সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৪ সীরাতুল মুস্তফা (সা) “আপাদ মস্তক যেখানেই তাকাই, কারিশমা অন্তরের আঁচল ধরে টেনে বলে, জায়গা এখানেই ৷” যদি আমার সময় ও শক্তি থাকত তবে আমি এর প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতাম; কিন্তু দুর্বলতা ও সময় সংকীর্ণতাহেতু এ ইচ্ছা পূর্ণ করতে পারিনি । আশা করি, কিতাবের বাকী অংশও ইনশা আল্লাহ্‌ 0,8 ০ ৩0,55১0, (পূর্বের চেয়ে পরবর্তীই তোমার জন্য উত্তম)-এর নমুনা হবে। অতঃপর আমি এ বিজ্ঞ লেখককে উদ্দেশ্য করেই এ বিষয়ের উপর একটি বিশেষ পরামর্শ, আর একটি সাধারণ পরামর্শ ও দআর দ্বারা আমার বক্তব্য শেষ করছি। বিশেষ পরামর্শ হলো এই যে, উল্লিখিত বিষয়ে পঞ্চম অধ্যায়ে আমার 4:5 ০-৫1 ১০>! এর সায়্যেদুনা ইবরাহীম (আ)-এর বর্ণনা (যা ইমদাদুল ফাতাওয়ার অংশ হিসেবে এর পঞ্চম অধ্যায়ে পৃ. ৪০৮ থেকে 8১২-তে মুদ্রিত হয়েছে) সঙ্গতিপূর্ণভাবে হুবহু বা সার-সংক্ষেপ এর সাথে সংযুক্ত করে দেয়া যায়_যা এক উত্তম সংযোজন হবে। সাধারণ পরামর্শ হলো সার্বজনীনভাবে সাধারণ লোকদের জন্য, যারা উর্দ্‌ ভাষায় সাধারণ জ্ঞান রাখেন, তারা যেন এ কিতাব পাঠ থেকে বঞ্চিত না হন। এর সবচেয়ে উত্তম ও সহজতম উপকারিতা হবে এই যে, নিজ শ্রদ্ধাল্পদ পয়গাম্বর (সা)-এর প্রয়োজনীয় পরিচিতি অর্জিত হবে। এতে করে সঙ্গতভাবে ওয়াদাকৃত জান্নাত আপনার নসীব হবে__আর এটা উত্তম নিয়ামত হওয়ার ব্যাপারে কি কারও দ্বিমত থাকতে পারে? আর দু'আ হলো, আল্লাহ্‌ তাআলা গ্রন্থটির লেখককে প্রকাশ্য অপ্রকাশ্য, পার্থিব ও পারলৌকিক বরকত দান করুন এবং এ গ্রন্থটিকে গ্রহণযোগ্য ও কল্যাণকর করুন । আমীন, ছুম্মা আমীন । থানা ভবন, ৫ শাওয়াল, ১৩৫৮ হি. আশরাফ আলী সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (14) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।