তাফসীরে আনওয়ারুল কুরআন পারা 30
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে মাসউদ (রা.)-এর উক্ত অভিমতের জবাবে ওলামায়ে কেরাম বলেন- ১ তিনি তার মাসহাফে সূরাছয় শুধু উল্লেখ করেননি । ২. নবী করীম প্র যে এ সূরাদ্ধয়কে কুরআনে শমিল করার অনুমতি দিয়েছেন, সে কথা হযরত ইবনে মাসউদ (রা.) জানতে পারেননি | ৩. এটা তীর নিছক ব্যক্তিগত অভিমত । এ মত অন্য কারো নয় । অন্য কোনো সাহাবীও তার এ মতকে সমর্থন করেননি । ৪' হযরত ওসমান রো.) সমস্ত সাহাবীর সম্পূর্ণ একমত্যের ভিত্তিতে কুরআন মাজীদের যে অনুলিপি তৈরি করিয়েছেন, তাতে উক্ত সূরাদ্ধয় শমিল ছিল । ৫. নবী করীম পু উক্ত সূরাদ্ধয় নামাজে পড়েছিলেন বলে সহীহ হাদীস পাওয়া যায় । মুসনাদে আহমদ গ্রন্থে বলা হয়েছে যে, হযরত মুহাম্মদ ু-এর উপর একজন ইহুদি লাবীদ ইবনুল আসিম কর্তৃক একদা জাদু করা হয়েছিল । এর প্রভাবে রাসূলুল্লাহ গ্র্ খুবই অসুস্থ হয়ে পড়লেন । এ বিষয়টি হযরত জিবরাঈল (আ.)-এর মাধ্যমে হুযূর পর কে জানিয়ে দেওয়া হয়েছিল । আর জাদু যে বস্তুর মাধ্যমে করা হয়েছিল তা ছিল হুযূর গ্ঃ -এর চিরুনির একটি টুকরা এবং মাথা মুবারকের এক গাছি চুল সংযোজনে বন্‌ জুরাইজের যী আরওয়ান নামক একটি কৃপের তলায় পাথর চাপা দিয়ে পুরুষ খেজুর গাছের ছড়ার আবরণে রাখা হয়েছিল । অতঃপর হযরত মুহাম্মদ পরই লোক পাঠিয়ে এ সকল জাদুর বস্তৃগুলো নিয়ে আসলেন এবং সূরা আন-নাস ও আল- ফালাব্বের এক একটি আয়াত পড়লেন এবং একটি গিরাহ খুলে ফেললেন, অতঃপর তিনি সুস্থ হয়ে গেলেন । সহীহ বুখারী শরীফে হযরত আয়েশা (রা.) হতে এরূপ বর্ণনা রয়েছে যে, হুযুর গুহ এর উপর একজন ইহুদি লাবীদ ইবনুল আসিম জাদু করল, তাতে হুযূর রী অসুস্থ হয়ে পড়লেন । অতঃপর একদা তিনি হযরত আয়েশা সিদ্দীকা (রা.)- এর নিকট বললেন যে, হে আয়েশা! আমার অসুস্থতা কি, তা আল্লাহ তা'আলা আমাকে অবগত করিয়ে দিয়েছেন । অর্থাৎ আমি স্বপ্নে দেখতে পেয়েছি, আমার নিকট দু'জন (ফেরেশতা) লোক মানুষের আকৃতিতে এসেছেন । একজন আমার শিহরে বসল, অপরজন পায়ের দিকে বসল । মাথার দিকের ব্যক্তি পায়ের দিকন্থ ব্যক্তিকে প্রশ্ন করল যে, এ মহামানবের অসুস্থতা কি? 'অপরজন বললেন, তাকে জাদু করা হয়েছে। আবার প্রশ্ন করলেন, কে তাকে জাদু করেছে? বললেন, লবীদ ইবনে আসম যে ইহুদিদের সাহায্যকারী মুনাফিক ছিল । আবার পঞ্ন করলেন কিসের মধ্যে করা হয়েছে? বললেন, একটি চিরুনি ও দীতের মধ্যে । অতঃপর প্রশ্ন করলেন তা কোথায় রাখা হয়েছে? বললেন, তা খেজুরের এ গেলাপে রাখা হয়েছে যাতে খেজুর হয় ।আর তা 35: ১৫১ -এর তলায় একটি পাথরের নিচে চাপা দেওয়া অবস্থায় রয়েছে। হুযুর ই স্য়ং সে কৃপে গমন করে তা বের করে আনলেন । অতঃপর হযরত আয়েশা (রা.) প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি কেন তা প্রকাশ করেননি যে, অমুক ইন্ছদি এ বেয়াদবি করেছে? হুযুর গ্ই বললেন, আমাকে আল্লাহ শেফা দান করেছেন, আর কারো কষ্ট দেওয়া আমার পছন্দ নয় । ইমাম ছা'লাবী (র.)-এর বর্ণনায় বলা হয়েছে, হুযুর প্র-এর খেদমতে একটি ছেলে ছিল, এক ইহুদি তাকে ফুসলিয়ে তার মাধ্যমে হুযুর ক্র -এর দাত মোবারক ও চিরুনি মোবারক অর্জন করে এবং একটি দাতের সুতায় ১১টি গিরা সংযোগ করে জাদু করল। প্রত্যেকটি গিরায় একটি সুই লাগাল এবং চিরুনির সাথে এগুলো সংযোগ করে একত্রে খেজুর ফলের গেলাপে পাথরের নিচে চাপা দিয়ে রাখে । আল্লাহ তাআলা ১৫424 ৪:১4 নাজিল করেছেন এবং এতে ১১টি আয়াত রয়েছে । এক এক আয়াত পড়ে হুযূর প্র এক একটি গিরা খুলেন এবং সুস্থতা অর্জন করেন । জাদুর বাস্তবতা : জাদুর বাস্তবতার ব্যাপারে মতবিরোধ দেখা যায়- কারো কারো মতে, এর কোনো ভিত্তি নেই। এটা নিছক কুসংস্কার মাত্র । আবার কারো মতে, এর বাস্তবতা রয়েছে। প্রথম দলের মতে- জাদুর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। কাজেই তাকে বাস্তব মনে করা যেতে পারে না। কিন্তু দুনিয়ার এমন বহু জিনিস আছে যা বাস্তব অভিজ্ঞতা ও পর্বেক্ষণেই শুধু আসে; কিন্তু তা কিভাবে সংঘটিত হয় তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় । বস্তুত যার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না তার অস্তিত্বকেই অস্বীকার করতে হবে, জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে এমন কোনো কথা নেই । জাদু মূলত একটা মনন্তত্ি প্রক্রিয়া । তা মন হতে সংক্রমিত হয়ে দেহকে প্রভাবিত করতে পারে, যেমন দৈহিক প্রভাব সংক্রমিত হয়ে মনকে প্রভাবিত করে । ভয় একটা মনস্তাত্বিক জিনিস; কিন্তু তা দেহে সংক্রমিত হয়ে দেহে লোমহর্ষণ ঘটে । সমস্ত শরীর কীপতে শুরু করে। জাদুর দ্বারা আসল ব্যাপারে পরিবিতরন ঘটে না বটে, কিন্তু তার কারণে মানুষের মন ও ইন্য় প্রভাবিত হয় । তখন আসল ব্যাপারই পরিবর্তিত হয়ে গেছে বলে অনুভূত হয়। তবে.এ কথা নিঃসন্দেহ যে, বন্দুকের গুলী ও বিমান হতে নিক্ষিপ্ত বোমার মতো জাদুর কার্যকারিতা আল্লাহর অনুমতি ছাড়া অসম্ভব; কিন্তু হাজার হাজার বছর ধরে যা মানুষের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণে ধরা

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।