সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১০৪ সীরাতুল মুস্তফা (সা) পুনর্নি্মাণের ইচ্ছা কুরায়শগণের মনে জাগলো । যখন সমস্ত কুরায়শ সদরি একমত হলেন যে, বায়তুল্লাহর কাঠামো বিলুপ্ত করে দিয়ে নতুন করে এর নির্মাণ করা হোক, তখন ওহাব ইবন আমর মাখষূমী [যিনি রাসূলুল্লাহ (সা)-এর পিতার মামা ছিলেন| দাড়ালেন এবং কুরায়শদের সম্বোধন করে বললেন, দেখ, বায়তুল্লাহ নির্মাণে যা কিছুই ব্যয় করা হবে, তা যেন বৈধভাবে উপার্জিত হয়। যিনা, চুরি, সুদ ইত্যাদির কোন পয়সাই এতে অন্তর্ভুক্ত করা যাবে না; শুধু হালাল মালই এ নির্মাণ কাজে ব্যয় করা যাবে। আল্লাহ তা‘আলা স্বয়ং পবিত্র আর তিনি পবিত্রতা পসন্দ করেন । তার গৃহে পবিত্র অর্থই ব্যয় কর । আর যাতে বায়তুল্লাহ নির্মাণের মত পবিত্র কাজ থেকে কেউ বঞ্চিত না হয়, এজন্যে তিনি কাবাগৃহের নির্মাণ কাজ বিভিন্ন গোত্রের মধ্যে ভাগ করে দেন যে, অমুক সম্প্রদায় বায়তুল্লাহর অমুক অংশ নির্মাণ করবে এবং অমুক সম্প্রদায় অমুক অংশ ৷" দরজার দিকটি বনী আবদে মানাফ এবং বনী যোহরার অংশে পড়ে । আর হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীর মধ্যবর্তী অংশ বনী মাখযূম এবং অপর কুরায়শ গোত্রের ভাগে পড়ে বায়তুল্লাহর পেছনের অংশ পড়ে বনী জমুহ ও বনী সাহমের ভাগে । আর হাতীম বনী আবদেদ্দার, বনী কুসাই, বনী আসাদ ও বনী আদীর ভাগে পড়ে। ইত্যবসরে কুরায়শদের কাছে এ সংবাদ পৌঁছে যে, একটি বাণিজ্য জাহাজ জেদ্দা বন্দরে ধাক্কা লেগে টুকরা টুকরা হয়ে ভেঙে গেছে। ওলীদ ইবন মুগীরা এ খবর শোনামাত্র জেদ্দায় যান এবং কা'বাগৃহের ছাদ নির্মাণের জন্য এর তক্তাগুলো নিয়ে নেন। এ জাহাজেই একজন রোম দেশীয় মিস্ত্রী ছিল যার নাম ছিল বাকুম ৷ কা'বাগৃহ নির্মাণের জন্য ওলীদ তাকেও সঙ্গে নিয়ে আসেন । হাফিজ আসকালানী ‘ইসাবা'’ গ্রন্থে নির্ভরযোগ্য রাবীর মাধ্যমে মুরসাল সূত্রে এ বর্ণনা পেশ করেছেন।* এ উদ্যোগের পর যখন পুরাতন ইমারত ভাঙার সময় এসে গেল, তখন কারো সাহস হলো না যে, বায়তুল্লাহ ধ্বংস করার কাজে দণ্ডায়মান হয়। অবশেষে ওলীদ ইবন মুগীরা গীইতি হাতে অগ্রসর হলেন এবং বললেন : ,.5! 3! ৮ ১ 44 “হে আল্লাহ ! উত্তম ছাড়া আমাদের কোন উদ্দেশ্য নেই ৷” “আল্লাহ না করুন, আমাদের উদ্দেশ্য অসৎ নয়।” এ বলে হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীর দিক থেকে ভাঙা শুরু করলেন। মঙ্ধাবাসী বলল, রাত পর্যন্ত অপেক্ষা কর যে, ওলীদের উপর কোন আসমানী বালা নাযিল হয় কিনা । যদি তার উপর কোন আসমানী বালা নাযিল হয়, তবে আমরা বায়তুল্লাহকে পূর্বের মত করে দেব। আর যদি এরূপ কোন বালা তার উপর নাযিল না হয়, তা হলে আমরাও ওলীদের সাহায্যকারী হব। প্রভাত হলো, ওলীদ সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে পুনরায় ১. প্রাগুক্ত, ৬খ. পৃ. ২৮৪-২৯২ । ২. আল-ইসাবা, ১খ. পৃ ১৩৭ ৷ সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (104) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।