সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ সীরাতুল মুস্তফা (সা) “প্রত্যেক সাধকের অন্তরে হাজারো চিন্তা-ভাবনা থাকে, নিশ্চিন্ত জীবন কমই আছে । বিরহ অপেক্ষা বড় মুসীবত কিছুই নেই, কোনভাবে মরে যাওয়াও যেন এর চেয়ে উত্তম ৷” কিন্তু তিনি যখনই এরূপ চিন্তা করতেন তখনই জিবরাঈল (আ) দৃশ্যমান হতেন এবং বলতেন £৪ > এরা J, ৬৬! ০০ ৬ “হে মুহাম্মদ! সত্যিই আপনি আল্লাহর রাসূল ৷” এ কথা শুনে তার অন্তরে স্বস্তি ফিরে আসতো ৷” একবার হযরত খাদীজা (রা) নবী (সা)-কে বললেন, আবার যখন এ নামূস আসবেন, সম্ভব হলে আমাকে অবশ্যই খবর দেবেন। কাজেই এরপর যখন হযরত জিবরাঈল (আ) তীর কাছে এলেন, তিনি ওয়াদা মুতাহ্কি হযরত খাদীজা (রা)-কে খবর দিলেন। খাদীজা (রা) নবীজী (সা)-কে বললেন, আপনি আমার আলিঙ্গনাবদ্ধ হন । তিনি আলিঙ্গনাবদ্ধ হলেন। এমতাবস্থায় হযরত খাদীজা মাথার কাপড় খুলে ফেলেন এবং জিজ্ঞেস করেন, এখনও কি আপনি ফিরিশতাকে দেখতে পাচ্ছেন ? নবী (সা) বললেন, না । তখন খাদীজা (রা) বললেন, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহর শপথ, তিনি ফেরেশতা, শয়তান নয়। এ বর্ণনা মুহাম্মদ ইবন ইসহাক ইসমাঈল ইবন হাকিম থেকে ‘মুরসাল’ সনদে রিওয়ায়াত করেন৷ সীরাতে ইবন হিশামের* অপর এক বর্ণনায় আছে, খাদীজা বললেন, আপনার জন্য সুসংবাদ, তিনি অবশ্যই ফেরেশতা, শয়তান হলে (আমার ঘোমটা খুলে ফেলাতে) লজ্জাবোধ করতো না। আবু নুয়াইম হাদীসটি হযরত আয়েশা (রা) থেকে দুর্বল সনদে ‘দালাইলে'’ বর্ণনা করেছেন।* সার সংক্ষেপ সার কথা এই যে, হযরত খাদীজার এ প্রমাণ উপস্থাপন ছিল যৌক্তিক । কারণ, নবী করীম (সা)-এর ন্যায় এমন সুন্দর চরিত্র ও পরিপূর্ণ গুণাবলীর অধিকারী অনুপম ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কেবল নবূয়াত ও রিসালাতের জন্যই প্রযোজ্য । আর ওরাকার যুক্তি ছিল উদ্ধৃতিগত যে, তিনিই সেই নবী ও রাসূল, যাঁর সুসংবাদ হযরত মসীহ ইবন মরিয়ম (আ) প্রদান করেছিলেন। সুলায়মান তায়মী এবং মূসা ইবন উকবা তাদের কিতাবুল মাগাযীতে উল্লেখ করেন, হযরত খাদীজা ওরাকার পূর্বে আদ্দার্স' -এর নিকট যান এবং জিবরাঈল (আ)-এর আগমন বিষয়ে জিজ্ঞেস করেন। আদ্দাস জিবরাঈলের . ফাতহুল বারী, ১২খ. পৃ. ৩১৭; যারকানী, ১খ. পৃ. ২১৬ । খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ৯৫। ইসাবা, ৪খ. পৃ. ২৮১ । আদ্দাস (রা) উতবা ইবন রবীয়ার গোলাম ছিলেন। তিনি ছিলেন নিনুয়া নগরের অধিবাসী, যেখানে হযরত ইউনুস (আ) জন্মধহণ করেন। তিনি খ্রিস্টান ছিলেন এবং পরে ইসলাম কবূল করেন। (ইসাবা, ২খ. পৃ. ২৬৬) । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (126) www.banglakitab.weebly.com oD GUY

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।