সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১১১ ইবরাহীম (আ) সম্ভবত সন্দেহ-সংশয়ে পতিত হয়েছিলেন, যখন তা অস্তমিত হতো তখন সন্দেহ দূরীভূত হয়ে যেত । হযরত ইবরাহীম (আ) প্রথম থেকেই চন্দ্র-সূর্যকে আল্লাহ তা‘আলার মামুলী সৃষ্টি হিসেবেই জানতেন । তার সম্প্রদায় যেহেতু নক্ষত্র পূজায় লিপ্ত ছিল, এজন্যে তাদের ভ্রান্ত বিশ্বাস রদ করার জন্যই বলেছিলেন যে, যুক্তির খাতিরে যদি কিছু সময়ের জন্য ধরেও নেয়া হয়, এ নক্ষত্ররাজি তোমাদের ধারণামতে আমার প্রভু; তা হলে খুবই ভাল কথা, একটু অপেক্ষা কর, এটার অস্তাগমন ও ডুবে যাওয়ার অপেক্ষা কর । এর নশ্বর ও ধ্বংসশীল হওয়ার বিষয়টি স্বয়ং তোমাদের সামনেই প্রতিভাত হবে। ঠিক একইভাবে তিনি চন্দ্র ও সূর্যের অনতিত্ব ও ধ্বংসশীল হওয়ার বিষয়ে বুঝিয়ে দেন। এ জন্যে, নক্ষত্র পূজারীদের বিশ্বাস এই ছিল যে, তারকারাজি ডুবে যাওয়ার পর এগুলোর মধ্যে এ বৈশিষ্ট্য অবশিষ্ট থাকে না যা উদয়ের সময় থাকে। কাজেই এটা যদি খোদা হয়, তবে এর গুণ বৈশিষ্ট্যের মধ্যে পরিবর্তন ও দুর্বলতা কিছুতেই আসতো না । কেননা আল্লাহ তাআলার সত্তা এবং গুণাবলী পরিবর্তন ও দৌর্বল্য হতে পবিত্র । প্রথম থেকে শেষ পর্যন্ত হযরত ইবরাহীম (আ)-এর সমুদয় কথাবার্তা ছিল বিতর্কমূলক ও রূপকার্থক ৷ যেমনটি এর পরবর্তী আয়াত : ও ETI ERs Ee Rf এ আয়াত : 445 J ll GES ES সরাসরি এ কথা প্রমাণ করে যে, এর সবটাই নক্ষত্র পূজারীদের সাথে বিতর্কমূলক ও রূপক অর্থে ছিল। আর এটাই সে দলীল ও প্রমাণ, যা আল্লাহ তাকে বিতর্কের জন্যে শিক্ষা দিয়েছেন। মূলত এ বিতর্ক ছিল হযরত খলীলুল্লাহর সত্তাগত, রূপক, চিন্তাগত ছিল না। কেননা হযরত ইবরাহীম (আ) কি এর পূর্বে চন্দ্র-সূর্য দেখেন নি? খোদ বুখারী-মুসলিম এবং অপরাপর সহীহ হাদীস গ্রন্থে এ হাদীস বিদ্যমান আছে : ul sl Sila, sale xb Sh! Ae dn dm “প্রতিটি শিশুই ফিতরত প্রকৃতির উপর জন্মগ্রহণ করে। অতঃপর তাদের মাতাপিতা তাদেরকে ইয়াহুদী, নাসারা অথবা অগ্নি পূজকে পরিণত করে।” অজ্ঞাতসারে বলে উঠলেন £ -৮১৷>! 3 6! (আমি অস্তগামীকে পসন্দ করি না) । পরিশেষে আল্লামা শিবলীর মন্তব্য এটাই ছিল যে, হযরত ইবরাহীম (আ) ধোকায় পড়েছিলেন আল্লাহ না করুন, হযরত নবী (আ)গণ আল্লাহ তা'আলার সত্তা ও গুণাবলীর ব্যাপারে কখনো ধোকায় পড়েন না। আর হযরত ইবরাহীম (আ)-এর তো নবী-রাসূলগণের মধ্যে এক বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য অর্জিত হয়েছিল । আল্লাহ তা'আলা তীকে আসমান-যমীনের রহস্য সম্পর্কে বাস্তব জ্ঞান দান করেছিলেন এবং তাকে এ বিষয়ে দৃঢ় বিশ্বাসী বানিয়েছিলেন। তার ভালভাবেই জানা ছিল যে, সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি এ সবই আল্লাহর হুকুমে পরিভ্রমণ করে। আল্লাহ না করুন, ইবরাহীম (আ) কোনরূপ ধোকায় পড়েন নি, বরং আল্লামাই ইসলামী আকীদার ব্যাপারে এবং আরবীর অনুবাদ করতে গিয়ে ধোকায় পড়েছেন। সীরাতুল তুল মুস্তফা & সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (111) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।