তাফসীরে আনওয়ারুল কুরআন পারা 30
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

রূহ্‌ একটি অশরীরী আল্লাহর নৈপুণ্য, যা নফসের সাথে বিশেষ সম্পর্ক রাখে এবং নফসের জীবন এর উপরই নির্ভরশীল । ফলে এটা যেন রূহের রূহ । কারণ দেহের জীবন নফ্সের উপর এবং নফ্সের জীবন এর উপর নির্ভরশীল । নফ্সের সাথে এই বূহের যে সম্পর্ক, তার স্বরূপ স্রষ্টা ব্যতীত কেউ জানে না । নফ্সকে আল্লাহ তা'আলা স্থীয় কুদরত দ্বারা এমন একটি আয়না সদৃশ করেছেন, যাকে সূর্যের বিপরীতে রেখে-দেওয়া হয়েছে। সূর্যে আলো তাতে প্রতিফলিত হওয়ার ফলে সে নিজেও সূর্যের ন্যায় আলো বিকিরণ করে । মানুষের নফ্স যদি ওহীর শিক্ষা অনুযায়ী সাধানা ও পরিশ্রম করে তবে সে নিজেও আলোকিত হয়ে যায় । নতুবা সে জড় দেহের বিরূপ প্রভাব দ্বারা প্রভাম্িত হয়ে পড়ে । এই সুক্ষ দেহ তথা নফসকেই ফেরেশতাগণ উপরে নিয়ে যায় । অতঃপর সম্মান সহকারে নিচে আনে যদি সে আলোকিত হয়ে থাকে । নতুবা তার জন্য আকাশের দ্বার খুলে না এবং উপর থেকেই নিচে সজোরে নিক্ষেপ করা হয় । এই সূক্ষ্ম দেহ সম্পর্কেই উপরিউক্ত হাদীসে আছে যে, আমি একে পৃথিবীর মাটি দ্বারা সৃষ্টি করেছি, এতেই ফিরিয়ে আনব এবং পুনরায় এই মাটি ছারাই সৃষ্টি করব । এই সুক্ষ দেহই সৎকর্ম সম্পাদনের মাধ্যমে আলোকিত ও সুগন্ধযুক্ত হয়ে যায় এবং কুফর ও শিরকের মাধ্যমে রগ্যুক্ত হয়ে যায় । জড় দেহের সাথে অশরীরী রূহের সম্পর্ক সূন্জ্র দেহ অর্থাৎ নফ্সের মাধ্যমে স্থাপিত হয় । অশরীরী রহ্‌ মৃত্যুর আওতায় পড়ে না। কবরের আজাব এবং ছওয়াবও নফ্সের সাথে জড়িত থাকে । কবরের সাথে এ নফ্সেরই সম্পর্ক থাকে এবং অশরীরী রূহ্‌ ইলিয়্টানে অবস্থান করে পরোক্ষভাবে নফ্সের ছওয়াব এবং আজাব দ্বারা প্রভাবান্বিত হয়। এভাবে রূহ কবরে থাকে কথাটি নফ্‌স কবরে থাকে অর্থে বিশুদ্ধ এবং নফ্স রূহ জগতের অথবা ইল্লিয়টানে থাকে কথাটি রূহ্‌ থাকে অর্থে নির্ভুল । এর ফলে বিভিন্ন রেওয়ায়েতের অসামঞ্জস্য দূর হয়ে যায় । অতঃপর কিয়ামতের বাস্তবতা, এতে প্রথম ফুঁৎকার দ্বারা সমগ্র বিশ্বের ধ্বংসপ্রাপ্ত, দ্বিতীয় ফুঁৎকার ছারা সমগ্র বিশ্বের পুনঃসৃষ্টি এবং এ সম্পর্কে কাফেরদের আপত্তি ও তার জবাব উল্লেখ করা হয়েছে। অবশেষে বলা হয়েছে : 2১৯11 ₹213৮$ - ৯১১৮: অর্থ সমতল ময়দান । কিয়ামতে পুনরায় যে ভূপৃষঠ সৃষ্টি করা হবে, তা সমতল হবে, এতে উঠচু-নিচু, পাহাড়-পর্বত, টিলা ইত্যাদি কিছুই থাকবে না । একেই 2১১. বলা হয়েছে। অতঃপর কিয়ামত অবিশ্বাসীদের হঠকারিতা ও শক্রতার ফলে রাসূলুল্লাহ যে মর্মপীড়া অনুভব করতেন, তা দূর করার উদ্দেশ্যে হযরত মূসা (আ.) ও ফেরাউনের ঘটনা উল্লেখ করা হয়েছে এবং ইঙ্গিত করা হয়েছে যে, শক্ররা কেবল আপনাকেই কষ্ট দেয়নি, পূর্ববর্তী পয়গন্বরগণও শক্রদের পক্ষ থেকে দারুণ মর্মপীড়া অনুভব করেছেন । তারা সবুর করেছেন। অতএব, আপনারও সবর করা উচিত। ০1458১81064 41 এড 2 9 শব্দের অর্থ দৃ্াস্মূলক শাস্তি, যা দেখে অন্যরাও আতঙ্কিত হয়ে যায়। £5১$ ০8৫ হলো ফেরাউনের পরকালীন আজাব এবং ৬1341 0 -দরিয়ায় নিমজ্জিত হওয়ার আজাব । অতঃপর মরে মাটিতে পরিণত হয়ে যাওয়ার পর পুনরুজ্জীবন কিরূপে হবে! কাফেরদের এই বিস্ময়ের জবাব দেওয়া হয়েছে । এতে নভোমগ্ুল, তূমগুল ও এতদুভয়ের মধ্যবর্তী সৃজিত বস্তুসমূহের উল্লেখ করে অনবধান মানুষকে হুশিয়ার করা হয়েছে যে, যে মহান সত্তা কোনোরূপ উপকরণ ও হাতিয়ার ব্যতিরেকেই এসব মহাসৃষ্টিকে প্রথমবার অস্তিত্ব দান করেছেন, তিনি যদি এগুলোর ধ্বংসপ্রাপ্তির পর পুনরায় সৃষ্টি করে দেন, তবে এতে বিস্ময়ের কি আছে? এরপর আবার কিয়ামত দিবসের কঠোরতা, প্রত্যেকের আমলনামা সামনে আসা এবং জান্নাতী ও জাহান্নামীদের ঠিকানা বর্ণনা করা হয়েছে। অবশেষে জাহান্নামী ও জান্নাতীদের বিশেষ বিশেষ আলামত উল্লিখিত হয়েছে, যা দ্বারা একজন মানুষ দুনিয়াতেই ফয়সালা করতে পারে যে, “আইনের দৃষ্টিতে' তার ঠিকানা জান্নাত, না জাহান্নাম ৷ আইনের দৃষ্টিতে বলার কারণ এই যে, অনেক আয়াত ও হাদীস থেকে জানা যায় যে, কারও সুপরিশে অথবা সরাসরি আল্লাহর রহমতে কোনো কোনো জাহান্নামীকে জান্নাতে পৌছানো হবে । কারও বেলায় এরূপ হলে সেটা হবে ব্যতিক্রমধর্মী আদেশ । জান্নাতে অথবা জাহান্নামে যাওয়ার আসল বিধি তাই, যা এসব আয়াতে বর্ণিত হয়েছে। টা কট ছাতা 5 প্রথমে জাহান্নামীদের দুটি বিশেষ আলামত বর্ণিত হয়েছে । ।১১॥ ৯১২০ || ০১1১ ৬৯৮ ৮০0৪ এক- আল্লাহ তাআলা ও তীর রাসূলের অবাধ্যতা করা । দুই. পার্থিব জীবনকে পরকালের উপর অগ্থাধিকার দেওয়া অর্থাৎ যে কাজ অবলম্বন করলে দুনিয়াতে সুখ ও আনন্দ পাওয়া যায় কিন্তু পরকালে তার জন্য আজাব নির্দিষ্ট আছে, সে ক্ষেত্রে পরকালের প্রতি উপেক্ষা প্রদর্শন করে দুনিয়ার সুখ ও আনন্দকেই_অগ্থাধিকার দেওয়া | দুনিয়াতে যে ব্যক্তির মধ্যে এই দুটি আলামত পাওয়া যায়, তার সম্পর্কে বলা হয়েছে : 301| ১ ₹51॥-$৮$ _অর্থাৎ জাহান্নামই, তার ঠিকানা | এরপর জান্লাতীদেরও দুটি বিশেষ আলামত বর্ণনা করা হয়েছে : ৪১৫//2 ০4৪৫1 43 44 20858. ৩০ ৮৫৪ এক, দুনিয়াতে প্রত্যেক কাজের সময় এরূপ ভয় করা যে, একদিন আল্লাহ তা“আলার সামনে উপস্থিত হয়ে এ কাজের হিসাব দিতে হবে । দুই. অবৈধ খেয়ালখুশি চরিতার্থ করা থেকে নিজেকে রাখ্য। যে ব্যক্তি দুনিয়াতে এই দুটি গুণ অর্জন করতে সক্ষম হয়, কুরআন পাক তাকে সুসংবাদ দেয় : 4211 ৯ 23৯41 $0 অর্থাৎ জান্নাতই তার ঠিকানা । তাফ. আনওয়ারুল কুরআন- ৬ষ্ঠ খণ্ড (বাংলা)_ ৪১(খ)

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।