন । আর আল্লাহ আমাকে তীর সমস্ত বান্দার প্রতি রাসূল বানিয়ে প্রেরণ করেছেন। আপনিই আমার নসীহতের সর্বপেক্ষা বেশি উপযুক্ত যে, আপনাকেই প্রথমে কল্যাণ ও হিদায়াতের প্রতি আহ্বান জানাই । আর আপনারও কর্তব্য যে, আপনিই সর্বপ্রথম এ সত্য হিদায়াত ও দীন গ্রহণ করবেন এবং এ ব্যাপারে আমার সাহায্য ও সহায়তাকারী প্রমাণিত হবেন। আবূ তালিব বললেন, হে ভ্রাতুম্পুত্র, আমি তো আমার পিতৃপুরুষের ধর্ম ছাড়তে পারি না, তবে এতটুকু অবশ্যই পাবে যে, কেউ তোমার কোন ক্ষতি করতে পারবে না । এরপর হযরত আলীকে উদ্দেশ্য করে বললেন, হে পুত্র, এটা কেমন ধর্ম যা তুমি গ্রহণ করেছ ? হযরত আলী বললেন, বাবা, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং তার রাসূলের প্রতি, আরও তিনি যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, তা সত্যায়ন করেছি । এর সাথে সাথে আল্লাহর ইবাদত-বন্দেগী করি এবং এরই অনুগত ও অনুসারী । আবূ তালিব বললেন, উত্তম, তোমাকে কল্যাণ ও মঙ্গলের প্রতি আহ্বান করা হয়েছে, এর সাহচর্য ত্যাগ করবে না। (সীরাতে ইবন হিশাম, ১খ., পৃ. ৮৭)। ১. আরকামের গৃহে এই চার ভাই খালিদ, আমির, আকিল এবং আয়্যাস সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন এবং তার হাতে বায়‘আত হন । যখন হিজরতের হুকুম হলো, এই চার ভাইই তাদের স্ত্রী-সন্তান:সম্ভুতি সহ, তাঁদের আত্মীয়-স্বজন কেউই মক্কায় বাকী ছিলেন না, ঘরে তালা লাগিয়ে মদীনায় যাত্রা করেন এবং রিফা'আ ইবন আবদুল মুনযির-এর গৃহে অবতরণ করেন (তাবাকাতে ইবন সাদ, ৩খ. পৃ. ২৮২) ৷ আকিলের নাম প্রকৃতপক্ষে গাফিল ছিল। রাসূলুল্লাহ (সা) তীর গাফিল নাম পরিবর্তন করে আকিল রাখেন (ইসাবা, ২খ. পৃ. ২৪৭) প্রথমে আখিরাত বিষয়ে গাফিল (অসতর্ক) ছিলেন, এক্ষণে আকিল (জ্ঞানী) হয়ে গেলেন। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (141) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।