সীরাতুল মুস্তফা (সা) ১০৯ বর্ণনাটি সহীহ । ইবন সা‘দ, ইবন আদী, হাকিম, সহীহায়ন ও আবূ নুয়াইম ইকরামা....ইবন আব্বাস (রা) সূত্রে এটি বর্ণিত !' একবার কুরায়শ তার সামনে কিছু খাদ্য রাখলো । এ মজলিসে যায়দ ইবন আমর ইবন নুফায়লও ছিলেন। তিনি খাদ্য গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করলেন । সঙ্গে সঙ্গে যায়দও অস্বীকার করলেন এবং বললেন, আমি দেবদেবীর নামে যবেহকৃত জত্নু এবং দেবদেবীর নামে উৎসর্গকৃত বজ্তু আহার করি না; কেবল এ বস্তুই খেয়ে থাকি যার উপর আল্লাহর নাম নেয়া হয়েছে। যায়দ ইবন আমর ইবন নুফায়ল কুরায়শদের এ কথাও বলতেন যে, বকরীকে আল্লাহ তা'আলাই সৃষ্টি করেছেন, আল্লাহই তার জন্য ঘাস ইত্যাদি জন্মিয়েছেন। এরপর একে কেন তোমরা গায়রুল্লাহর নামে যবেহ কর? (ফাতহুল বারী, ৭খ. পৃ. ১০৮, যায়দ ইবন আমর ইবন নুফায়ল বর্ণিত হাদীস) । যায়দ ইবন আমর ইবন নুফায়ল হযরত উমর ইবন খাত্তাব (রা)-এর চাচাত ভাই এবং সাঈদ ইবন যায়দ ( যিনি ছিলেন আশারা মুবাশশারার অন্তর্ভুক্ত)-এর পিতা । তিনি শিরক ও মূর্তিপূজায় নাখোশ এবং সত্য দীনের অনুসন্ধানী ছিলেন। রাসূলুল্লাহ (সা)-এর নবৃয়াত প্রাপ্তির পাচ বছর পূর্বে, যে সময়ে কা‘বাঘরের নির্মাণ কাজ চলছিল, এ সময়ে তিনি ইনতিকাল করেন ।' ওহীর সূচনা ও নবৃয়াতের সুসংবাদ উপরোক্ত বর্ণনা থেকে এ কথা ভালভাবে প্রমাণিত হলো যে, নবী (আ)গণ নবী হওয়ার পূর্বেই কুফর, শিরক এবং সব ধরনের অশ্লীল, অসত্য ও অবাঞ্ছনীয় কথা ও কাজ থেকে পাক-পবিত্র থাকেন । শুরু থেকেই এ মহাত্মাগণের পবিত্র কলব তাওহীদ, আল্লাহভীতি, আল্লাহ্প্রেম ও আধ্যাত্মিকতায় ভরপুর থাকে । এটা কি করে সম্ভব যে সমস্ত মহান ব্যক্তিত্ অচিরেই কুফর ও শিরক নিশ্চিহ্ন করা এবং সমস্ত অশ্লীল ও অসত্য থেকে উদ্ধারপ্রাপ্তি এবং মানুষকে কল্যাণের প্রতি দাওয়াত দেয়ার বিরাট দায়িত্ব নিয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হতে যাচ্ছেন, হতে যাচ্ছেন তার পসন্দনীয় প্রিয় বান্দা, তাদের পক্ষে এসবে জড়ানো আদো স্বাভাবিক নয়। তাই খোদ মহানবী (সা)-এর পক্ষেও (নাউযুবিল্লাহ) মহান নবূয়াতের সৌভাগ্য, সম্মান ও মর্যাদালাভের পূর্ববর্তী সময়ে কুফর ও শিরকের নাপাকীতে জড়িত হওয়া এবং অশ্লীল ও অসত্যের নোংরামীতে আচ্ছন্ন হওয়া কি করে সম্ভব? নিশ্চয়ইই এটা অবাস্তব এবং তার জন্যে অসম্ভব ৷ নবী (আ)গণ নবূয়াত ও রিসালত লাভের পূর্বে যদিও নবী-রাসূল অভিধায় আখ্যায়িত হন না, তীরা অবশ্যই উচ্চ মর্য্দাসম্পন্ন আউলিয়া এবং ‘আরিফ’ মর্যাদার ১. প্রাগুক্ত । ২, বিস্তারিত জানার জন্য ফাতহুল বারী, ১খ. I ১০৮ থেকে ৭খ. পৃ. ১১০ পর্যন্ত যায়দ ইবন আমর ইবন নুফায়ল বৰ্ণিত হাদীস শীর্ষক অধ্যায়; ইসাবা, ১খ. পৃ. ৫৬৯, যায়দ ইবন আমর ইবন নুফায়ল-এর জীবন চরিত; তাবাকাতে ইবন সা'দ, ১খ. পৃ. ১০৫, আলামাতে নুবূয়াত কাবলাল বা‘আসাত অধ্যায় দ্র. ৷ সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (109) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।