তাফসীরে আনওয়ারুল কুরআন পারা 30
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

মুসলমানদের সাথে শত্রুতা করে অনুরূপ অবস্থার সম্মুখীন হবে । দ্বিতীয়ত, তখনকার সময় ঈমানদার লোকেরা যেভাবে অগ্নিগর্তে নিক্ষিপ্ত হতে ও প্রাণের কুরবানি দিতে প্রস্তুত হয়েছিল, হলো সর্বপ্রকার অত্যাচার নিপীড়ন অকাতরে বরদাশত করে নেওয়া আর ঈমানের মহা মূল্যবান ধন কোনো অবস্থাই হস্তচ্যুত নাকরা। তৃতীয়ত, যে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে কাফেরা কুদ্ধ ও বিক্ষুব্ধ হয়েছে এবং ঈমানদার লোকেরাও তার উপর অবিচল থাকতে বদ্ধ পরিকর সে আল্লাহ সর্বজয়ী সর্বশক্তিমান । তিনিই জমিন-ও আসমানের একচ্ছত্র মালিক । তিনি স্বীয় সভায় প্রশংসিত । তিনি উভয় সমাজের লোকদের অবস্থা দেখছেন। কাজেই কাফেররা তাদের কুফরির শাস্তি স্বরূপ জাহান্নামে যেতে বাধ্য হবে । শুধু এটাই শেষ নয়; বরং তা ছাড়াও তাদের এ জুলুমের শাস্তি স্বরূপ দাউ দাউ করে জুলা অগ্িকুণডে নিক্ষিপ্ত হবে । অনুরূপভাবে ঈমানদার লোকেরা নেক আমল করে জান্নাতে যাবে । এটাই তাদের বিরাট ও চূড়ান্ত সাফল্য এটাও নিঃসন্দেহে । এরপর কাফেরদেরকে সর্তক করা হয়েছে এ বলে যে; আল্লাহর পাকড়াও নিশ্চিত-ও অত্যন্ত শক্ত । তোমাদের মনে জনশক্তির কারণে যদি কোনো অহমিকতা জেগে থাকে, তাহলে তোমাদের মনে রাখা উচিত, তোমাদের পূর্বে ফেরাউন ও নমরুদের জনশক্তি বিন্দুমাত্র কম ছিল না । তা সত্ত্বেও তাদের জনতার যে পরিণতি ঘটেছে তা দেখে তোমাদের শিক্ষা গ্রহণ করা কর্তব্য। আল্লাহর অমোঘ অপ্রতিরোধ্য শক্তি তোমাদেরকে গ্রাস করে আছে । এ গ্রাস হতে তোমরা কিছুতেই নিষ্ৃতি পেতে পার না । তোমরা যে কুরআনকে মিথ্যা প্রমাণ ও অবিশ্বাস করার জন্য বদ্ধ পরিকর, সে কুরআনের প্রতিটি কথা অটল অপরিবর্তনীয় । তা এমন সুরক্ষিত যে, তার লেখা পরিবর্তন করার শক্তি কারো নেই । ১১০১৭০৩১০০০ 2 ৫1৭52 33015] 555১1 044 20525751648 412 €1 ০১৭ [/] ১৪৯] ১২041151082 ধরি 9 নেন হও শানে নুযুূল-১ : আবদ বিন হুমাইদ ইবনে আবাসী এর উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন যে, তিনি বলেন, মুহাজিরগণ যখন কোনো এক গাষওয়া বা যুদ্ধ অভিযান হতে প্রত্যাবর্তন করেন, তখন তাদের নিকট হযরত ওমর বিন খাত্তাব (রা.)-এর মৃত্যু বরণ করার অপপ্রচার পৌছল । তখন মুহাজিরগণ পরস্পরে বলতে লাগল যে, অগ্নিপূজকদের বিধান কি? পক্ষান্তরে তারা তো, আহলে কিতাব এবং আরবের মুশরিক কোনোটিই নয় কি? হযরত আলী (রা.) বললেন, ওরা তো আহলে কিতাব ছিল। তাদের জন্যে মদ্যপান বৈধ ছিল । সুতরাং কোনো এক বাদশা মদ্যপান করে মাতাল হয়ে নিজ বোনকে পেয়ে তার সাথে যৌন মিলনে লিপ্ত হয় । সেই নরাধম মাতাল মুক্ত হবার পর বোনকে বলল, তোমার জন্যে আফসোস হয়! আমি যে অপকর্মে লিপ্ত হয়েছি তা হতে উত্তরণের পন্থা কি হতে পারে? তুমি মানুষকে বোঝাও যে, বোনদের বিবাহ করা বৈধ । সুতরাং সে জনসমক্ষে বলতে লাগল, হে মানুষেরা! আল্লাহ বোনদের বিবাহ করার অনুমতি দান করেছেন । মানুষেরা বলল, আমরা এমন কথা থেকে আল্লাহর নিকট হতে দায়মুক্ত হচ্ছি । আমাদের কোনো নবী ও কিতাব আসেনি । অতঃপর লজ্জিত হয়ে সে ফিরে এসে বলল, মানুষেরা মেনে নিতে অস্বীকার করছে । অতঃপর বোনের পরামর্শ্রমে তাদের উপর বেত্রাঘাত ধার্য করল, তাতেও তারা মেনে নেয়নি । ফলে লজ্জিত হয়ে ফিরে এসে বলল, তোমার জন্যে অনুতাপ তারাতো তাতেও একমত হচ্ছে না। অতঃপর সে বলল, আবারোও তাদের বোঝাও । যদি মেনে নিতে অস্বীকার করে, তাহলে তাদের ব্যাপারে তরবারি কোষমুক্ত করে নেবে । এমনি করেও নিস্ফল হয়ে ফিরে এসে বলল, মানুষেরা তাতেও মেনে নিচ্ছেনা । তখন সে বলল, তাহলে তাদের জন্যে লম্বা গর্ত খনন করা হোক । অতঃপর অগ্নি প্রজ্্লিত করে সেই অগ্নিগর্ত পারে তাদের উপস্থিত কর। যারা মেনে নিতে অস্বীকার করবে, তাদেরকে আগুনে ফেলে দেবে । সুতরাং সে তাই করল । যারা মানেনি তাদেরকে অগ্নিগর্তে ফেলে দেয় । এহেন নৃসংশতা প্রেক্ষাপট বর্ণনা করে আল্লাহ তা'আলা আলোচ্য আয়াত নাজিল করেন । _[তাবারী ৫২৩/১২]

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।