ই উউভিউাততকতীততভতততিভতাততততরজিতততরতকওাততকাওতওতরওওরউনউততরতীততরওভ৬ঠওওউরততরকও৬ও৬৩৪৩ উভউতভত৪8$88888488888558$$8৪55388588555888858$55$53558588$ খেয়াল-খুশির বিরোধিতার তিন স্তর : আলোচ্য আয়াতে জান্নাত ঠিকানা হওয়ার দুটি শর্ত ব্যক্ত করা হয়েছে। চিন্তা করলে দেখা যায় যে, ফলাফলের দিক দিয়ে এগুলো একই শর্ত । কারণ প্রথম শর্ত হচ্ছে আল্লাহর সামনে জবাবদিহির ভয় এবং দ্বিতীয় শর্ত নিজেকে খেয়াল-খুশি থেকে বিরত রাখা প্রকৃতপক্ষে আল্লাহর ভয়ই মানুষকে খেয়াল-খুশির অনুসরণ থেকে বিরত রাখে । কাষী সানাউল্লাহ পনিপথী (র.) তাফসীরে মাযহারীতে খেয়ালা-খুশির বিরোধিতার তিনটি স্তর উল্লেখ করেছেন । প্রথম স্তর এই যে, যেসব ভ্রান্ত আকীদা ও বিশ্বাস কুরআন, হাদীস এবং ইজমার বিপরীত, সেগুলো থেকে আত্মরক্ষা করা | কেউ এই স্তরে পৌছলেই সে সুন্নী মুসলমান কথিত হওয়ার যোগ্য হয় । মধ্যম স্তর এই যে, কোনো গোনাহ্ করার সময় আল্লাহর সামনে জবাবদিহির কথা চিন্তা করে গোনাহ্ থেকে বিরত থাকা । সন্দেহজনক কাজ থেকেও বিরত থাকা এবং কোনো জায়েজ কাজে লিপ্ত হওয়ার ফলে কোনো নাজায়েজ কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে সেই জায়েজ কাজ থেকে বিরত থাকাও এই মধ্যম স্তরের পরিশিষ্ট ৷ হযরত নোমান ইবনে বশীর (রা.)-এর হাদীসে রাসূলুল্লাহ প্রু্ই বলেন: যে ব্যক্তি সন্দেহজনক কাজ থেকে বিরত থাকে, সে তার আবরু ও ধর্মকে রক্ষা করে। পক্ষান্তরে যে ব্যক্তি সন্দেহজনক কাজে লিপ্ত হয়, সে পরিশেষে হারাম কাজে লিপ্ত হয়ে যাবে । যে কাজে জায়েজ ও নাজায়ের উভয়বিধ সম্ভাবনা থাকে তাকেই সন্দেহজনক কাজ বলা হয় । অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তির মনে সন্দেহ দেখা দেয় যে, কাজটি তার জন্য জায়েজ না নাজায়েজ । উদাহরণত জনৈক রুগ্ণ ব্যক্তি অজু করতে সক্ষম কিন্তু অজু করা তার জন্য ক্ষতিকরই হবে এ বিষয়ে পূর্ণ বিশ্বাস নেই। এমতাবস্থায় তায়াম্মুম করা জায়েজ কিনা, তা সন্দেহযুক্ত হয়ে গেল। এমনিভাবে এক ব্যক্তি দাড়িয়ে নামাজ পড়তে পারে কিন্তু খুব বেশি কষ্ট হয় । এমতাবস্থায় বসে নামাজ পড়া জায়েজ কিনা তা সন্দিপ্ধ হয়ে গেল । এরূপ ক্ষেত্রে সন্দিপ্ধ কাজ পরিত্যাগ করে নিশ্চিত জায়েজ কাজ করা তাকওয়া এবং খেয়াল-খুশির বিরোধিতার মধ্যম স্তর | নফসের চক্রান্ত : যেসব বিষয় প্রকাশ্য গোনাহ্, সেসব বিষয়ে খেয়াল-খুশির বিরোধিতা করার চেষ্টা করলে যে কেউ নিজে নিজেই সাফল্য অর্জন করতে পারে । কিন্তু কিছু কিছু খেয়াল-খুশি এমনও রয়েছে, যেগুলো ইবাদত ও সৎ কর্মে শামিল হয়ে যায়। রিয়া, নাম-যশ, আত্মগ্রীতি এমন সূক্ষ্ম গোনাহ ও খেয়ালা-খুশি, যাতে মানুষ প্রায়শই ধোকা খেয়ে নিজের কর্মকে সঠিক ও বিশুদ্ধ মনে করতে থাকে । বলা বাহুল্য, এই খেয়াল-খুশির বিরোধিতা করাই সর্বপ্রথম ও সর্বাধিক জরুরি । কিন্তু এ থেকে আত্মরক্ষা করার একটি মাত্র অব্যর্থ ও অমোঘ ব্যবস্থাপত্র আছে। তা এই যে, এমন শায়খে- কামেল তালাশ করে তার কাছে আত্মসমর্পণ করে তীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে, জিনি কোনো সুদক্ষ শায়খের সংসর্গে থেকে সাধনা করেছেন এবং নফসের দোষক্রটি ও তার প্রতিকার সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছেন | শায়খ-ইমাম ইয়াকুব কারখী (র.) বলেন : আমি প্রথম বয়সে কাঠমিন্ত্রী ছিলাম । আমি নিজের মধ্যে এক প্রকার শৈথিল্য ও অন্ধকার অনুভব করে কয়েকদিন রোজা রাখার ইচ্ছা করলাম, যাতে এই অন্ধকার ও শৈথিল্য দূর হয়ে যায় । ঘটনাক্রমে এই রোজা রাখা অবস্থায় আমি একদিন শীয়খে-কামেল ইমাম বাহাউদ্দীন নকশবন্দী (র.)-এর খেদমতে উপস্থিত হলাম । তিনি মেহ্মানদের জন্য গৃহ থেকে আহার্য আনালেন এবং আমাকেও খাওয়ার আদেশ দিলেন । অতঃপর বললেন : যে ব্যক্তি নিজের খেয়াল-খুশির বান্দা, সে অত্যন্ত মন্দ বান্দা। এই খেয়াল-খুশি তাকে পথভ্রষ্ট করে ছাড়ে । তিনি আরও বললেন : খেয়াল-খুশির অনুগামী হয়ে যে রোজা রাখা হয়, তার চেয়ে খানা খেয়ে নেওয়াই উত্তম । এসব কথাবার্তা শুনে আমি উপলব্ধি করতে পারলাম যে, আমি আত্ম্রীতির শিকার হচ্ছিলাম এবং শায়খ তা ধরে ফেলেছেন । তখন আমার বুঝতে বাকি রইল না যে, জিক্র-আযকার ও নফল ইবাদতে কোনো শীয়খে-কামেলের অনুমতি ও নির্দেশ দরকার । কেননা শায়খে-কামেল নফসের চক্রান্ত জানেন, বুঝেন । যে নফল ইবাদতে নফসের চক্রান্ত থাকবে, তিনি তা করতে নিষেধ করবেন । আমি শায়খের নিকট আরজ করলাম, হযরত, পরিভাষায় যাকে ফানাফিল্লাহ্ ও বাকাবিল্লাহ্ বলা হয়, এরূপ শায়খ পাওয়া না গেলে কি করতে হবে? শায়খ বললেন : এরূপ পরিস্থিতির সম্মুণীন হলে প্রত্যেক ওয়াক্তের নামাজের পর বিশবার করে দৈনিক একশ বার ইস্তেগফার করা উচিত । কেননা রাসূলে কারীম পু বলেন : আমি মাঝে মাঝে অন্তরে মলিনতা অনুভব করি । তখন আমি প্রত্যহ একশ বার এস্তেগফার অর্থাৎ আল্লাহ তা'আলার কাছে ক্ষমা প্রার্থনা করি । খেয়াল-ধুশির বিরোধিতার তৃতীয় স্তর এই যে, অধিক জিক্রি, অধ্যবসায় ও সাধনার মাধ্যমে নফসকে এমন পবিত্র করা; যাতে খেয়াল-খুশির চিহুটুকুও অবশিষ্ট না থাকে । এটা বিশেষ ওলীত্র স্তর এবং তা সেই ব্যক্তিরই হাসিল হয়, যাকে সূফী বুহুর্গগণের পরিভাষায় ফানাফিল্লাহ্ ও বাকাবিন্যাহ্ বলা হয়। এই শ্রেণির ওলীগণের সম্পর্কেই কুরআনে শয়তানকে সম্বোধন করে বলা হয়েছে : ০৫০1-2(505 44০০ 5505 তর ১অর্থাৎ, আমার বিশেষ বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা চলবে না। এক হাদীসেও তাদের সম্পর্কে বলা হয়েছে : 4১ ৫৯ 10550025244 ২৫৫5৪ ততক্ষণ কামেল মু'মিন হতে পারে না, যতক্ষণ তার খেয়াল-খুশী আমার শিক্ষার অনুসারী না হয়ে যায় । কাফেররা রাসূলুল্লাহ
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।