তাফসীরে আনওয়ারুল কুরআন পারা 30
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

(৬ষ্ঠ খণ্ড) ৬৪৪ : পারা- ৩০ য2835442 21 ব ই ক 2৩ 6 5828528 ৫৫ সুমিনের র্‌ পাখীর আকারে জান্নাতের বৃক্ষে ঝুলন্ত থাকবে এবং কিয়ামতের দিন আবার আপন দেহে ফিরে যাবে । এই বিষয়বস্তরই এক রেওয়ায়েত মুসনাদে আহমদ ও তাবারানীতে বর্ণিত হয়েছে । _[মাযহারী] মৃত্যুর পর মানবাত্মার স্থান কোথায়? এ ব্যাপারে হাদীসসমূহে বাহ্যত বিভিন্নরূপ । সিজ্জীন ও ইল্লুয়টানের তাফসীর প্রসঙ্গে উপরে বর্ণিত হাদীসসমূহ থেকে জানা যায় যে, কাফেরদের আত্মা সিজ্জীনে থাকে যা সপ্তম জমিনে অবস্থিত এবং মুমিনদের আত্মা সপ্তম আকাশে আরশের নিচে ইল্লিয়্টানে থাকে । উল্লিখিত কতক রেওয়ায়েত থেকে আরও জানা যায় যে, কাফেরদের আত্মা জাহান্নামে এবং মুমিনদের আত্মা জান্নাতে থাকে । আরও কতক হাদীস থেকে জানা যায় যে, মু'মিন ও কাফের উভয় শ্রেণির আত্মা তাদের কবরে থাকে | বারা ইবনে আজেব (রা.)-এর বর্ণিত এক দীর্ঘ হাদীসে আছে, যখন মুমিনের আত্মাকে ফেরেশতাগণ আকাশে নিয়ে যায়, তখন আল্লাহ বলেন : আমার এই বান্দার আমলনামা ইল্লিয়্টানে লিখে দাও এবং তাকে পৃথিবীতে ফিরিয়ে দাও । কেননা আমি তাকে মাটি দ্বারাই সৃষ্টি করেছি, মৃত্যুর পর তাতেই ফিরিয়ে দিব এবং মাটি থেকে তাকে জীবিতাবস্থায় পুনরুখিত করব । এই আদেশ পেয়ে ফেরেশতাগণ তার আত্মা কবরে ফিরিয়ে দেয় । এমনিভাবে কাফেরের আত্মার জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তাকে কবরে ফিরেয়ে দেওয়ার আদেশ করা হবে । ইমাম ইবনে আবদুল বার (র.) এই হাদীসকেই অগ্রাধিকার দিয়েছেন, যার মর্ম এই যে, মু'মিন ও কাফের সবার আত্মা মৃত্যুর পর কবরেই থাকে | উপরিউক্ত প্রথম ও দ্বিতীয় রেওয়ায়েতের মধ্যে যে বিরোধ দেখা যায়, চিন্তা করলে বোঝা যায় যে, এটা কোনো বিরোধ নয় | কেননা ইল্লিয়্টানের স্থান সপ্তম আকাশে আরশের নিচে এবং জান্নাতের স্থানও সেখানেই | কুরআন পাকের অন্য এক আয়াতে আছে: 7218 22 হা থেকে পরিষ্কার জানা যায় যে, জান্নাত সিদরাতুল মুনতাহার সন্নিকটে | সিদরাতুল মুনতাহা যে সপ্তম আকাশে একথা হাদীস দ্বারা প্রমাণিত । তাই আত্মার স্থান ইল্লিয়টান জান্নাতের সংলগ্ন এবং আত্মাসমূহ জান্নাতের বাগিচায় ভ্রমণ করে । অতএব, আত্মার স্থান জান্নাতও বলা যায় । এমনিভাবে কাফেরদের আত্মার স্থান সিজ্জীন-সপ্তম জমিনে অবস্থিত । হাদীস দ্বারা একথাও প্রমাণিত আছে যে, জাহান্নামও সপ্তম জমিনে অবস্থিত এবং জাহান্নামের উত্তাপ ও কষ্ট সিজ্জীনবাসীরা ভোগ করবে । তাই কাফেরদের আত্মার স্থান জাহান্নাম একথা বলে দেওয়াও নির্ভুল । তবে যে রেওয়ায়েত থেকে জানা যায় যে, কাফেরদের আত্মা কবরে থাকে, সেই রেওয়ায়েত বাহ্যত উপরিউক্ত দুই রেওয়ায়েতের বিরোধী । প্রখ্যাত তাফসীরবিদ হযরত কাষী সানাউল্লাহ্‌ পানিপথী (র.) তাফসীরে-মাযহারীতে এই বিরোধের মীমাংসা দিয়ে বলেছেন : এটা মোটেই অবান্তর নয় যে, আত্মাসমূহের আসল স্থান ইল্লিয়্টান ও সিজ্জীনই । কিন্তু এসব আত্মার একটি বিশেষ যোগসূত্র কবরের সাথেও কায়েম রয়েছে । এই যোগসূত্র কিরূপ, তার স্বরূপ আল্লাহ্‌ ব্যতীত কেউ জানতে পারে না । কিন্তু সূর্য ও চন্দ্র যেমন আকাশে থাকে এবং তাদের কিরণ পৃথিবীতে পড়ে পৃথিবীকেও আলোকোজ্জ্বল করে দেয় এবং উত্তপ্তও করে, তেমনিভাবে ইল্লিয়্টান ও সিজ্জীনস্থ আত্মা-সমূহের কোনো অদৃশ্য যোগসুত্র কবরের সাথে থাকতে পারে । এই মীমাংসার ব্যাপারে কাষী সানাউল্লাহ (র.)-এর সুচিত্তিত বক্তব্য সূরা নাধিয়াতের তাফসীরে বর্ণিত হয়েছে । এর সারমর্ম এই যে, রূহ দুই প্রকার-১. মানবদেহে প্রবিষ্ট সৃষ্ষম দেহ। এটা বস্তুনিষ্ঠ এবং চারি উপাদানে গঠিত দেহ, কিন্তু এমন সৃষ্ষ্স যে, দৃষ্টিগোচর হয় না । একেই নফস বলা হয় । ২. অবস্তরনিষ্ঠ অশরীরী রূহ । এই রূহই নফসের জীবন । কাজেই একে রূহের রূহ বলা যায় । মানবদেহের সাথে উভয় প্রকার রূহের সম্পর্ক আছে। কিন্তু প্রথম প্রকার রূহ্‌ অর্থাৎ নফস মানবদেহের অভ্যন্তরে থাকে । এর বের হয়ে যাওয়ারই নাম মৃত্যু ৷ দ্বিতীয় রূহ্‌ প্রথম রূহের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে কিন্তু এই সম্পর্কের স্বরূপ আল্লাহ ব্যতীত কেউ জানে না। মৃত্যুর পর প্রথম রূহকে আকাশে নিয়ে যাওয়া হয়, অতঃপর কবরে ফিরিয়ে দেওয়া হয় । কবরই এর স্থান । আজাব ও ছওয়াব এর উপরই চলে এবং দ্বিতীয় প্রকার অশরীরী রূহ্‌ ইল্লিয়্টান অথবা সিজ্জীনে থাকে | এভাবে সব রেওয়ায়েতের মধ্যে কোনো বিরোধ অবশিষ্ট থাকে না । অতএব, অশরীরী আত্মাসমূহ জান্নাতে অথবা ইল্লিয়্টানে, জাহান্নামে অথবা সিজ্জীনে থাকে এবং প্রথম প্রকার রূহ তথা সৃদ্মা শরীরী নফৃস কবরে থাকে |, ৩৮2305০01১৪ ৮এ০৪ এ$ ভ2০4805 -এর অর্থ কোনো বিশেষ পছন্দনীয় জিনিস অর্জন করার জন্য কয়েকজনের ধাবিত হওয়া ও দৌড়ানো, যাতে অপরের আগে সে তা অর্জন করে । এখানে জান্নাতের নিয়ামতরাজি উল্লেখ করার পর আল্লাহ তা'আলা গাফিল মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন : আজ তোমরা যেসব বস্তুকে প্রিয় ও কাম্য মনে কর, সেগুলো অর্জন করার জন্য অগ্নে চলে যাওয়ার চেষ্টায়রত আছ, সেগুলো অসম্পূর্ণ ও ধ্বংসশীল নিয়ামত । এসব

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।