সীরাতুল মুস্তফা (সা) ১০৭ al ~l a> iol; lo bl, Ll >; > 445, 35 sf El Le LAS bys Jed ss IAN, Sxl 2 Pil lal Nl on as Dlr LS dl “অতঃপর রাসুলুল্লাহ (সা) এ অবস্থায় যৌবনে পদার্পণ করলেন যে, আল্লাহ তা'আলা তাকে হিফাযত ও দেখাশোনা করতেন এবং জাহিলিয়াতের সমস্ত নোংরামী থেকে আল্লাহ তাকে বাচিয়ে রাখতেন কারণ আল্লাহ তা'আলার ইচ্ছা ছিল, তিনি তাকে নবৃওয়াত ও রিসালাত এবং সর্বপ্রকার ইযযত ও সম্মান দ্বারা ভূষিত করবেন । এভাবে তিনি পরিপূর্ণতা লাভ করলেন চাল-চলন ও সুন্দর চরিত্র, বংশ মর্যাদা, সহনশীলতা ও ধৈৰ্য, সত্যবাদিতা ও আমানতদারীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত হন এবং অশ্নীলতা ও নিকৃষ্ট চরিত্র থেকে এত বেশি দূরে থাকেন যে, তার নাম ‘আমীন!’ হিসেবে প্ৰসিদ্ধি লাভ করে।” (সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ. ৬২) হযরত আলী (রা) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা)-কে প্রশ্ন করা হলো, আপনি কি কোন সময় কোন মূর্তির পূজা করেছেন ? তিনি ইরশাদ করলেন, “না । আর এও বলেন যে, আমি সব সময়ই এগুলোকে কুফরী মনে করতাম ৷ যদিও সে সময় আমার কিতাব ও ঈমানের জ্ঞান ছিল না।”(আবু নুয়ায়ম ও ইবন আসাকির) ‘মুসনাদে আহমদে’ হযরত উরওয়া ইবন যুবায়র (রা) থেকে বর্ণিত যে, হযরত খাদীজার একজন প্রতিবেশী বর্ণনা করেন, আমি মুহাম্মদ (নবী করীম (সা)) কর্তৃক হযরত খাদীজাকে বলতে শুনেছি যে, আল্লাহর কসম, আমি কখনো লাত-এর পূজা করব না; আল্লাহর কসম, আমি কখনো উযযার পূজা করব না৷ হযরত যায়দ ইবন হারিসা (রা) বলেন, জাহিলী যুগে যখন মুশরিকরা কাবা শরীফ তাওয়াফ করতো, তখন আসাফ ও নায়েলা (মূর্তি)-কে' স্পর্শ করতো । একবার আমি নবী করীম (সা)-এর সাথে বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করি। যখন এ মূর্তিগুলোর নিকটবর্তী হলাম, তখন আমি তা স্পর্শ করলাম ৷ নবী করীম (সা) আমাকে এগুলো ছুঁতে নিষেধ করেন। আমি মনে মনে ভাবলাম, দেখি তো, ছুলে কি হয়। এ ভেবে আমি দ্বিতীয়বার স্পর্শ করলাম । এবারে তিনি একটু রূঢ়ভাবে নিষেধ করেন এবং বলেন, আমি কি তোমাকে এ কাজ করতে নিষেধ করিনি ? যায়দ বলেন, আল্লাহর কসম, এরপর আমি আর কোনদিন এগুলো স্পর্শ করিনি । এমনকি আল্লাহ তা'আলা তাকে নবৃয়াত ও রিসালত দানে ধন্য করলেন এবং তার প্রতি স্বীয় কালাম অবতীর্ণ করলেন এ বর্ণনা “মুস্তাদরাকে’ হাকিম, ‘দালাইলে আবু নুয়াইম’ ও ‘দালাইলে বায়হাকী’তে বর্ণিত আছে । হাকিম বলেন, হাদীসটি সহীহ ৷ ১. খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ৯০। ২. আসাফ ও নায়েলা দু'টি দেবতার নাম । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (107) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।