সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১১৪ সীরাতুল মুস্তফা (সা) “আমি তাকে কবিতার জ্ঞান দান করিনি, আর এ জ্ঞান তার শোভনীয়ও নয়” (সূরা ইয়াসীন : ৬৯) যেহেতু নবূয়াত ও রিসালাতের মর্যাদা তার জন্য নিদিষ্ট হয়েই ছিল, এজন্য আল্লাহ তা‘আলা শুরু থেকেই তার পবিত্র কলবকে এঁ সমস্ত বত্তুর প্রতি বিদ্বিষ্ট ও নিস্পৃহ করে রেখেছেন, যে সমস্ত বস্তু নবূয়াত ও রিসালাতের মর্যাদার পরিপন্থি ও বিরোধী ছিল। অনুরূপভাবে আল্লাহ তা'আলা তাকে যৌবন ও বার্ধক্য দান করেন। নবূয়াতের সময় যখন আসন্ন হলো, তখন সত্য ও সৎ স্বপ্ন তাকে দেখা দিতে শুরু করলো । ‘নবী’ শব্দটি ‘নাবা’ থেকে গৃহীত । আরবী অভিধানে “নাবা’ এ খবরকে বলা হয়, যা মর্যাদাপূর্ণ এবং সম্পূর্ণ সত্য ও ঘটনার যথার্থ বর্ণনা হয়ে থাকে । সাধারণ খবরকে ‘নাবা’ বলা হয় না। আর নবীকে এজন্যে নবী বলা হয় যে, ওহীর দ্বারা অদৃশ্য খবর, যা নেহায়েত মর্যাদাপূর্ণ, সম্পূর্ণ সত্য ও বাস্তব-ভিত্তিক, কখনো যা মিথ্যা হয় না, নবীকে ওহী দ্বারা এমন খবরই দেয়া হয়ে থাকে। ইমামে রব্বানী শায়খ মুজাদ্দিদ আলফে সানী (র) তার এক পত্রে নবুয়াতের হাকীকত সংক্ষিপ্তাকারে এভাবে বৰ্ণনা করেছেন £ SL Mc as dis re lS Sd rb 3 dr yb silts oe 25 Dae dns sl Sm is gb Ly op5 tb rE SS 2 Ll In or “জ্ঞানগত অনুভূতির পদ্ধতি যেমন ধারণাগত অনুভূতি থেকে পৃথক, যে বস্তু বাহ্যিক অনুভূতি দ্বারা বুঝা যায় না, জ্ঞান তাকে বুঝতে পারে; অনুরূপভাবে জ্ঞানের অনুভূতির বাইরে নবুয়াতের অনুভূতি । অর্থ যে বিষয় অনুভবের ক্ষেত্রে জ্ঞান অসম্পূর্ণ ও অপারগ, এঁ সব বিষয় নবূয়াতের জ্ঞান দ্বারাই অনুভব করা হয়। জড়বস্তু বাহ্যিক পাওয়া যায় । কিন্তু যেগুলো অদৃশ্য বিষয়, যা জ্ঞানানুভূতি দ্বার উপলব্ধি করা যায় না, সেগুলো কেবল ওহী আর নবৃয়াতের মাধ্যমে পাওয়া যায়। অদৃশ্য বিষয় প্রাপ্তির মাধ্যমই হলো নবীপ্রাপ্ত ওহী ৷ নবীগণের প্রতি কৃত ওহীর তাৎপর্য কেবল নবীগণই অনুভব করতে পারেন। কিন্তু আল্লাহ তা'আলা স্বীয় অপার অনুগ্রহে আমাদের মত অবুঝ মানুষদের বুঝানোর জন্য ওহীয়ে নবূয়াতের এক নমুনামাত্র দান করেছেন, যা দেখে মানুষ নবূয়াতের রহস্য কিছুটা উপলব্ধি করতে পারে। ওহীয়ে নবূয়াতের এ ১. কানযুল উম্মাল, ৬খ. পৃ. ৩০৫ । ২, হযরত নবী (আ)-গণের স্বপ্ন সর্বদা সত্য হয়ে থাকে, মিথ্যে হয় না। অবশ্য পার্থিব তে তা কখনো সঠিক হয়, আর কখনো বেঠিক। তবে আখিরাতের বিষয়ে সর্বদা সঠিকই হয়ে থাকে। যেমন মুসীবত মুমিনদের বেলায় দুনিয়ার প্রেক্ষিতে অপসন্দনীয় এবং আখিরাতের ' প্রেক্ষিতে প্রিয় ও পসন্দনীয় হয়ে থাকে । -ফাতহুল বারী, কিতাবুত তাবীর, ১২খ. পৃ. ৩১১ ৷ সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (114) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।