তাফসীরে আনওয়ারুল কুরআন পারা 30
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

তাফসারে আনওয়ারুল.কলুরআন..(৬ষ্ঠ.খও)............... ০০০০০ ম রিল বিন সূরাটি নাজিলের সময়কাল : সূরাটির ভাষণ দ্বারা অনুমিত হয় যে, এটা মক্কা শরীফে অবতীর্ণ প্রাথমিক পর্যায়ের সূরাসমূহের একটি | অবতীর্ণের সঠিক সময়কাল নির্ণয় করা সম্ভবপর নয় । তবে মক্কার কাফেরগণ যখন কুরআনের দাওয়াত এবং এর উপস্থাপিত বিধান সম্পর্কে নানারূপ ষড়যন্ত্র এ এবং. বিষয় নিয়ে কৌতুক করত, তখনই এ সুরা অবতীর্ণ হয় । সূরাটির বিষয়বস্তু ও মূলবক্তব্য : এ সুরার বিষয়বস্তু ও মূলবক্তব্য দু'টি | একটি হচ্ছে : মৃত্যুর পর অবশ্যই মানুষকে আল্লাহর নিকট হাজির হতে হবে । আর দ্বিতীয়, কুরআন একটি চূড়ান্ত বাণী | কাফেরদের কোনো অপকৌশল কোনো ষড়যন্ত্রই এর ক্ষতি সাধনে সক্ষম নয় । সর্বপ্রথম আকাশ মণ্ডলে বিস্তীর্ণ নক্ষত্ররাজিকে সাক্ষী হিসাবে পেশ করে বলা হয়েছে যে, বিশ্বলোকের কোনো বস্তই এক মহান সুদৃঢ় সংরক্ষণ ব্যবস্থা ব্যতিরেকে নিজ স্থানে স্থির ও প্রতিষ্ঠিত হয়ে থাকতে পারে না । পরে মানুষের নিজ সত্তার প্রতি তার দৃষ্টি আকৃষ্ট করা হয়েছে । মানব সৃষ্টির মূল সূত্রের উল্লেখ করে বলা হয়েছে যে, একবিন্দু শুক্রকীট দ্বারা তাকে সৃষ্টি করা হয়েছে এবং তাকে এক জীবন্ত, চলন্ত ও পূর্ণাঙ্গ সত্তায় পরিণত করা হয়েছে । বলা হয়েছে, যে মহান সত্তা এভাবে মানুষকে অস্তিত্ব দান করেছেন- মৃত্যুর পর তিনি যে তাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবেন, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই । মানুষকে পুনরায় জীবিত করা হবে এই উদ্দেশ্যে যে, দুনিয়ার জীবনে যেসব তত্ব ও তথ্য অজ্ঞানতার অন্তরালে লুকিয়ে রয়ে গেছে পরবর্তী জীবনে তাই যাচাই ও পরীক্ষা করা হবে । এ সময় মানুষ তার কর্মফল ভোগ করতে বাধ্য হবে । এ ফল ভোগ করা হতে- না সে নিজের বলে আত্মরক্ষা করতে পারবে আর না অন্য কেউ তাকে এ ব্যাপারে সাহায্য করতে পারবে । পরিশেষে বলা হয়েছে যে, আকাশ হতে বৃষ্টিপাত এবং জমিনে গাছপালা ও শস্যের উৎপাদন যেমন কোনো অর্থহীন উদ্দেশ্যহীন খেলা নয়; বরং এক গুরুত্বপূর্ণ ও উদ্দেশ্যমূলক বিরাট কাজ, কুরআনের যেসব সত্য ও তথ্য বিবৃত হয়েছে তাও ঠিক তেমনি কোনো হাসি-তামাশার ব্যাপার নয় । এটা অতীব পাকা-পোক্ত এবং অবিচল ও অটল বাণী । কাফেররা নানা অপকৌশল দ্বারা কুরআনকে ক্ষতিত্রস্ত করতে পারবে বলে মনে করছে, তা তাদের মারাত্বক ভুল বৈ আর কিছুই নয় । তারা জানে না যে, আল্লাহ তাআলাও তার এক নিজস্ব পরিকল্পনায় ও ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছেন । তার এ পরিকল্পনা ও ব্যবস্থাপনার মোকাবিলায় কাফেরের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যেতে বাধ্য | অতঃপর একটি বাক্যাংশে নবী করীম প্র -কে সান্তনা দেওয়া হয়েছে । আর সান্ত্বনা বাণীর অন্তরালে কাফেরদেরকে ধমক দেওয়া হয়েছে । বলা হয়েছে আপনি একটু ধৈর্যধারণ করুন | কাফেরদেরকে কিছু দিন তাদের ইচ্ছা মাফিক চলতে দিন। অপেক্ষা করুন বেশি দিন লাগবে না। তারা যেখানেই কুরআনকে আঘাত দেওয়ার জন্য চেষ্টা করবে, কুরআন মাজীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে, সেখানেই কুরআন বিজয়ী হবে । আর তারা নিজেরাই তা স্বচক্ষে দেখতে পাবে । [).] 39/৮19575515 শানে নুযুল : আবু সালেহ হযরত ইবনে আব্বস (রা.)-এর উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন যে, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সল্প একদা আবূ তালিব এর সাথে কোথাও বসা ছিলেন । তখন একটি তারকা খসে পড়তে দেখতে পেলেন এতে ভূপৃষ্ঠ আলোকোজ্বল হযে যায় । তখন আবু তালিব সংকিত হয়ে পড়ল এবং বলল, তা কি? জবাবে হযরত রাসূলুল্লাহ গ্রহ বললেন, এ হচ্ছে আল্লাহর কুদরতের নির্দশনাবলির অন্যতম নির্দশন । এতে আবূ তালিব আশ্চর্য হয়ে পড়ল । আবু তালিবের আশ্চর্য হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আলোচ্য আয়াত নাজিল করেন । -কুরতুবী ৫/২০] হ১11ভিরর5 চাহ হাত ৫658 ইত ূ শানে নুযূল : এই আয়াত আবুল আশাদ এর ব্যাপারে নাজিল হয়েছে । সে চামড়ার উপর দীড়িয়ে বলত | হে কোরাইশগণ! যে আমাকে এ চামড়া থেকে নামাতে পারবে তার জন্য এই এই পুরস্কার রয়েছে । এবং আরও বলত মুহাম্মদ এরই মনে করেন যে, দোজখের উপর উনিশজন পাহারাদার রয়েছেন । দশজনের বিরুদ্ধে তো আমি একাই যথেষ্ট আর বাকি নয়জনের জন্যে তোমরা আমাকে সাহায্য করবে | এই পরিপ্রেক্ষিতে উক্ত আয়াত নাজিল হয় । _[লুবাবুন নুকুল] এই সূরায় আল্লাহ তা'আলা আকাশ ও নক্ষত্রের শপথ করে বলেছেন : প্রত্যেক মানুষের উপর একজন তন্ত্াবধায়ক ফেরেশতা নিযুক্ত আছে। সে তার সমস্ত কাজকর্ম ও নড়াচড়া দেখে, জানে । এর পরিপ্রেক্ষতে মানুষের চিন্তা করা উচিত যে, সে দুনিয়াতে যা কিছু করছে, তা সবই কিয়ামতের দিন হিসাব-নিকাশের জন্য আল্লাহ কাছে সংরক্ষিত রয়েছে । তাই কোনো সময় পরকাল ও কিয়ামতের চিত্তা থেকে গাফিল হওয়া অনুচিত । এরপর পুনরুজ্জীবন সম্পর্কে শয়তান মানুষের মনে যে অসন্তাব্যতার সন্দেহ সৃষ্টি করে, তার জবাব প্রসঙ্গে বলা হয়েছে : মানুষ লক্ষ্য করুক যে, সে কিভাবে বিভিন্ন অণু, কণা ও বিভিন্ন উপকরণ থেকে সৃজিত হয়েছে । যিনি প্রথম সৃষ্টিতে সারা বিশ্বের কণাসমূহ একত্র করে একজন জীবিত, শ্রোতা ও দ্র্টা মানব সৃষ্টি করতে সক্ষম হয়েছেন, তিনি তাকে মৃত্যুর পর পুনরায় তদ্রুপ সৃষ্টি করতেও সক্ষম । এরপর কিয়ামতের কিছু অবস্থা বর্ণনা করে আবার আকাশ ও পৃথিবীর শপথ করা হয়েছে এবং বলা হয়েছে যে, মানুষকে পরকাল চিন্তার যে

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।