তাফসীরে আনওয়ারুল কুরআন পারা 30
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

আনওয়ারুল কুরআনের আদলে একটি তাফসীর গ্রস্থ রচনার অনুরোধ জানান । কিন্তু কুরআনের এত বড় খেদমত করতে গিয়ে না জানি কলঙ্কের ছোয়া লাগে- এই ভয়ে আমি অনুরোধে সাড়া দিচ্ছিলাম না । কিন্তু মাওলানা সাহেবও খেদমত করার সুযোগ হাতছাড়া করার ব্যক্তি নন । অবশেষে তার অনুরোধকে আমি শ্রদ্ধার সাথে স্বাগত জানালাম । মূলত তীর দিলের তড়পেই আমি এ খেদমতে হাত লাগালাম । তাফসীর গ্রন্থটি রচনার ক্ষেত্রে আনওয়ারুল কুরআনের রচনা কাঠামোর আলোকে রচনার প্রয়াস চালানো হয়েছে । অনুবাদের ক্ষেত্রে আশরাফ আলী থানবী (র.) -এর তরজমার অনুকরণ করা হয়েছে । এক আয়াতের সাথে অন্য আয়াতের পূর্বাপর সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ইদ্রিস কান্ধলভী (র.) এর মা'আরিফুল কুরআন কে অনুসরণ করা হয়েছে । আর তাফসীরের ক্ষেত্রে মুফতী মুহাম্মদ শফী (র.) -এর মা'আরিফুল কুরআনকে সামনে রাখা হয়েছে । এছাড়াও তাফসীরে নূরুল কুরআন, তাফসীরে বায়যাভী, তাফসীরে গুরুতৃপূর্ণ তাত্বিক আলোচনাও সমভাবে উপাত্ত হয়েছে। দীর্ঘদিনের মেহনতের বদৌলতে তাফসীরে আনওয়ারুল কুরআন আজ প্রকাশের পথে, তাই এ আনন্দঘন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । পাশাপাশি পাবলিকেশনের জগতে অনুকরণীয় আদর্শ আলেমে দীন আলহাজ মাওলানা মোস্তাফা সাহেব (দা. বা.) - এর জন্য দোয়া করি- 'আলাহ! হযরতকে সিহহাত ও আফিয়াতের সাথে দীর্ঘায়ু দান করুন । তার সমস্ত দীনি খেদমত ও প্রকাশনী প্রতিষ্ঠানকে কবুল করুন 1 এবং যারা আমাকে বিভিন্ন দিক-নির্দেশনা, মূল্যবান পরামর্শ, উৎসাহ-উদ্দীপনা ও আন্তরিকতা দিয়ে সহযোগিতা করেছেন তাদের জন্যও দোয়া করি_ “হে আল্লাহ! তাদেরকে উত্তম জাযা ও খায়ের দান করুন এবং এই তাফসীর গ্রন্থের ভূল-্রান্তি ও ক্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দিয়ে সর্বস্তরের পাঠক মহলে ব্যাপকভাবে কবুল করে নিন ।' পরিশেষে কবিতার চরণে ইতি টানছি- ওফাতের পরে আমি, জাহানের একক স্বামী, তোমারি আদালতে, হাজির হব যবে । হিসেবের খাতায় লিখে, রেখো গো যতন করে, অধমের গ্রন্থখানি, হে দয়াময়! তবে । মোহাম্মাদ আবুল কালাম মাসুম সেভভিউ- ১ হাসনাবাদ, কেরানীগঞ্জ, ঢাকা ০৭/০৭/২০১৪ ইং ৮ রমাজানুল মুবারক তাফ. আনওয়ারুল কুরআন- ৬ষ্ঠ খণ্ড (ঝংল)-২

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।