সীরাতুল মুস্তফা (সা) ১২৯ চূড়ান্ত পর্যায়ে উন্নীত হয়। যেমন আল্লাহ তা‘আলা বলেছেন : 00 6 £5, “এমনকি যখন সে চুড়ান্ত পর্যায়ে পৌঁছে এবং যখন পৌঁছে চল্লিশ বছর বয়সে ৷” কাজেই মানুষের উপযুক্ত বয়স তো চল্লিশ বছরই ৷ এরপর পতন আর ভাটার সময় । একইভাবে যখন শারীরিক ও আত্মিক শক্তি চুড়ান্ত পূর্ণতায় উপনীত হয় এবং আল্লাহর নূরের দীপ্তি ও পৃত-পবিত্র শ্বাস-প্রশ্বাস গ্রহণ করার যোগ্যতা পূর্ণতাপ্রাপ্ত হয়ে যায়, তখন আল্লাহ তা‘আলা স্বীয় দয়া ও অনুগ্রহ দ্বারা তাকে নবুয়ত ও রিসালাতের মর্যাদা অর্পণ করেন । %)৷ ২8,5 46, : 22 ১,০ 4২১০৬০১৩ 0, “আল্লাহ যাকে ইচ্ছা নিজ অনুখহের জন্য বিশেষরূপে মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল ।” (সূরা বাকারা : ১০৫) ২. ইমাম শা‘বীর একটি মুরসাল রিওয়ায়াত, যা ইমাম আহমদ ইবন হাম্বল স্বীয় তারিখে উল্লেখ করেছেন, তা হলো, নবৃয়াতপ্রাপ্তির পর কিছুদিন হযরত ইসরাফিল (আ) নবী (সা)-এর সাহচর্যদান ও সহায়তার জন্য আদিষ্ট হন । অধিকন্তু, তিনি তাকে আদব ও সৌজন্যবোধ শিক্ষা দেন। তবে তার মাধ্যমে কোন কুরআনের আয়াত নাযিল হয়নি । এ রিওয়ায়াতটি সনদের দিক থেকে সহীহ ৷” ইসরাফিল (আ)-এর সাহচর্যদান ও সহায়তা এ কথার ইঙ্গিতবাহী ছিল যে, এ নবীই শেষ নবী, তার পর কেবল কিয়ামতের জন্য অপেক্ষা করা কর্তব্য হবে। এটা এ জন্যে যে, ইসরাফিল (আ)-ই কিয়ামতের প্রাক্কালে শিঙ্গায় ফুৎকার দিতে আদিষ্ট হয়েছেন । তারই শিঙ্গায় ফুৎকারে কিয়ামত সংঘটিত হবে। আল্লামা সুয়ৃতী কতিপয় আলিম থেকে তার ‘ইতকানে’ এ কথা উল্লেখ করেছেন। ৩. হাদীসের বাক্য ১.14! > এ “অতঃপর একাকীত্ব তার নিকট প্রিয়তর করে তোলা হয়।” এখানে ৮৫ তথা কর্মবাচ্যের শব্দ ব্যবহার করার উদ্দেশ্য এ দিকে ইঙ্গিত করা যে, একাকী থাকার এ অভ্যাস তার মধ্যে আপনা আপনি সৃষ্টি হয়নি, বরং কোন প্রয়োগকারী এটা তার প্রতি প্রয়োগ করেছেন। অর্থাৎ এটা আল্লাহ তাবারাক ওয়া তা'আলার পক্ষ থেকে প্রদত্ত । নির্জনতা প্রিয়তা তার অন্তরে এ জন্যে সৃষ্টি করা হয়েছে যে, নিঃসঙ্গতা (খালাওয়াত ও আয্লাত) হচ্ছে সৃষ্টি থেকে দূরে থাকা ও একাকীত্ব সকল উপাসনার মূল, বরং এটা একটা পৃথক ইবাদত ৷ যদি একাকীত্বের সাথে যিকর ও ফিকির-এর ন্যায় ইবাদতও অন্তর্ভুক্ত হয় তবে তো সুবহানাল্লাহ তা নূরের উপর নূর । 8. এ হাদীসে এদিকেও ইঙ্গিত করা হয়েছে যে, শিক্ষার্থীর জন্য একাকীত্ব ও সৃষ্টি থেকে দূরে থাকাটাই উপযুক্ত । গৃহে এবং আত্মীয়-স্বজনের সাথে থেকে উত্তমরূপে ইবাদত করা যায় না। শিক্ষা সমাপনকারীর বিশেষ নির্জনতা আবশ্যকীয় নয়; এজন্যে ১. যারকানী, ১খ. পৃ. ২৩৬ । সিরাতুল মুস্তফা (১ম খঁগ্ট)তুল স্কুন্তফা 9 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (129) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।