সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ সীরাতুল মুস্তফা (সা) হযরত আলী (রা) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে এ কথা বলতে শুনেছি যে, কোনদিন জাহিলিয়াতের কোন সংস্কৃতির প্রতি আমার কোন খেয়াল ছিল না। কেবল দু’বার মাত্র এ খেয়াল মনে জেগেছিল, কিন্তু আল্লাহ তা'আলা আমাকে তা থেকে বাচিয়েছেন এবং নিরাপদ রেখেছেন। এক রাতে আমি আমার বকরী চরানোর সাথীদের বললাম, আজ রাতে তোমরা আমার বকরীগুলোকে দেখে রাখবে । আমি মন্ধায় গিয়ে কিছু কিসসা-কাহিনী শুনে আসি । মক্কায় প্রবেশ করে আমি এক বাড়িতে গান-বাজনার আওয়াজ শুনতে পেয়ে জিজ্ঞেস করলাম এখানে কি হচ্ছে ? জানা গেল, অমুকের বিবাহ হচ্ছে । আমি বসেই ছিলাম, আমার চোখে ঘুম এসে গেল । আল্লাহ আমার কর্ণদ্বয়ে মোহর লাগিয়ে দিলেন । আমি ঘুমিয়েই থাকলাম; এমন কি সকালের রোদ আমাকে জাগিয়ে দিল। ঘুম থেকে উঠে আমি আমার সঙ্গীদের কাছে ফিরে আসি৷ সঙ্গীগণ জিজ্ঞেস করল, কি কি দেখে এলে ? তিনি বললেন, কিছুই না । এরপর তিনি নিজের ঘুমিয়ে পড়ার ঘটনা শোনালেন । দ্বিতীয় এক রাতে তিনি একই ইচ্ছা করলেন এবং আল্লাহ তা'আলার পক্ষ থেকে একই অবস্থার সৃষ্টি হলো । তিনি বলেন, আল্লাহর শপথ, এরপর আর কোনদিন আমার অন্তরে এরূপ কোন খেয়াল হয়নি । তারপর তো আল্লাহ তা'আলা আমাকে তার পয়গাম্বরী দানে ভূষিত করলেন। এ হাদীস ‘মুসনাদে বাযযার’ এবং ‘মুসনাদে ইসহাক ইবন রাওয়াহ’ প্রমুখ কিতাবে বর্ণিত হয়েছে। হাফিজ ইবন হাজার বলেন, এ হাদীসের সনদ মুত্তাসিল এবং হাসান । এ হাদীসের সমস্ত রাবীই নির্ভরযোগ্য । সহীহ বুখারী ও মুসলিমে হযরত জাবির (রা) থেকে বর্ণিত আছে যে, কা'বাগৃহ নির্মাণের সময় নবী (সা)-ও পাথর বহনের কাজ করেছেন । তার চাচা হযরত আব্বাস বললেন, বেটা, লুঙ্গি খুলে ঘাড়ে দাও যাতে পাথরের আঘাত থেকে নিরাপদ থাকতে পার । তিনি চাচার হুকুম পালন করতে গিয়ে লুঙ্গি খোলার উদ্যোগ নেয়ার সাথে সাথে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন । এরপর তাকে কখনো উলঙ্গ দেখা যায়নি । হযরত আবুত তুফায়ল (রা) থেকে বর্ণিত আছে, এ সময় অদৃশ্য থেকে এ আওয়াজ এলো : এ ১,৮০ => ৬ “হে মুহাম্মদ, নিজ সতর সম্পর্কে সতর্ক হও ।” এ গায়বী আওয়াজই তার প্রতি সর্বপ্রথম আওয়াজ ছিল, যা তাকে শোনানো হয়। আবুত তুফায়লের এ বর্ণনা দালাইলে আবু নুয়াইম, দালাইলে বায়হাকী এবং মুস্তাদরাকে হাকিম এ উল্লেখ আছে। হাকিম বলেন, এ হাদীসটি সহীহ ৷” হযরত ইবন আব্বাস (রা)-এর বর্ণনায় রয়েছে, আবূ তালিব তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার কী অবস্থা হয়েছিল ? তিনি বললেন, সাদা পোশাকধারী এক ব্যক্তি দেখা গেল, আর তিনি বললেন, হে মুহাম্মদ, নিজ সতর ঢাকো। হাকিম বলেন, ১. খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ৮৮ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (108) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।