১. ইবনে জুবাইর, আতা ও জাবিরসহ সাহাবা ও তাবেয়ীগণের একটি দলের মতে, আলোচ্য সূরা “আল-মাউন' মাক্ী । হযরত ইবনে আব্বাস (রা.) হতেও অনুরূপ এক বর্ণনা রয়েছে । ২. হযরত কাতাদাহ ও যাহহাকসহ সাহাবী ও তাবেয়ীগণের অপর এক দলের মতে, এ সুরাটি মাদানী | হযরত ইবনে আববাস (রা.) হতেও অনুরূপ একটি বর্ণনা রয়েছে । কিন্তু আলোচ্য সূরায় নামাজে গাফিলতি করা ও.লোক দোখানো (আমল ও নামাজ)-এর কঠোর সমালোচনা করা হয়েছে। স্পষ্টতই তা দ্বারা মুনাফিকদের দিকে ইঙ্গিত করা হয়েছে । আর মুনাফিকদের আবির্ভাব হয়েছে মদিনায় । কাজেই এ হতে বুঝা যায় যে, সূরাটি মদিনায় নাজিল হওয়ার মতটিই অধিকতর গ্রহণযোগ্য । বিষয়বস্তু ও সারকথা : এ সূরায় আল্লাহ তা'আলা পরকালে অবিশ্বাসী লোকদের চরিত্র কতদূর নিম পর্যায়ে নেমে যায়, তার একটি চিত্র অংকন করেছেন । সর্বপ্রথমেই বলা হয়েছে- পরকাল বা দীন ইসলামে যারা বিশ্বাসী হয় না; বরং অস্বীকার করে, তাদের সম্পর্কে তোমরা কিছু জান কি? তাদের সামাজিক চরিত্র লেনদেন কতখানি নিমনস্তরের হীন ও নীচ হতে পারে, তা শোন । তাদের প্রথম চরিত্র হলো এতিমদের হক ও অধিকারকে তারা নস্যাৎ করে । তাদের ধন-সম্পদ ও বিষয়- সম্পত্তিকে আত্মসাৎ করে তা হতে তাদেরকে বেদখল করে । তারা তা চাইতে এলে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় । আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো- নিজেরা তাদের খাদ্য দেওয়া তো দূরের কথা, অপরকেও খাদ্য দিতে এবং সাহায্য-সহানুভূতি করতে বলে না। তারা পার্থিব সুযোগ-সুবিধা ও স্বার্থ আদায়ের জন্য কুফরিকে গোপন রেখে নামাজি সেজে জামাতে শামিল হয় এবং প্রমাণ করতে চেষ্টা করে যে, আমরা মুসলমান । রাষ্ট্রীয় যাবতীয় সুযোগ-সুবিধায় আমাদের অধিকার রয়েছে । এ সব মুনাফিক নামাজিদের প্রতি আল্লাহর অভিসম্পাত । তারা নামাজের ক্ষেত্রে খুবই উদাসীন । নামাজের গুরুত্বকে উলব্ধি করে নামাজ পড়ে না। নামাজের প্রতি প্রকারান্তরে অবজ্ঞা দেখায় । কেবল নামাজই নয়-সমস্ত কাজকর্মই লোক দেখানোর উদ্দেশ্যে করে থাকে । এমনকি সামাজিক জীবনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামত্রীও অন্যকে ধার দিতে চায় না। তারা কত স্বার্থপর ও আত্মপৃজারী হয় যে, অপরের জন্য কিঞ্চিৎ কষ্ট করা এবং সাধারণ একটু স্বার্থ বিসর্জন দেওয়াকেও পছন্দ করতে পারে না। এটাই হলো পরকাল ও দীন ইসলাম অস্বীকারকারীদের জীবন চরিত্রের যৎকিঞ্ৎ রূপ । এটা তেন ও... ৮ পাতা ৮৮০৮ ৩215 ৩৫৫2 ওত ০০ শানে নুযুল : এ আয়াতটি কাফের সর্দার আবু জাহেলের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। আবূ জাহল এমন দুরাচার লোক ছিল যে, মানুষ যখন মৃত্যু শয্যায় কাতর অবস্থায় নিপতিত হতো, তখন সে তার কাছে উপস্থিত হয়ে বলত, তুমি তোমার সম্তানাদির জন্য কোনো চিন্তা করো না । আমিই তার দেখা শুনা করব । এভাবে তাকে মিথ্যা আশ্বাস দেওয়ার মাধ্যমে তার অর্থ সম্পদ নিজের করায়তে নিয়ে নিত । অতঃপর তার পরবর্তী ওয়ারিশদেরকে গলাধাকিয়ে বের করে দিত । তাতে এতিম অসহায় সন্তানরা নিদারুন কষ্ট উপভোগ করত । ঘটনাক্রমে এমন একজন এতিম যার ধন সম্পদ সব আবূ জাহলের কাছে রক্ষিত ছিল সে হুজুর পট -এর কাছে এসে তীর দুর্ভোগের ব্যাপারেও নালিশ জানাল । তখন নবী করীম আই আবৃ জাহলের বাড়িতে যেয়ে এতিমের মাল ফেরত দেওয়ার কথা বলেন । কিন্তু আবু জাহল প্রথমত তা দিতে অস্বীকার করে । কিন্তু শেষ পর্যন্ত সে তা দিতে বাধ্য হয় । -আসবাবে নুষুল : ৪০৩] টি পাকি পি তা ০ ৩ আট ১ চমদাপপ পন ১1740] 4555 শানে নুযুল : এ আয়াতটি মুনাফিকদের ব্যাপারে অবতীর্ণ হয় । তারা মুসলমানদের সামনে তাদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করত; কিন্তু একাকী অবস্থায় নামাজ পড়ত না । আর মুসলমানদেরকে কোনো জিনিস ধার দিতেও অস্বীকার করত । এ সূরায় কাফের ও মুনাফিকদের কতিপয় দুষ্র্ম উল্লেখ করে তজ্জন্য জাহান্নামের শাস্তি বর্ণনা করা হয়েছে। মু'মিন ব্যক্তি বিচার দিবস অস্বীকার করে না। সুতরাং কোনো মুমিন যদি এসব দুক্র্ম করে, তবে তা শরিয়ত মতে কঠোর গুনাহ ও নিন্দনীয় অপরাধ হলেও বর্ণিত শাস্তির বিধান তার জন্য প্রযোজ্য নয় | এ কারণেই প্রথমে এমন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, যে বিচার দিবস তথা কিয়ামত অস্বীকার করে । এতে অবশ্যই ইঙ্গিত আছে যে, বর্ণিত দুক্র্ম কোনো মুমিন ব্যক্তি দ্বারা সংঘটিত হওয়া প্রায় অসম্ভব এটা কোনো অবিশ্বাসী কাফেরই-করতে পারে । বর্ণিত দুকর্ম এই : এতিমের সাথে দুর্ব্যবহার, সামর্থ্য থাকা সত্ত্বেও মিসকীনকে খাদ্য না দেওয়া এবং অপরকেও দিতে উৎসাহ না দেওয়া, লোক দেখানো নামাজ পড়া এবং জাকাত না দেওয়া । এসব কর্ম এমনিতেও নিন্দনীয় এবং কঠোর গুনাহ । আর যদি কুফর ও মিথ্যারোপের ফলশ্রুতিতে কেউ এসব কর্ম করে, তবে তার শাস্তি চিরকাল দোজখে বাস । এ সূরায় 1২) (দুর্ভোগ) শব্দের মাধ্যমে তা ব্যক্ত করা হয়েছে ।
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।