সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১১৫ নমুনা হলো সত্য স্বপ্ন, যা অনুভব ও জ্ঞান ব্যতিরেকে অদৃশ্য বিষয় প্রকাশের একটা ন্যুনতম মাধ্যম ৷ যে সময় মানুষ ঘুমিয়ে পড়ে, তখন তার সমুদয় বাহ্যিক এবং গুপ্ত কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ও অকেজো হয়ে পড়ে এ সময় আল্লাহর পক্ষ থেকে অনেক বিষয় প্রকাশ পায় । বিস্তারিত জানার জন্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী (র) প্রণীত ‘আল-মুনকিযু মিনাদ-দালাল’ কিতাবটি পাঠ করুন । সার কথা এই যে, অদৃশ্য বিষয় প্রকাশের জন্য সর্বোত্তম মাধ্যম হলো নবীপ্রাপ্ত ওহী । অনুরূপ অদৃশ্য বিষয় প্রকাশের সর্বনিম্ন মাধ্যম হলো সত্য স্বপ্ন ৷ সত্য স্বপ্ন হচ্ছে ওহীয়ে নবূয়াতের একটি নমুনা, যার মাধ্যমে নবী (আ)গণের নবূয়াতের সূচনা হয়ে থাকে। কাজেই ‘দালাইলে আবু নুয়াইমে’ ‘হাসান’ সনদে হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা)-এর শিষ্য আলকামা ইবন কায়স সূত্রে মুরসাল সনদে বর্ণিত হয়েছে যে, প্রথম প্রথম নবী (আ)গণকে প্রচুর সত্য স্বপ্ন দেখানো হয়। এমন কি যখন সত্য স্বপ্ন দ্বারা অন্তর স্থির হয়, তখন জাগ্রত অবস্থায় তার প্রতি আল্লাহ তাআলার ওহী নাযিল হয়৷" যেমন হযরত ইউসুফ (আ) নবৃয়াত প্রাপ্তির পূর্বে তাকে এক আশ্চর্যজনক স্বপ্ন দেখানো হয়। তা এজন্যে যে, সৎ স্বপ্ন ওহীয়ে নবূয়াতেরই নমুনা । হাদীস শরীফে আছে, সত্য স্বপ্ন নবুয়াতের একটি অংশ । নবী (আ)গণের স্বপ্ন তো সর্বদা সত্যই হয়ে থাকে তাদের স্বপ্নে মিথ্যার কোন সম্ভাবনাই নেই । অবশ্য সৎকর্মশীলদের স্বপ্নেও সত্যের প্রাধান্য থাকে। সামান্য সামান্যতম ক্ষেত্রে এটা ইলহামের বিপরীতও হয়ে থাকে। ফাসিক ও ফাজিরদের স্বপ্ন অধিকাংশ সত্যের বিপরীত হয়। সহীহ হাদীসে হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন Es ol LS i! “যে ব্যক্তি কথাবাতয়ি সবচে’ বেশি সত্যবাদী, তার স্বপ্নও সর্বাধিক সত্য হয়ে থাকে।” এ হাদীস দ্বারা পরিষ্কার প্রকাশিত হলো যে, স্বপ্ন সত্য হওয়ার জন্য জাগ্রত অবস্থায় সত্য বলার বিশেষ প্রভাব বিদ্যমান যে ব্যক্তি যত বেশি সত্যবাদী, তিনি তত বেশি নবূয়াতের নিকটবর্তী ৷ সত্য থেকে যে যত বেশি দূরে, সে নবূয়াত থেকেও ততটাই দূরে। এজন্যে নবী করীম (সা) কখনো বলেছেন, সত্য স্বপ্ন নবূয়াতের ছাব্বিশ ভাগের একভাগ, কখনো বলেছেন, চল্লিশ ভাগের একভাগ, এক হাদীসে আছে পঁয়তান্লিশ ভাগের একভাগ, অপর একটি হাদীসে আছে পঞ্চাশ ভাগের একভাগ, এক হাদীসে সত্তর ভাগের একভাগ, এক হাদীসে আছে ছিয়াত্তর ভাগের একভাগ । ইমাম গাযালী (র) তার ইহ্‌ইয়াউল উলূম গ্রন্থের ‘আল-ফাকরু ওয়ায্-যুহ্দ’ অধ্যায়ে বলেন, এ বিভিন্ন বক্তব্য থেকে কখনো এ কথা মনে করো না যে, এগুলো পরস্পর >. ফাতহুল বারী, A) LIU iS অধ্যায়, ১খ. পঃ ৭ সীরাতুল তুল মুস্তফা $ সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (115) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।