সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৩৯ নিকটও গোপন রেখেছিলেন (দ্র. যারকানী, ১খ., পৃ. ২৪৪) । আর আবূ তালিবের দারিদ্র্যের কারণে তিনি মহানবী (সা)-এর তত্বাবধানে ছিলেন। এমতাবস্থায় তিনি হুযুর (সা)-কে কিংবা ইসলামকে কোন আর্থিক সাহায্য করতেও সক্ষম ছিলেন না। অধিকন্তু ছোটদের অভ্যাস এটাই যে, তারা যখন কোন ব্যক্তির সাহচর্যে ও তত্বাবধানে থাকে, তখন তাকে যে কাজ করতে দেখে, তারই রেশ ধরে এঁ কাজই করতে থাকে৷ শিশুদের মধ্যে কোন কাজের উপকারিতা কিংবা ক্ষতি, সৌন্দর্য কিংবা অসৌন্দর্য বুঝার ও পরীক্ষা করার সামর্থ্য বা জ্ঞান কোনটাই থাকে না৷ হযরত আলীর 'অবস্থা তখন এমনটিই ছিল” এর বিপরীতে হযরত আবূ বকর ছিলেন খুবই জ্ঞানী ও হুশিয়ার ব্যক্তি; যিনি উপকার-ক্ষতি, সৌন্দর্য-কদর্যের মাঝে পার্থক্য করার পরিপূর্ণ জ্ঞান রাখতেন এবং তিনি নবী করীম (সা)-এর সমবয়সী ছিলেন। এছাড়া তিনি মক্কার প্রভাবশালী, সম্থান্ত ও প্রতিপত্তিসম্পন্ন লোকদের মধ্যে গণ্য ছিলেন । হযরত আবূ বকর (রা) এ অবস্থায় কারো-কোন চাপ ছাড়াই প্রথম আহ্বানেই ইসলাম গ্রহণের দাওয়াত কবুল করেন এবং জনগণের মাঝে তা প্রকাশ করেন। পিতা কিংবা ভাইয়ের নিকট নিজের ইসলাম গ্রহণ গোপন রাখেন নি। নিজের বিশিষ্ট বন্ধুদের কাছে বিশেষভাবে স্বীয় ইসলামকে প্রকাশ করেন এবং এ দীনে প্রবেশের আহ্বান জানান । এরূপ ইসলাম গ্রহণকারীর জন্য রয়েছে শৃত কল্যাণ । সারকথা হলো, আবূ বকর এমন এক ব্যক্তিত্ব, যিনি ছিলেন স্বাধীন ও স্বতন্ত্র, জ্ঞানী, প্রভাবশালী ও সম্বান্ত, প্রথম আহ্বানেই ইসলাম গ্রহণকারী ৷ প্রথম থেকেই ইসলামের দাওয়াতে নবী করীম (সা)-এর হাত ও বাহুতে পরিণত হন এবং নিজের ধন-সম্পদ ও জীবন সবকিছুই ইসলামের জন্য উৎসর্গ করে দেন। পূর্ণ তের বছর পর্যন্ত সর্ব প্রকারের কষ্ট ও বিপদে হযরত রাসূল (সা)-এর সঙ্গে থাকেন এবং শত্রু প্রতিরোধ করেন। আর হযরত আলী অল্প বয়স্ক হওয়ার কারণে শক্র প্রতিরোধ ও তাদের মুকাবিলা করার শক্তি তার ছিল না। আর আবূ বকর (রা) ইসলামে প্রবেশ করেই ইসলামের প্রচার শুরু করেন। তার বিশ্বস্ত বন্ধুদের মধ্যে যারা তার কাছে আসতেন কিংবা তিনি যাদের কাছে যেতেন, প্রত্যেককেই তিনি ইসলামের দাওয়াত দিতেন । কাজেই তার বন্ধু ও সঙ্গীদের মধ্যে তার প্রচারের দরুন এ ব্যক্তিগণ ইসলামে প্রবেশ করেন £* উসমান ইবন আফফান, যুবায়র ইবন আওয়াম, আবদুর রহমান ইবন আউফ, তালহা ইবন উবায়দুল্লাহ, সা'দ ইবন আবূ ওয়াক্কাস (রা), এরা সবাই কুরায়শদের বিশিষ্ট ও সম্তরান্ত ব্যক্তি ছিলেন হযরত আবূ বকর-এর হাতে ইসলাম গ্রহণ করেন। হযরত আবূ বকর (রা) এদের সবাইকে সাথে নিয়ে রাসূলুল্লাহ (সা)-এর ১. প্রাগুক্ত ২, মঙ্ধার নেতৃস্থানীয় এগার অথবা বারজন সাহাবীর পর ইসলাম গ্রহণ করেন । (ইসাবা) ৷ সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (139) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।