১০০ সীরাতুল মুস্তফা (সা) ১. কুসাই মৃত্যুকালে পবিত্র কাবাগৃহের রক্ষণাবেক্ষণের উত্তরাধিকার স্বীয় জ্যেষ্ঠপুত্ আবদুদ্দারকে হস্তান্তর করেন (তাবাকাতে ইবন সা‘দ, ১খ. পৃ. ৪১; সীরাতুন-নবী, ১খ. পৃ. ১৫৪) ৷ আল্লামা শিবলী এ ঘটনা তাবাকাতে ইবন সা‘দ থেকে উদ্ধৃত করেছেন- যা শুধু ওয়াকিদী থেকে বর্ণিত ৷ ২. মৃত্যুকালে আবদুল্লাহ উট, কিছু বকরী এবং একজন দাসী রেখে যান, যার নাম উম্মে আয়মান (তাবাকাতে ইবন সা'দ, ১খ. পৃ. ৬২; সীরাতুন-নবী, ১খ. পৃ. ১৫৮) । এ ঘটনাও তাবাকাতে শুধু ওয়াকিদী থেকে বর্ণিত; ওয়াকিদীর পরে সনদে আর কারো উল্লেখ নেই। ৩. ইবন সা‘দ তাবাকাতে (১খ. পৃ. ৭১) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, “আমি তোমাদের মধ্যে সব চেয়ে বিশুদ্ধ ভাষী । কেননা আমি কুরায়শ বংশীয় এবং আমার ভাষা বনী সা‘দ-এর ভাষা৷” (সীরাতুন-নবী, ১খ. পৃ. ১৬২) ৷ এরও বর্ণনাকারী মুহাম্মদ উমর ওয়াকিদী ৷ 8. হিলফুল ফুজুলের ঘটনা সীরাতুন-নবী (১খ. পৃ. ১৭০)-তে তাবাকাতে ইবন সা‘দ (১খ. পৃ. ৮২) থেকে বর্ণিত । এ ঘটনাও তাবাকাতে ওয়াকিদী থেকে উদ্ধৃত । ৫. আল্লামা শিবলী সীরাতুন নবী (১খ. পৃ. ৪৪০)-তে খায়বরের যুদ্ধ প্রসঙ্গে লিখেন--রাসূলুল্লাহ (সা) সাধারণ ঘোষণা দেন যে, ১৫21 5 ০4) ১ La ৯০৯০ ১ “আমাদের সাথে তারাই আসবে, যারা জিহাদে অনুপ্রাণিত” (ইবন সা‘দ) ৷ এ বর্ণনাও তিনি ইবন সা‘দ-এর উদ্ধৃতি থেকে গ্রহণ করেছেন, যা ওয়াকিদী থেকে বর্ণিত ৷ সার কথা সার কথা এটাই যে, নির্ভরযোগ্য প্রসিদ্ধ ও সত্যের নিকটতর বর্ণনা হলো, ওয়াকিদী যঈফ, ধোকাবাজ ও গল্প রচনাকারী নন ওয়াকিদীর বর্ণনার হুকুম এটাই, যা একজন যঈফ বর্ণনাকারীর ব্যাপারে খরহণযোগ্য । অর্থাৎ যখন পর্যন্ত কোন সহীহ হাদীস এঁ যঈফ বর্ণনার বিপরীতে না পাওয়া যাবে, তখন পর্যন্ত এ হাদীসের হুকুম পরিত্যাগ করা যাবে না৷ বিশেষত এ যঈফ হাদীস যদি বিভিন্নভাবে ও বিভিন্ন সনদে বর্ণিত হয়। ইমাম আযম আবু হানীফা (র) থেকে মুতাওয়াতির সূত্রে বর্ণিত আছে যে, যঈফ হাদীস আমার কাছে ব্যক্তি-বিশেষের মতামত থেকে অধিক প্রিয় । ইমাম আবূ হানীফার যখন কোন মাসয়ালায় কোন সহীহ হাদীস হস্তগত না হতো, তখন কিয়াসের বিপরীতে তিনি যঈফ হাদীসকে অগ্রাধিকার দিতেন । যঈফ হাদীসের অর্থ তা অধর্তব্য নয়, বরং এর অর্থ এই যে যঈফকে যঙঈফের মর্যাদায় রাখতে হবে। আর যখন যঈফ এবং সহীহ-এর মধ্যে বিরোধ দেখা দেয়, তখন সহীহকে অগ্রাধিকার দাও ৷ আর যখন কোন হাদীস সহীহ পাওয়া না যাবে, তখন যঈফ হাদীসকে নিজের রায় থেকে অগ্রাধিকার দাও এ জন্যে যে, রায় প্ৰকৃতিগতভাবে দুর্বল ও কমজোর । আর হাদীসে নববী (সা) প্ৰকৃতিগতভাবে যঈফ নয়, বরং বর্ণনার ধারা ও সনদের মূল্যায়নে সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (100) wwuw.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।