তাফসীরে আনওয়ারুল কুরআন পারা 30
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

পৌছার কারণেও সে তাকে প্রহার করত । ফেরার পথে আবার পাদ্রীর কাছে যেত । ফলে গৃহে পৌছতে বিলম্ব হতো এবং গৃহের লোকেরা তাকে মারত। কিন্তু সে কোনো কিছুর পরোয়া না করে পাদ্রীর কাছে যাতায়াত অব্যাহত রাখল | এরই বরকতে আল্লাহ তা'আলা তাকে পূর্বোল্লিখিত কারামত তথা অলৌকিক ক্ষমতা দান করলেন । এই অত্যাচারী বাদশাহ যু'মিনদেরকে শাস্তি দেওয়ার জন্য গর্ত খনন করিয়ে তা অগ্নিতে ভর্তি করে দিল । অতঃপর মু'মিনদের এক একজনকে উপস্থিত করে বলল : ঈমান পরিত্যাগ কর নতুবা এই গর্তে নিক্ষিপ্ত হবে । আল্লাহ তা'আলা মুশমিনদেরকে এমন দৃঢ়তা দান করেছিলেন যে, তাদের একজনও ঈমান ত্যাগ করতে সম্মত হলো না এবং অ্নিতে নিক্ষিপ্ত হওয়াকেই পছন্দ করে নিল। মাত্র একজন স্ত্রীলোক, যার কোলে শিশু ছিল, সে অগ্নিতে নিক্ষিপ্ত হতে সামান্য ইতস্তত করছিল । তখন কোলের শিশু বলে উঠল : আম্মা, সবর করুন, আপনি সত্যের উপর আছেন । এই প্রজবলিত আগুনে নিক্ষিপ্ত হয়ে যারা প্রাণ দিয়েছিল, তাদের সংখ্যা কোনো কোনো রেওয়ায়েতে বার হাজার এবং কোনো কোনো রেওয়ায়েতে আরও বেশি বর্ণিত আছে । বালক নিজেই বাদশহ্‌কে বলেছিল : আপনি আমার তুন থেকে একটি তীর নিন এবং “বিসমিল্লাহি রববী” বলে আমার গায়ে নিক্ষেপ করুন, আমি মরে যাব । এ পদ্ধতিতে সে তার প্রাণ দেওয়ার সাথে সাথে বাদশহ্র গোটা সম্প্রদায় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠে এবং মুসলমান হওয়ার কথা ঘোষণা করে দেয় । এভাবে কাফের বাদশহ্‌কে আল্লাহ তা'আলা দুনিয়াতেও বিফল মনোরথ করে দেন । | মুহাম্মদ ইবনে ইসহাক (র.)-এর রেওয়ায়েতে আছে, ইয়ামেনের যে স্থানে এই বালকের সমাধি ছিল, ঘটনাক্রমে কোনো প্রয়োজনে সেই জায়গা হযরত ওমর (রা.)-এর খেলাফতকালে খনন করানো হলে তার লাশ সম্পূর্ণ অক্ষত অবস্থায় নির্গত হয়। লাশটি উপৰিষ্ট অবস্থায় ছিল এবং হাত কোমরদেশে রক্ষিত ছিল । বাদশাহের তীর সেখানেই লেগেছিল । কোনো একজন দর্শক তার হাতটি সরিয় দিলে ক্ষতস্থান থেকে রৃক্ত নির্গত হতে থাকে । হাতটি আবার পূর্বের ন্যায় রেখে দেওয়া হলে রক্ত বন্ধ হয়ে যায় । তার হাতের আংটিতে 5: 1 (আল্লাহ্‌ আমার পালনকর্তা) লিখিত ছিল । ইয়ামেনের গর্ভনর খলীফা হযরত ওমর (রা.)-কে এই ঘটনার সংবাদ দিলে তিনি উত্তরে লিখে পাঠালেন : তাকে আংটিসহ পূর্বাব্থায় রেখে দাও । _[ইবনে কাছীর] ইবনে কাছীর ইবনে আবী হাতেমের বরাত দিয়ে লিখেছেন : অগ্নিকুণ্ডের ঘটনা দুনিয়াতে একটি নয়-বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে অনেক সংঘটিত হয়েছে । এরপর ইবনে আবী হাতেম বিশেষভাবে তিনটি ঘটনা উল্লেখ করেছেন-এক. ইয়ামেনের অগ্নি-কুু, যার ঘটনা রাসূলুল্লাহ সশ্ী-এর জন্মের সত্তর বছর পূর্বে সংঘটিত হয়েছিল, দুই. সিরিয়ার অগ্নিকুণ্ড এবং তিন, পারস্যের অগ্নিকুণ্ড। এই সুরায় বর্ণিত অগ্নিকুণ্ড আরবের ভূখণ্ড ইয়ামেনের নাজারানে ছিল । ০১০ 0555 বে ক: এখানে অত্যাচারী কাফেরদের শাস্তি বর্ণিত হয়েছে, যারা মু'মিনদেরকে কেবল ঈমানের কারণে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। শাস্তি প্রসঙ্গে দু'টি বিষয় উল্লেখ করা হয়েছে-এক ?৫4:.:32 41; অর্থাৎ তাদের জন্য পরকালে জাহান্নামের আজাব রয়েছে দুই. 3:৯1 2145 741 অর্থাৎ তাদের জন্য দহন যন্ত্রণা রয়েছে। এখানে দ্বিতীয়টি প্রথমটিরই বর্ণনা ও তাকীদ হতে পারে । অর্থাৎ জাহান্নামে যেয়ে তারা চিরকালে দহন যন্ত্রণা ভোগ করবে । এটাও সম্ভবপর যে, দ্বিতীয় বাক্যে দুনিয়ার শাস্তি বর্ণিত হয়েছে । কোনো কোনো রেওয়ায়েতে আছে যে, মু'মিনদেরকে অগ্নিতে নিক্ষেপ করার পর অগ্নি স্পর্শ করার পূর্বেই আল্লাহ তা'আলা তীদে রূহ কবজ করে নেন। এভাবে তিনি তাদেরকে দহন যন্ত্রণা থেকে রক্ষা করেন। ফলে তাদের মৃতদেহই কেবল আগ্নিতে দগ্ধ হয় । অতঃপর এই অগ্নি আরও বেশি প্রজ্বলিত হয়ে তার লেলিহান শিখা শহরে ছড়িয়ে পড়ে । ফলে যারা মুসলমানদের অগ্নিদগ্ধ হওয়ার তামাশা দেখছিল, তারাও এই আগুনে পুড়ে ভস্ম হয়ে যায় । কেবল বাদশাহ্‌ “ইউসুফ যুনওয়াস' পালিয়ে যায়। সে অগ্নি থেকে আত্মরক্ষার জন্য সমুদ্বে ঝাপিয়ে পড়ে এবং সেখানেই সলিল সমাধি লাভ করে | -_[মাযহারী] ঢু কাফেরদের জাহান্নামের আজাব দহন যন্ত্রণার খবর দেওয়ার সাথে সাথে কুরআন বলেছে : 15:১1 2% -অর্থাৎ এই আজাব তাদের উপর পতিত হবে, যারা এই দুষ্কর্মের কারণে অনুতপ্ত-হয়ে তওবা করেনি । এতে তাদেরকে তওবার দাওয়াত দেওয়া হয়েছে। হযরত হাসান বসরী রে.) বলেন : বাস্তবিকই আল্লাহ্‌র অনুগহ ও কৃপার কোনো পারাপার নেই। তারা তো আল্লাহর ওলীগণকে জীবিত দগ্ধ করে তামাশা দেখেছে, আল্লাহ তা'আলা এরপরও তাদেরকে তওবা ও মাগফিরাতের দাওয়াত দিচ্ছেন । _[ইবনে কাছীর]

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।