সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১০৫ গাইতি নিয়ে পবিত্র হেরেমে উপস্থিত হন৷ জনগণ বুঝল যে, আমাদের এ কাজে আল্লাহ তা‘আলার সম্মতি আছে, তখন সবার সাহস বেড়ে গেল এবং সবাই মিলে মনেপ্রাণে এ কাজে অংশগ্রহণ করল । আর এ পর্যন্ত খনন করল যে, হযরত ইবরাহীম (আ) কর্তৃক প্রদত্ত ভিত্তি বেরিয়ে পড়ল । এক কুরায়শী যখন এ ভিত্তির উপর গীইতি চালাল, তখন হঠাৎ করে একটা ভূকম্পন সৃষ্টি হলো, যে কারণে তারা এর অতিরিক্ত খোৌড়া থেকে বিরত থাকে এবং এঁ ভিত্তি থেকেই পুনর্নির্মাণ শুরু করা হয় । পূর্ববর্তী বন্টন অনুযায়ী প্রত্যেক সম্প্রদায়ই পৃথক পৃথকভাবে পাথর জমা করে নির্মাণ কাজ শুরু করে। যখন নির্মাণ কাজ সমাপ্ত হলো এবং হাজরে আসওয়াদকে তার স্থানে রাখার সময় এলো, তখন ভীষণ মতবিরোধ দেখা দিল। তরবারি কোষমুক্ত করা হলো এবং লোকজন যুদ্ধ বিগ্রহ, হত্যা ধ্বংসের কাজে প্রতিজ্ঞ হলো । যখন চার পীচদিন এভাবে কেটে গেল এবং কোন সিদ্ধান্তই হলো না, তখন আবূ উমাইয়া ইবন মুগীরা মাখযূমী, যিনি কুরায়শদের মধ্যে ছিলেন বয়ঃজ্যেষ্ঠ এবং গ্রহণীয় ব্যক্তিত্্‌ এ রায় দিলেন যে, কাল প্রভাতে যিনি সর্বপ্রথম মসজিদে হারামের দরজা দিয়ে প্রবেশ করবেন তাকেই সিদ্ধান্ত দানকারী বানিয়ে তার দ্বারা সিদ্ধান্ত নিয়ে নাও । সবাই এ রায় পসন্দ করল। প্রভাত হলে সমস্ত লোক মসজিদে হারামে পৌঁছে কি দেখল ? সবাই দেখল যে, সর্বপ্রথম আগমনকারী ব্যক্তি হলেন মুহাম্মদ (সা) । তাকে দেখে সবার মুখ থেকে অবলীলায় এ বাক্য বেরিয়ে এলো Nl i Les Nl Loe Lin “এই তো মুহাম্মদ,আল-আমীন, আমরা সবাই তাকে সালিশ মানতে সম্মত; তিনিই তো মুহাম্মদ আল-আমীন ৷” তিনি একটি চাদর চেয়ে নিলেন এবং হাজরে আসওয়াদকে তার উপর রেখে বললেন, প্রত্যেক সম্প্রদায়ের নেতৃবর্গ এই চাদর ধরুন, যাতে এ সম্মানজনক কাজ থেকে কোন সম্প্রদায়ই বঞ্চিত না হয়। এ ফয়সালা সবাই পসন্দ করলো এবং সবাই মিলে চাদর উঠালো। যখন সবাই এ চাদর উঠিয়ে এ স্থানে পৌঁছলো, যেখানে তা রাখতে হবে, তখন তিনি নিজে এগিয়ে এলেন এবং স্বীয় পবিত্র হাত দ্বারা হাজরে আসওয়াদকে যথাস্থানে রেখে দেন৷ চতুৰ্থ নির্মাণ : চতুর্থবার হযরত আবদুল্লাহ ইবন যুবায়র (রা)-এর খিলাফতকালে তিনি বায়তুল্লাহকে ভেঙ্গে নতুনভাবে পুনর্নির্মাণ করান । পঞ্চম নির্মাণ : পঞ্চমবার নির্মাণ করান হাজ্জাজ ইবন ইউসুফ, যার অত্যাচার- নির্যাতনের নজীর পূর্বাপর কখনো ঘটেনি বিস্তারিত জানার জন্য ইতিহাস গ্রন্থসমূহ দষ্টব্য। ১. সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ. ৬৫; রাউযুল উনূফ, ১খ. পৃ. ১২৭; তারিখে তাবারী, ১খ. পৃ. ২০০; যারকানী, ১খ. পৃ. ২০৩-২০৬ । সীরাতুল তুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (105) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।