তাদের পক্ষে সম্ভব হবে না। অতঃপর ৬-১৯ পর্যন্ত থেকে আয়াতে বলা হয়েছে যে, মানুষের মধ্যে এর চেতনা থাকুক আর নাই থাকুন- আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার দিকে তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তীব্র গতিতে গমন করছে। অতঃপর সব মানুষ দু'ভাগে বিভক্ত হয়ে পড়বে । এক ভাগের লোকদের ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে এবং কোনোরূপ সঠিক হিসাব-নিকাশ ছাড়াই তাদেরকে ক্ষমা করা হবে। দ্বিতীয় ভাগের লোকদের আমলনামা তাদের পিছনের দিক হতে সামনে ফেলে দেওয়া হবে । এ অবস্থায় যে কোনোভাবে তাদের মৃত্যু আসুক, তাই হবে তাদের মনের একমাত্র কামনা ৷ কিন্তু মৃত্যু তো নেই, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে । তারা যেহেতু দুনিয়াতে এক বড় ভুল ধারণার বশবর্তী হয়ে পড়েছিল । তারা মনে করে বসেছিল যে, জাবাবদিহির জন্য কখনই আল্লাহর সম্মুখে হাজির হতে হবে না । তাদের উক্ত রূপ পরিণাম হবে ঠিক এ কারণেই | কেননা আল্লাহ তো তাদের সব আমলই দেখছিলেন তাদের আমলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ হতে তাদেরকে অব্যাহতি দেওয়ার তো কোনোই কারণ নেই। দুনিয়ার জীবন হতে পরকালের শাস্তি ও পুরস্কার পর্যন্ত প্রতিটি স্তরে ও পর্যায়ে তাদের উপস্থিতি সন্দেহাতীত ব্যাপার । সূর্যাস্তের পর রঙিন উষার উদয়, দিনের অবসানে রাত্রের আগমন, এতে মানুষ ও গৃহপালিত চুতম্পদ জন্তগুলোর নিজ নিজ আশ্রয়ে ফিরে আসা এবং চন্দ্রের প্রথম হাসুলির আকার হতে ক্রমবৃদ্ধি পেয়ে পূর্ণ চন্দ্রের রূপ লাভ যতটা নির্ভুল ও সন্দেহাতীত, এ ব্যাপারটিও ঠিক তেমনই নিশ্চিত । যেসব কাফের কুরআন মাজীদ শুনে আল্লাহর নিকট অবনত হওয়ার পরিবর্তে উল্টো তাকেই মিথ্যা মনে করে সে কাফেরদেরকে শেষের আয়াতে মর্মান্তিক দুঃসংবাদ দেওয়া হয়েছে। পক্ষান্তরে যারা ঈমান আনয়ন করে নেকআমল গ্রহণ করে তাদেরকে অপরিমিত সুফল দানের সুসংবাদ দেওয়া হয়েছে। [৭110344৮118 শানে নুযূল : হযরত কাতাদাহ (র.) বলেন যে, বর্ণিত রয়েছে, আলোচ্য আয়াত মক্কা থেকে মদীনার উদ্দেশে সর্বপ্রথম হিজরতকারী হযরত আবু সালাম,বিন আব্দুল আসাদ (রা.) সম্পর্কে অবতীর্ণ হয়েছে । _[কুরতুবী ২৩৮/১৯] [১-]১১+০ ০০৩ 55 591০৮৮ শানে নুযুল : হযরত ইবনে আববাস রো.) বলেন যে, আলোচ্য আয়াত আবু সালমান ভাই আসওয়াদ বিন আব্দুল আসাদ সম্পর্কে অবতীর্ণ হয়েছে । তবে তা সকল মুমিন ও কাফের আলোচ্য আয়াতের অন্তর্ভুক্ত রয়েছে। কুরতুবী ২৩৯/১৯] এ সূরায় কিয়ামতের অবস্থা, হিসাব-নিকাশ এবং সৎ ও অসৎ কর্মের প্রতিদান ও শস্তির বর্ণনা আছে। অতঃপর গাফিল মানুষকে তার সত্তা ও পারিপার্থিক অবস্থা সম্পর্কে চিন্তা-ভাবনা করার এবং তাারা আল্লাহর প্রতি বিশ্বাস পর্যন্ত পৌছার নির্দেশ আছে । এ প্রসঙ্গে প্রথমে আকাশ বিদীর্ণ হওয়ার কথা বলা হয়েছে। অতঃপর পৃথিবীর কথা বলা হয়েছে যে, তার গর্ভে যেসব গুপ্ত ভাণ্ডার অথবা মানুষের মৃতদেহ আছে, সব সেদিন বাইরে উদগীরণ করে দেবে এবং হাশরের জন্য এক নতুন পৃথিবী তৈরি হবে । তাতে না থাকবে কোনো পাহাড়-পর্বত এবং না থাকবে কোনো দালান-কোঠা ও বৃক্ষলতা। পরিষ্কার একটি সমতল ভুমি হবে । একে আরও সম্প্রসারিত করা হবে, যাতে করে পূর্ববর্তী ও পরবর্তী সব মানুষ তাতে সমবেত হতে পরে! অন্যান্য সূরায়ও এই বর্ণনা বিভিন্ন ভঙ্গিতে এসেছে । এখানে নতুন সংযোজন এই যে, কিয়ামতের দিক আকাশ ও পৃথিবীর উপর আল্লাহ তা'আলার কর্তৃত সম্পর্কে বলয হয়েছে :-০2$4544 ৮১ ৬০১ -এর অর্থ শুনেছে অর্থাৎ আদেশ পালন করেছে ।:১2 -এর অর্থ (53341 $-: অর্থাৎ আদেশ পা্লন করাই তার ওয়াজিব কর্তব্য ছিল । আল্লাহর নির্দেশ দুই প্রকার : এখানে আকাশ ও পৃথিবীর আনুগত্য এবং আদেশ প্রতিপালনের দুই অর্থ হতে পারে । কেননা আল্লাহর নির্দেশ দুই প্রকার-১. শরিয়তগত নির্দেশ; এতে একটি আইন ও বিরুদ্ধাচরণের শাস্তি বলে দেওয়া হয় না কিন্তু প্রতিপক্ষকে করা না করার ব্যাপারে বাধ্য করা হয় না বরং তাকে স্বেচ্ছায় আইন মানা না মানা উভয় বিষয়ের ক্ষমতা
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।