১০২ সীরাতুল মুস্তফা (সা) ব্যবস্থা করা হয়েছিল৷ সাহাবাগণ কর্তৃক বর্ণিত আছে যে, আমরা যখন ছায়াদার বৃক্ষের নিচে অবতরণ করতাম, তখন ছায়াযুক্ত স্থানটুকু তার জন্য ছেড়ে দিতাম ৷" হযরত খাদীজার সাথে বিবাহ ইবন ইসহাকের বর্ণনায় আছে, হযরত খাদীজা নবী (সা)-এর সফরকালীন সমুদয় অবস্থা, দরবেশের বক্তব্য, ফিরিশতাগণ কর্তৃক মাথায় ছায়াদানের ঘটনাবলী ওরাকা ইবন নওফল-এর নিকট গিয়ে খুলে বলেন । ওরাকা বললেন, খাদীজা ! যদি এ ঘটনাবলী সত্য হয় তবে অবশ্যই মুহাম্মদ এ উম্মতের নবী । আর আমি ভালভাবেই জানি যে, এ উম্মতের একজন নবীর আগমনের সময় আসন্ন । আমরা যার অপেক্ষা করছি, তার সময় অত্যন্ত সন্নিকটবর্তী ৷ এ কথা শুনে হযরত খাদীজার অন্তরে তাকে বিবাহ করার আগ্রহ জন্মায় । কাজেই সিরিয়া থেকে ফিরে আসার দু'মাস পঁচিশ দিন পর খাদীজা (রা) স্বয়ং তার সাথে বিবাহের প্রস্তাব দেন৷ তিনি নিজ চাচার পরামর্শত্রুমে এ প্রস্তাব কবূল করেন । নিদ্দিষ্ট দিনে তিনি নিজ চাচা আবূ তালিব, হামযা এবং বংশের অন্যান্য মুরুব্বীদের সাথে নিয়ে হযরত খাদীজার গৃহে আগমন করেন। মুবাররাদ থেকে বর্ণিত যে, হযরত খাদীজার চাচা আমর ইবন আসাদ উপস্থিত ছিলেন। কেউ কেউ বলেন, এ বিবাহের সময় খাদীজার পিতা খুয়ায়লিদ উপস্থিত ছিলেন। আল্লামা সুহায়লী বলেন, মুবাররাদের বৰ্ণনাই সঠিক । আর এটাই হযরত জুবায়র ইবন মুতইম, হযরত ইবন আব্বাস ও হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত ৷" আবূ তালিব বিবাহের খুতবা দেন। যার শেষাংশ ছিল নিম্নরূপ : Iss bt a 2 Yl ns nr 4 ujlr NY o— hoi iw bl dd Sf ds Lr 3 Hl db wb SIMS As, Ni, DS ad Os EE A> MY “অতঃপর, মুহাম্মদ তো এমন এক ব্যক্তিত্ব, কুরায়শের মাঝে যে যুবক সম্থান্ত, উচ্চ মর্যাদা, গুণপনা ও জ্ঞানে সেরা, তার সাথে তাকে তুলনা করা হলে তারই পাল্লা অধিক ভারী হবে। সম্পদ যদিও তার কম, কিন্তু ধন-সম্পদ তো এক অস্তাচলমান ছায়ামাত্র এবং এমন বস্তু, যা প্রত্যর্পণ করা যায়। তিনি খাদীজা বিনতে খুয়ায়লিদের সাথে বিবাহ বন্ধনে ইচ্ছুক এবং খাদীজাও তার সাথে বিবাহে আগ্রহী ।* ১. যারকানী, ১খ. পৃ ১৪৮ । ২, উয়ুনুল আসার, ১খ. পৃ. ৫১ ৷ ৩. রাউযুল উনুফ, ১খ. পৃ. ১২২। 8. প্রাগুক্ত, ১খ. পৃ. ১২২। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (102) wwuw.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।