সীরাতুল মুস্তফা (সা) ১০১ যঈফ-যা পদ্ধতিগত, মূল সত্তাগত নয়। আর রায়-এর মূল সত্তাই দুর্বল । এজন্যে যঈফ হাদীসকে রায়-এর উপর অগ্রাধিকার দিতে হবে এবং যঈফ হাদীস গ্রহণের শর্তাবলী উসূলে হাদীসের কিতাবাদিতে বর্ণিত আছে, সেখানে দেখে নিন। এই স্থানে এটাই আমার মত যা আমার নিকট প্রতিভাত হয়েছে। আল্লাহ তা‘আলাই ভাল জানেন এবং তার ইলম পরিপূর্ণ ও শিরোধার্য। হাফিয ইরাকী ‘আলফিয়াতুস সিয়ার’ গ্রন্থে বলেন : ei Pil rsd irr A breil sr bls CUS 5S Ll a> Ly Ue i 5 ১5, AS carl SAS i iLiad Si>; bali Libs nm lhe cd Ct din willie tou, ফায়েদা-১. এ বর্ণনা দ্বারা এটা জানা যায় যে, কারো কারো জন্য স্বাভাবিক নিয়মের বিপরীতে ফিরিশতা দেখা সম্ভব । যেমনটি উপরোক্ত ঘটনায় মায়সারা ফিরিশতার ছায়া দেখেছেন।' আর হযরত মরিয়ম (আ) কর্তৃক জিবরাঈল (আ) ও অন্যান্য ফিরিশতাকে দেখার বর্ণনা কুরআন মজীদে, হযরত হাজেরা (আ) কর্তৃক ফিরিশতাকে দেখার বর্ণনা সহীহ বুখারীর কিতাবুল আসঙ্বিয়ায় এবং হযরত ইমরান ইবন হুসায়ন (রা) কর্তৃক স্বীয় কিরামান কাতিবীনকে দেখার ঘটনা ‘ইসাবা’ গ্রন্থে বর্ণিত আছে। ফায়েদা-২. এ যাবত বিভিন্ন বর্ণনায় এটা জানা গেল যে, নবী (সা)-এর উপর মেঘমালা ছায়াদান করতো । যেমনটি হযরত হালিমা এবং তার সন্তানগণ কর্তৃক নবী (সা)-এর উপর মেঘমালার ছায়াদান প্রত্যক্ষ করেছেন। প্রথম সিরিয়া সফরের সময় বহীরা দরবেশ কর্তৃক স্বয়ং তার উপর মেঘের ছায়া দর্শন এবং অপরাপর ব্যক্তিকে দেখানো হযরত আবু মূসা (রা)-এর উদ্ধৃতিতে তিরমিযী থেকে আমরা উৎকলিত করেছি । আল্লামা ইবন হাজার মক্কী ‘শরহে কাসীদাতুল হামযিয়া’ কিতাবে বলেন, এ ব্যাপারে তিরমিযীর বর্ণনা সর্বাপেক্ষা সহীহ । যেমন ইয ইবন জুমা‘আ বলেন, যে ব্যক্তি বলবে যে, মহানবী (সা)-এর উপর মেঘমালার ছায়াদান সংক্রান্ত হাদীস মুহাদ্দিসগণের নিকট সহীহ নয়, তবে তার বর্ণনা ভিত্তিহীন ও বাতিল । হ্যা, এটা বিশুদ্ধ (যেমনটি হাফিজ সাখাবী থেকে বর্ণিত) যে, মেঘমালার ছায়াদান সব সময় ছিল না । যেমন হাদীসে বর্ণিত হয়েছে, হিজরতের সফরে যখন রাসূল (সা)-এর উপর রৌদ্র পতিত হচ্ছিল, তখন হযরত আবূ বকর (রা) স্বীয় চাদর দ্বারা তার উপর ছায়া দান করেন। অনুরূপভাবে জি'রানার ঘটনায়ও তার উপর চাদর দ্বারা ছায়াদানের ১. যারকানী, ১খ. পৃ ১৯৯ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (101) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।