১১২ সীরাতুল মুস্তফা (সা) এখানে এটা বলেন নি যে, ১; অর্থাৎ “তার পিতামাতা তাকে মুসলমানে পরিণত করে।” এটা এজন্যে যে, প্রকৃতিগতভাবে সে মুসলমান হিসেবেই জন্মখহণ করে । সহীহ মুসলিমে ইয়ায ইবন হাশম্মাদ থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন : :৬> $১৬০ ০২১ sf ds al JG “আল্লাহ তা'আলা বলেন, আমি আমার বান্দাকে প্ৰকৃতিগতভাবে হানীফ তথা সরল পথের অনুসারীরূপে পয়দা করেছি” কাজেই যখন প্রতিটি শিশু জন্ম থেকেই সহজ ও ইসলামী প্রকৃতির উপর জন্মগহণ করে, তা হলে যিনি নবী হবেন, সমস্ত নবীর ইমাম হবেন, সরল পথের অনুসারী সকলের মুখপাত্র হবেন, সমস্ত তাওহীদবাদীর জন্য উত্তম আদর্শ হবেন; কুফর ও শিরক-এর প্রতি অসস্তুষ্টি পোষণকারী ও এর বিরোধীদের নেতৃস্থানীয় হবেন, তিনি যে প্রথম থেকেই সরল ও সৎপথপ্রাপ্ত হবেন, তার প্রকৃতি সর্বাপেক্ষা অনুগত এবং সর্বদা সোজা পথের অনুসারী হবে। কুরআন মজীদে স্থানে স্থানে হযরত নবী করীম (সা)-কে হযরত ইবরাহীম (আ)-এর ‘হানীফ মিল্লাতে'র অনুসরণের নির্দেশ বর্ণিত আছে। যেমন আল্লাহ বলেন : Srl 8 oe listo Ll ee WE “আমি তোমার প্রতি ওহী করলাম যে, তুমি এখন ইবরাহীমের হানীফ মিল্লাতের অনুসরণ কর ৷ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।” (সূরা নাহল : ১২৩) আল্লাহ তা'আলা আরো বলেন : 58 0, Ces AIL CF Es Es ble dD “বল, আমার প্রতিপালক আমাকে একটি সৎপথে পরিচালিত করেছেন । এটাই সুপ্রষ্ঠিত দীন, যা ইবরাহীমের ধর্মাদর্শ, সে ছিল একনিষ্ঠ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত হিল না ।” (সূরা আন‘আম : ১৬১) এ প্রসঙ্গে বিস্তারিত জানার প্রয়োজন হলে প্রখ্যাত ইমাম হাফিয ইমাদুদ্দীন ইবন কাসীর প্রণীত তাফসীর গ্রন্থ পাঠ করুন । জাহিলী যুগে যখন কুফর ও শিরকের অন্ধকারে চারিদিক আচ্ছন্ন হয়ে পড়েছিল, সেই সময় যায়দ ইবন আমর ইবন নুফায়ল ও ওরাকা ইবন নাওফল এবং অনুরূপ কিছু তাওহীদবাদী ও সরল পথের পথিকদের অন্তরে তাওহীদের রোশনী প্রোজ্জ্বল ছিল তারা যদি তাওহীদে ইবরাহীমের প্রতিবিষ্ব না হয়ে থাকেন, তবে কার প্রতিবিশ্ব ছিলেন ? যায়দ এবং ওরাকার প্রকৃতি কি ইবরাহীম (আ) থেকে বেশি সুস্থ ছিল? সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (112) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।