সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১২৪ সীরাতুল মুস্তফা (সা) গ্রহণ করেছিলেন। তখন তিনি খুবই বৃদ্ধ ও অন্ধ হয়ে গিয়েছিলেন। হযরত খাদীজা সমুদয় ঘটনা তাকে খুলে বললেন ৷ শুনে ওরাকা বললেন : at rb sol sl ie AS “তুমি যদি সত্যি বলে থাক, তা হলে অবশ্যই তিনি নামূস’ (ফেরেশতা) যিনি ঈসা (আ)-এর নিকট আসতেন” এই বৰ্ণনা ‘দালাইলে আবু নুয়াইম’ গ্রন্থে ‘হাসান’ সনদে বর্ণিত হয়েছে। এরপর হযরত খাদীজা রাসূলুল্লাহ (সা)-কে সাথে নিয়ে ওরাকার নিকটে গেলেন এবং বললেন, ভাইজান ! আপনার ভাতিজার* অবস্থা তার মুখ থেকেই শুনুন । ওরাকা তাকে সম্বোধন করে বললেন, ভাতিজা ! বল দেখি, তুমি কি দেখেছ ? হযরত (সা) সমুদয় ঘটনা বর্ণনা করলেন । ওরাকা যখন তার সমস্ত কথা শুনলেন, তাতে তার মনে দৃঢ় প্রত্যয় জন্মালো যে, তিনি যা কিছু বলেছেন, সবই সত্য । ওরাকা তার কথা বুঝতে পারলেন এবং তা সমর্থন করলেন (ফাতহুল বারী, ১২খ. পৃ. ৩১৭) । ওরাকা তার সকল অবস্থা শুনে বললেন, আগস্তুক হলেন এ নামূস (ফেরেশতা), যিনি মূসা (আ)-এর নিকট আসতেন ৷ হায়, তোমার পয়গাম্বরীর সময় যদি আমি শক্তিমান থাকতাম এবং অন্ধ না হতাম ! যখন তোমার সম্প্রদায় তোমাকে দেশ থেকে বের করে দেবে, কিংবা অন্তত জীবিতও যদি থাকতাম ! তিনি (সা) খুবই আশ্চর্য ১. ভাল সংবাদ আনয়নকারী ফিরিশতাকে ‘নামূস' ও মন্দ খবর আনয়নকারীকে 'জাসূর’ বলে । (ফাতহুল বারী, ১খ. পৃ. ২৪) । ২, এ অতিরিক্ত বর্ণনা এ জন্যে করা হয়েছে, যাতে বুখারী ও দালাইলে নুয়াইমের বর্ণনার মধ্যে বৈপরীত্য না ঘটে lb bi ৩. শ্রবণ, বিশ্বাস, জানার সবগুলোর কর্তা ছিলেন ওরাকা ৷ কিন্তু আল্লামা শিবলী এগুলোর কর্তা হিসেবে মহানবী (সা)-কে বুঝে এভাবে অর্থ করেছেন যে, যখন তিনি ওরাকার কথা শুনলেন, এতে তার সত্যের প্রতি বিশ্বাস জন্মালো এবং তিনি তা বুঝতে সক্ষম হলেন (সীরাতুন নবী, ১খ. পৃ. ১৮৯) । আল্লামা শিবলী বুঝেছেন যে, মহানবী (সা)-এর নবূয়াত ও রিসালাতের ব্যাপারে সন্দেহে ছিলেন, ওরাকার কথা শুনে তার এ বিষয়ে প্রত্যয় জন্মালো ৷ আল্লামা শিবলীর এ ধারণা সম্পূর্ণ ভুল । নবীজী (সা)-এর নবুয়াত ও রিসালাত সম্পর্কীয় জ্ঞান ও বিশ্বাস পূর্বেই অর্জিত ছিল । যখন হযরত জিবরাঈল (আ) প্রথম হেরা গুহায় প্রবেশ করেন, তখন প্রথমেই নবী (সা)-কে সালাম দেন । যেমনটি আবু দাউদ তায়ালিসীর বর্ণনায় রয়েছে। (দ্র. যারকানী, ১খ. পৃ. ২১১; ফাতহুল বারী, ১২খ. পৃ. ৩১৩, তাবীর অধ্যায়) । এরপর জিবরাঈল তাকে আল্লাহর রাসূল হওয়ার সুসংবাদ দেন । এমন কি এতে তার প্রত্যয় জন্মায় । এরপর জিবরাঈল (আ) তাকে বলেন, .15৷ এবং সূরা আলাকের কয়েকটি আয়াত তাকে পড়িয়ে দিলেন। এরপর যখন তিনি হেরা গুহা থেকে বের হলেন তখন পথিপার্শ্বের বৃক্ষ ও পাথর কর্তৃক তাকে “আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ,” আওয়াজ শুনতে পেতেন (খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ৯৪) । মোট কথা, এঁ সমস্ত বিষয় থেকে তার নবৃয়াতের ব্যাপারে পূর্ণ বিশ্বাস জণ্ডেছিল। অবশ্য তার মুখে এ ঘটনা শুনে ওরাকার মনে এ প্রত্যয় জণ্ডেছিল এবং তিনি চিনতে পেরেছিলেন যে, তিনিই সেই নবী, যাঁর সুসংবাদ তাওরাত ও ইঞ্জিলে দেয়া হয়েছে তাঁর নবূয়ত ও রিসালতের প্রতি ওরাকার প্রত্যয়নের বিষয়টি আল্লামা শিবলী ভুলক্রমে নবী (সা)-এর প্রতি আরোপ করে ভ্রান্তিতে পতিত হয়েছেন। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (124) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।