করতে পারবে, এ আশায় তারা এদের পূজা করত | এদের নিকট অভাব-অভিযোগ ও প্রয়োজন পুরা করার প্রার্থনা করত। অথচ কুরাইশগণের সমগ্র আরবের উপর বংশীয় কৌলিন্য-আভিজাত্য, সম্মান-মর্যাদা, প্রভাব-প্রতিপত্তি ও সুনাম যশ-লাভের একমাত্র কারণ ছিল কাবা ঘর কা“বা ঘরের কারণেই তারা আবরাহার আক্রমণ হতে রক্ষা পেয়েছিল । তাই আল্লাহ তা'আলা তাদের প্রতি তার বনুবিদ বদান্যতা ও অনুথহের কথা স্মরণ করিয়ে বলেছেন-হে কুরাইশগণ! তোমরা অভ্যস্ত হয়ে পড়েছ, শীতকালীন ও শ্রীম্মকালীন বাণিজ্যিক সফরে । তোমরা দেশ হতে দেশাস্তরে নিরাপদে ও সম্মানের সাথে যাতায়াত করতে পারছ; এটা আল্লাহর ঘরের খেদমত ও সেবা করারই ফলশ্রুতি । সুতরাং তোমাদের উচিত দেব-দেবীর পূজা-অর্চনা পরিত্যাগ করে, এ ঘরের প্রতিপালকের ইবাদত-বন্দেগি করা; অভাব-অভিযোগ ও হাজত পূরণের জন্য তার কাছে প্রার্থনা করা- তিনিই তো তোমাদের দুঃখ-দৈন্য দূর করে সুখী-সমৃদ্ধিশালী করেছেন এবং তোমাদের জন্য ভিতর-বাইর সর্বত্র এবং বাণিজ্যিক পথগুলোকে নিরাপদ করেছেন । তোমরা যেখানেই যাও, সেখানেই আল্লাহর ঘরের খাদেম বলে সম্মান পাচ্ছ । এমনকি আরবের দুর্বৃত্ত ও ডাকাত দলও তোমাদের ধন-সম্পদ লুণ্ঠন করে না । তোমাদের প্রতি হামলা করে না, তোমরা আল্লাহর এ সব নিয়ামত কিরূপে বিস্যৃত হতে পার? তোমাদের উচিত, যে ঘরের দ্বারা লাভবান হচ্ছ সে ঘরের প্রতিপালকের ইবাদত করা । অন্যথা তোমাদের নিকট হতে এ নিয়ামত কেড়ে নেওয়া হবে । তখন তোমরা পদে পদে অপমান ও অপদস্থ হবে । শানে নুযূল : হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে যে, রাসূল শর্ট কুরাইশদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে সাতটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন । যা না এর আগে না এর পরে কোনো সম্প্রদায় পেয়েছে বা পাবে । বৈশিষ্ট্যগুলো হচ্ছে ১. আমি কুরাইশ বংশে জন্ম গ্রহণ করেছি । ২. নবুয়ত রিসালাত তাদেরকেই একমাত্র দান করা হয়েছে । ৩. কা'বা শরীফের খেদমত তাদের উপর অর্পিত হয়েছে । ৪. হাজীদের পানি পানের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে । ৫. আসহাবে ফীলের উপর আল্লাহ পাক তাদেরকে বিজয়ী করেছেন । ৬. দশ বছর যাবত কুরাইশগণ ছাড়া অন্য কেউ আল্লাহর ইবাদত করেনি । (অর্থাৎ নরুয়তের প্রথম দশ বছররের মাঝে কুরাইশ বংশ ছাড়া অন্য কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেনি 1) ৭. কুরাইশদের সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কুরআনে একটি সূরা নাজিল করেছেন । উম্মে হানী বিনতে আবি তালেব বর্ণিত হাদীসে উল্লেখ রয়েছে যে, আমি কুরাইশ বংশে জন্ম গ্রহণ করেছি। এর স্থলে খেলাফত কুরাইশদের মাঝে সীমাবদ্ধ থাকবে ও দশ বছর ইবাদত করেনি এর স্থলে সাত বছর ইবাদত করেনি । -মুস্তাদরাকে হাকীম ২: ৫৩৬] এ ব্যাপারে সব তাফসীরকারকই একমত যে, অর্থ ও বিষয়বস্তুর দিক দিয়ে এই সূরা সূরা-ফীলের সাথেই সম্পৃক্ত । সম্ভবত এ কারণেই কোনো কোনো মাসহাফে এ দু'টিকে একই সূরারূপে লিখা হয়েছিল । উভয় সূরার মাঝখানে বিসমিল্লাহ লিখিত ছিল না। কিন্তু হযরত উসমান (রা.) যখন তীর খেলাফতকালে কুরআনের সব মাসহাফ একত্র করে একটি কপিতে সংযোজিত করান এবং সকল সাহাবায়ে কেরামের তাতে ইজমা হয়, তখন তাতে এ দু'টি সূরাকে স্বতস্ত্র দু'টি সুরারূপে সন্নিবেশিত করা হয় এবং উভয়ের মাঝখানে বিসমিল্লাহ লিপিবদ্ধ করা হয়। হযরত উসমান (রা.)-এর তৈরি এ কপিকে “ইমাম' বলা হয় । 2১2০৯ ১59০১ আরবি ব্যাকরণিক গঠনপ্রণালী অনুযায়ী "4 ১১০ -এর সম্পর্ক কোনো পূর্ববর্তী বিষয়বস্তুর সাথে হওয়া বিধেয় । আয়াতে উল্লিখিত ($ -এর সম্পর্ক কিসের সাথে, এ সম্পর্কে একাধিক উ্তি বর্ণিত রয়েছে। সুরা ফীলের সাথে অর্থগত সম্পর্কের কারণে কেউ কেউ বলেন যে, এখানে উহ্য বাক্য হচ্ছে :১| ০02: (5৫৫4 0৫ অর্থাৎ আমি হস্তীবাহিনীকে এজন্য ধ্বংস করেছি, যাতে কুরাইশদের শীত ও গ্রীম্মকালীন দুই সফরের পথে কোনো বাধাবিপত্তি না থাকে এবং সবার অন্তরে তাদের মাহাত্য প্রতিষ্ঠিত হয়ে যায় । কেউ কেউ বলেছেন যে, এখানে উহ্য বাক্য হচ্ছে।/১* অর্থাৎ তোমরা কুরাইশদের ব্যাপারে আশ্চর্যবোধ কর তারা কিভাবে শীত ও গ্রীষ্মের সফর নিরাপদে নির্বিবাদে করে! কেউ কেউ বলেন : এই +& -এর সম্পর্ক পরবর্তী বাক্য 1১৫24 -এর সাথে । অর্থাৎ এই নিয়ামতের ফলশ্রুতিতে কুরাইশদের কৃতজ্ঞ হওয়া ও আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করা উচিত। সারকথা, এই সূরার বক্তব্য এই যে, কুরাইশরা যেহেতু শীতকালে ইয়েমেনের দিকে ও ্রীম্মকালে সিরিয়ার দিকে সফরে অভ্যন্ত ছিল এবং এ দু'টি সফরের উপরই তাদের জীবিকা
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।