সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১২৭ নাম শুনতেই বললেন, কুদ্দুস, কুদ্দুস, অর্থাৎ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ! মুর্তিপূজায় কলুষিত এ যমীনে জিবরাঈল কিভাবে আসবেন ? তিনি তো আল্লাহ তাআলার বিশ্বস্ত বান্দা, আল্লাহ ও তীর পয়গাম্বরদের মধ্যে ভ্রমণকারী এবং হযরত মূসা ও ঈসা (আ)-এর বন্ধু । এরপর খাদীজা ওরাকার নিকটে যান!" এবং ঘটনা বর্ণনা করেছেন। বহীরার জবাবও প্রায় তাই ছিল যে জবাব আদ্দাস দিয়েছিলেন তিরমিযী শরীফে হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত আছে যে, হযরত খাদীজা একবার নবী (সা)-কে আরয করলেন, ওরাকা আপনার নবৃয়াত ও রিসালাত প্রত্যায়ন করেছেন, কিন্তু দীনের প্রকাশ্য দাওয়াতের পূর্বেই তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি (সা) ইরশাদ করেন, আমি ওরাকাকে স্বপ্নে দেখেছি যে, তিনি সাদা পোশাক পরিহিত আছেন যদি দোযখের অধিবাসী হতেন, তবে অন্য কোন রঙের পোশাক পরিহিত থাকতেন । ফাতহুল বারীর সূরা আলাকের তাফসীরে, মুসনাদে বাযযারে এবং মুসনাদে হাকিমে হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেন, “ওরাকাকে মন্দ বলো না । তার জন্যে আমি বেহেশতে একটি অথবা দু’টি বাগান দেখেছি ।”* বড় কাজের কথা মহানবী (সা)-কে নিয়ে হযরত খাদীজার কখনো ওরাকার নিকট গমন, কখনো তাকে জাদ্দাসের কাছে নিয়ে যাওয়া এবং ঘটনা খুলে বলাটা কোনরূপ সন্দেহ-সংশয়ের কারণে বা প্রত্যয় জন্মানোর জন্য ছিল না, বরং রাসূল (সা)-কে সান্তনা দান ও তার উদ্বেগ প্রশমনই ছিল উদ্দেশ্য । ওহী নাযিলের কারণে রাসূল (সা)-এর উপর ক্লেশ ও উৎকণ্ঠা বিদ্যমান ছিল, যা থেকে তিনি স্বপ্তি লাভ করতে পারেন। কেননা হযরত খাদীজা (রা) হযরত নবী করীম (সা)-কে যে বিবাহ করেছিলেন, তা তার অদৃশ্য কারামত ও বৈশিষ্ট্য দেখে এ উদ্দেশ্যেই করেছিলেন, যে শেষনবীর সুসংবাদ তিনি তার চাচাত ভাই ওরাকা ইবন নওফল থেকে বার বার শুনে আসছিলেন, এর উদ্দিষ্ট ব্যক্তি তিনিই হবেন। কাজেই যখন তার প্রতি ওহী নাযিল হয় এবং হেরা গুহা থেকে ফিরে এসে তিনি খাদীজাতুল কুবরাকে তা বললেন, তা শোনার সাথে সাথেই খাদীজার অন্তরে তার নবূয়াতের দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছিল । কিন্তু আনন্দের প্রকাশ ঘটানো এবং ভালবাসার প্রেরণায় অতিরিক্ত নিশ্চয়তার জন্য কখনো ওরাকার নিকট, কখনো আদ্দাসের নিকট তাকে নিয়ে যান, তিনি যে উদ্দেশ্যে তাকে বিয়ে করেছিলেন, তা সফল হয়েছে । খাদীজা কেবল নবী (সা)-এর পেরেশানী দেখে দুঃখিত ছিলেন। অন্যথায় অন্তরে অফুরন্ত খুশিতে ভরপুর ছিলেন। আর রাসূল (সা)-এর উদ্দেশ্যও ছিল কেবল ১. ফাতহুল বারী, ৮খ. পৃ. ৫৫৪ ৷ ২, উমদাতুল কারী, ১খ. পৃ. ৭৫। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (127) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।