সীরাতুল মুস্তফা (সা) ১২১ এরপর তিনি গৃহে ফিরে আসেন । এ অবস্থায় যে, শংকায় তার শরীর থর থর করে কাপছিল। এসেই তিনি হযরত খাদীজাকে বললেন, ০+; ৮+; “আমাকে বস্তাবৃত কর, আমাকে বস্তাবৃত কর” কিছুক্ষণ পর যখন তার ভীতি ও বিমূঢ়তার ভাব কেটে গেল, তখন তিনি হযরত খাদীজার সামনে সমুদয় ঘটনা বর্ণনা করলেন এবং বললেন, আমার আশংকা হচ্ছে যে, আমার প্রাণ বায়ু বেরিয়ে না যায়! যেহেতু ওহীর অবতরণ এবং নূরাব্বিত ফিরিশতার উজ্জ্বল প্রভা নবী (সা)-এর মানবীয় প্রকৃতির উপর প্রথম অবতরণের কারণে তার অন্তরে ভীতি প্রবেশ করেছিল এ জন্যে যে, ওহীর আমানত ও প্রচণ্ডতা দ্বারা তার এ ধারণা হয়েছিল যে, যদি ওহীর কাঠিন্য এমনটিই হয়, তা হলে আশ্চর্য নয় যে, আমার নশ্বর দেহ ওহীর ওজন এবং দায়িত্বভার বহন করতে পারবে না । অথবা নবৃয়াতের দ্বারা পরাস্ত হয়ে ধ্বংস হয়ে যাবে। কাজেই এ আয়াতে এ বোঝার প্রতিই ঈঙ্গিত রয়েছে : S59, 5: 4L 0 (হে মুহাম্মদ!) “আমি আপনার উপর এক কঠিন ও ভারী আয়াত নাযিল করব ।” (সূরা মুযযাম্মিল : ৫) আরোহী অবস্থায় যখন তার উপর ওহী নাযিল হতো, তখন ওহীর ভারে উটনী বসে পড়তো ৷ হযরত যায়দ ইবন সাবিত (রা) বলেন, একবার তার উপর ওহী নাযিল হলো। এ সময় তীর শরীর আমার রানের ওপর ছিল। এঁ সময় তা আমার কাছে এতই ভারী মনে হলো যে, আমার রান ভেঙ্গে চুর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। একটা সাধারণ বস্তু যদি প্রকৃতিবিরুদ্ধভাবে এসে যায়, তখন এতে মানুষ হয়রান হয়ে পড়ে। সে ক্ষেত্রে যদি একটা বিশাল ঘটনা সামনে এসে যায়, যা চিন্তা ও ধারণার উর্ধ্বে, এমন ঘটনা দ্বারা ঘাবড়ে যাওয়া আশ্চর্যের কিছু নয়। মূসা (আ)-কে যখন আল্লাহ তা'আলার পক্ষ থেকে লাঠি বিষয়ক মু‘জিযা দেয়া হয়েছিল এবং নির্দেশ দেয়া হয়েছিল যে, হে মুসা ! তোমার লাঠি মাটিতে ফেলে দাও, তখন তিনি দেখলেন যে, সেটি সাপ হয়ে চলতে শুরু করেছে, তখন মূসা (আ) ভীত হয়ে এত দ্রুত পলায়ন শুরু করলেন যে, পিছনে ফিরেও দেখেন নি; তখনই আওয়াজ হলো : ১ ০ ৩515 9, 51“অগ্রসর হও, এবং ভয় করো না, তুমি সম্পূর্ণ নিরাপদ ।” মূসা (আ)-এর এ ভীতি ও পলায়ন ছিল সম্পূর্ণ মানবিক প্রবৃত্তিজাত । কেননা ৫.৮ ১১১ 38 “মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এটা কোন সন্দেহ কিংবা দোদুল্যমানতা ছিল না। অনুরূপভাবে নবী করীম (সা)-এর ভীতি এবং পেরেশানীও এরই ভিত্তিতে ছিল যে, এই প্রথমবারের মত তার প্রতি ওহী নাযিল হয়েছিল; কোন সন্দেহ কিংবা দোদুল্যমানতার কারণে ছিল না। গভীরভাবে চিন্তা করে দেখুন, সন্দেহ সংশয়ে পড়বেন না, মানবীয় প্রকৃতির প্রথম ফেরেশতা দর্শনে প্রাবল্যের দরুন ভীত-সন্তরস্ত হয়ে পড়া কোন আশ্চর্য কিছু নয় ৷ যখন বার বার ফেরেশতার গমনাগমনের ফলে তার মানবীয় প্রকৃতি অভ্যস্ত হয়ে পড়ছিল, সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (121) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।