সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ 1293
📝 Text 📖 PDF

| সূচিপত্ৰ | পরিচালকের কথা মহানবী হযরত মুহাম্মদ (সা) বিশ্বজগতের জন্য মহান আল্লাহ্র পক্ষ থেকে এক অনন্য আশিস্_রাহ্মাতুল্পিল আলামীন । তাওহীদের আলোকময় বাণীর অবিনাশী ঝাণ্ডা নিয়ে তিনি অজ্ঞানান্ধ ও সত্যত্ৰষ্ট মানুষকে আহ্বান করেন সত্যের পথে, কল্যাণের পথে; শান্তি, সাম্য, মানবতা ও সৌত্রাতৃত্বের পথে ৷ আল্লাহ্‌র প্রতি তার পরিপূর্ণ আত্মসমর্পণ, তার অসাধারণ চরিত্র-মাধুর্য, সততা-নিষ্ঠা, আমানতদারি_ সর্বোপরি পরিপূর্ণ ত তাকওয়াসমৃদ্ধ কল্যাণকর এক আদর্শ মানব সমাজ গঠনে ভার অসাধারণ সাফল্য বিশ্ব ইতিহাসের শীর্ষতম স্থানে তাকে সুপ্রতিষ্ঠিত করে প্রখ্যাত মনীষী এডওয়ার্ড গীবন তার ‘দি ডিব্লাইন এন্ড দি ফল্‌ অব দি রোমান এম্পায়ার’ নবী মুহাম্মদ (সা) সম্পর্কে মন্তব্য করেছেন__“আরবীয় পয়গান্বরের মেধা, তার জাতির আচার-আচরণ এবং তার ধর্মের প্রাণশক্তি প্রাচ্য সাম্াজ্যের পতনের মূল কারণ এবং আমাদের দৃষ্টি অন্যতম প্রধান স্মরণীয় একটি বিপ্রবের দিকে অভিনিবিষ্ট, যা বিশ্ব জাতিসমূহের ওপর এক নতুন ও স্থায়ী বৈশিষ্ট্য আরোপ করেছে। মহানবী (সা) বিশ্ব মানবের, বিশ্ব সমাজের ওপর ‘সর্বাধিক প্রভাব বিস্তারকারী’ এক মহান মানুষ মহান পয়গাস্বর ৷ মানবমুক্তির মহান দিশারী সাইয়েদুল মুরসালীন হযরত মুহাম্মদ (সা)- UPS st জীবনাদর্শ বিশ্ব মানবের সামনে অনির্বাণ প্রদীপ শিখার মতো যুগ যুগ ধরে পথনির্দেশনা দিয়ে চলেছে কোটি কোটি মানুষকে । সেই আদর্শ আজও যেমন আমাদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়, ভবিষ্যতেও তেমনি নিজের অনন্য অতুলনীয় বৈশিষ্ট্য চির প্রোজ্জ্বল হয়ে থাকবে। মহানবী হযরত মুহাস্মদ (সা)-এর অম্লান জীবনাদর্শ নিয়ে বিশ্বের বিভিন্ন ভাষায় রচি'ণ হয়েছে অগণিত সীরাত গ্রন্থ । আরবী, উর্দু, ফারসি, ইংরেজিসহ পৃথিবীর প্রায় সকল ভাষায় রচিত এ সকল সীরাত শ্রন্থ জ্ঞানগর্ভ আলোচনা-বিশ্রেষণ, তীক্ষু পর্যবেক্ষণ ও বৈচিত্র্যধর্মী উপস্থাপনা-নৈপুণ্যে ভাস্বর এবং স্ব-বৈশিষ্ট্য স্বমহিমায় উজ্জ্বল । এ কারণে মহানবী (সা)-এর মহাসমুদৃতুল্য জীবন ও জীবনাদর্শ সম্পর্কে খুঁটিনাটি জানতে হলে বিভিন্ন ভাষায় রচিত সীরাত গ্রন্থসমূহ পাঠ করা অত্যন্ত জরুরী । এ বিষয়টি বিবেচনায় রেখেই ইসলামিক ফাউন্ডেশন বিশ্বের প্রধান প্রধান ভাষাহ রচিত বিখ্যাত সীরাত গ্রন্থসমূহ বাংলা ভাষায় অনুবাদ ও প্রকাশ করে আসছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগ প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, আলিম আল্লামা ইদরীস কান্ধলবী (র) কর্তৃক উর্দু ভাষায় রচিত মূল্যবান সীরাত গ্রন্থ ‘সীরাতুল মুস্তফা (সা)’ অনুবাদ ও প্রকাশের উদ্যোগ নেয়। বইটি তিন খণ্ডে বিভক্ত৷ বিশিষ্ট আলিম ও লেখক কালাম আযাদ কর্তৃক অনুদিত প্রথম খণ্ডটি ২০০৪ সালে এ বিভাগ থেকে প্রথম প্রকাশিত হয় । সীরাতুল মুস্তফা (সা)’ বইটি যেমন তথ্য বহুল, তেমনি সুলিখিত ও সুঅনূুদিত। এ কারণে প্রকাশের অল্পদিনের মধ্যেই এর দুটি সংস্করণের সকল কপি নিঃশেষ হয়ে যায় । ব্যাপক পাঠক চাহিদার প্রেক্ষিতে এটি পুনঃ সম্পাদিত তৃতীয় সংস্করণ প্রকাশ করা হলো । আমরা আশাকরি, বইটি আগের মতোই পাঠকবৃন্দের সমাদর লাভ করবে। আল্লাহ্‌ আমাদের এই নেক প্রচেষ্টা কবূল করুন৷ আমীন! নকল’ ি পরিচালক, অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (11) www.banglakitab.weebly.com

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.