প্রয়োজন এতটুকুই যে, আমার কিছু উট আপনার সৈন্যরা নিয়ে এসেছে। সেগুলো ছেড়ে দিন । আবরাহা বলল ₹ আমি প্রথম যখন আপনাকে দেখলাম, তখন আমার মনে আপনার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মানবোধ জাগ্রত হয়েছিল। কিন্ত আপনার কথাবার্তা শুনে তা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে । আপনি আমার কাছে কেবল দুই শত উটের কথাই বলছেন। আপনি কি জানেন না যে, আমি আপনাদের কাবা তথা আপনাদের দীন-ধর্মকে ভূমিসাৎ করতে এসেছি? আপনি এ সম্পর্কে কোনো কথাই বললেন না! আশ্চর্যের বিষয় বটে । আব্দুল মোত্তালিব জবাব দিলেন : উটের মালিক আমি, তাই উটের কথাই চিন্তা করেছি । আমি কা'বা গৃহের মালিক নই । এর মালিক একজন মহান সত্তা । তিনি জানেন তার এ ঘরকে কিরূপে রক্ষা করতে হবে । আবরাহা বলল : আপনার আল্লাহ একে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। আব্দুল মোত্তালিব বললেন : তাহলে আপনি যা ইচ্ছা করুন । কোনো কোনো রেওয়ায়েতে আছে যে, আব্দুল মোত্তালিবের সাথে আরো কয়েকজন কুরাইশ নেতা আবরাহার দরবারে গমন করেছিলেন। তারা আবরাহার কাছে এই প্রস্তাব রাখলেন যে, আপনি আল্লাহর ঘরে হস্তক্ষেপ না করলে আমরা সমগ্র উপত্যকার এক তৃতীয়াংশ ফসল আপনাকে খেরাজ প্রদান করব। কিন্তু আবরাহা এ প্রস্তাব মানতে সম্মত হলো না । আব্দুল মোত্তালিব তার উট নিয়ে শহরে ফিরে এলেন । অতঃপর তিনি বায়তুল্লাহর চৌকাঠ ধরে দোয়ায় মশগুল হলেন । কুরাইশ গোত্রের বহু লোকজন দোয়ায় তার সাথে শরীক হলো । তারা বলল : হে আল্লাহ আবরাহার বিরাট বাহিনীর মোকাবিলা করার সাধ্য আমাদের কারো নেই । আপনিই আপনার ঘরের হেফাজতের ব্যবস্থা করুন । কাকুতি-মিনতি সহকারে দোয়া করার পর আব্দুল মোত্তালিব সঙ্গীদেরকে সাথে নিয়ে বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে পড়লেন । তীদের দৃঢ় বিশ্বাস ছিল যে, আবরাহার বাহিনীর উপর আল্লাহর গজব পতিত হবে। প্ত্যুষে আবরাহা কা'বা ঘর আক্রমণের প্রস্ততি নিল এবং মাহমুদ নামক প্রধান হস্তীটিকে অথে চলার ব্যবস্থা গ্রহণ করল । বন্দি নুফায়েল ইবনে হাবীব সম্মুখে অথসর হয়ে হস্তীর কান ধরে বিড় বিড় করে বলতে লাগল : তুই যেখান থেকে এসেছিস, সেখানেই নিরাপদে চলে যা; কেননা তুই এখন আল্লাহর সংরক্ষিত শহরে আছিস । অতঃপর সে হাতির কান ছেড়ে দিল। হাতি একথা শুনেই বসে পড়ল। চালকরা তাকে আপ্রাণ চেষ্টা সহকারে উঠাতে চাইল । কিন্তু সে আপন জায়গা থেকে একবিন্দুও সরল-না। বড় বড় লৌহ শলাকা দ্বারা পিটানো হলো, নাকের ভিতরে লোহার শিক ঢুকিয়ে দেওয়া হলো কিন্তু কিছুতেই কিছু হলো না । সে দণ্ডায়মান হলো না । তখন তারা তাকে ইয়েমেনের দিকে ফিরিয়ে দিতে চাইল । সে তৎক্ষণাৎ উঠে পড়ল । অতঃপর সিরিয়ার দিকে চালাতে চাইলে চলতে লাগল । এরপর পূর্ব দিকেও কিছুদূর চলল | এসব দিকে চালানোর পর আবার যখন মক্কার দিকে চালানো হলো, তখন পূর্বব্ৎ বসে পড়ল । এখানে তো আল্লাহর কুদরতের এই লীলাখেলা চলছিলই; অপরদিকে সাগরের দিক থেকে ঝাকে ঝাকে এক ধরনের পাখি সারিবদ্ধভাবে উড়ে আসতে দেখা গেল । এগুলোর প্রত্যেকটির কাছে ছোলা অথবা মসুরের সমান তিনটি করে কংকর ছিল; একটি চঞ্চুতে ও দু'টি দুই থাবায় । ওয়াকেদী (র.) বর্ণনা করেন : পাখিগুলো অদ্ভূত ধরনের ছিল, যা ইতৎপূর্বে কখনো দেখা যায়নি । দেখতে দেখতে সেগুলো আবরাহার বাহিনীর উপরিভাগ ছেয়ে ফেলল এবং বাহিনীর উপর কংকর নিক্ষেপ করতে লাগল । প্রত্যেকটি কংকর সেই কাজ করল, যা বন্দুকের গুলীতেও করতে পরে না । কংকর যে ব্যক্তির উপর পতিত হতো, তাকে এপার-ওপার ছিন্র করে মাটিতে পুঁতে যেত । এই আজাব দেখে সব হাতি ছুটাছুটি করে পালিয়ে গেল । একটিমাত্র হাতি ময়দানে ছিল, যা কংকরের আঘাতে নিহত হলো । বাহিনীর সব মানুষই অকুস্থলে প্রাণ হারায়নি বরং তারা বিভিন্ন দিকে পলায়ন করল এবং পথিমধ্যে মাটিতে পড়ে পড়ে মৃত্যুমুখে পতিত হলো । আবরাহাকে কঠোর শাস্তি দেওয়া উদ্দেশ্য ছিল । তাই সে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেনি । কিন্তু তার দেহে মারাত্মক বিষ সংক্রমিত হয়েছিল ॥ ফলে দেহের এক একটি গ্রন্থি পড়ে-গলে খসে পড়তে লাগল । এমতাবস্থায়ই সে ইয়েমেনে নীত হলো । রাজধানী 'সান'আয়' পৌছার পর তার সমস্ত শরির ছিনন-বিচ্ছির হয়ে যাওয়ায় সে মৃত্যুমুখে পতিত হলো । আবরাহার হস্তী মাহমূদের সাথে দু'জন চালক মক্কাতেই রয়ে গেল। তারা অন্ধ ও বিকলাঙ্গ হয়ে গিয়েছিল! মুহাম্মদ ইবনে ইসহাক (র.) বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা.) বলেছেন : আমি এই দু'জন চালককে অন্ধ -ও বিকলাঙ্গ অবস্থায় দেখেছি । হযরত আয়েশা (রা.)-এর ভগিনী আসমা (রা.) বলেন : আমি এই বিকলাঙ্গ অন্ধদ্বয়কে ভিক্ষাবৃত্তি করতে দেখেছি। হস্তীবাহিনীর এই ঘটনা সম্পর্কেই আলোচ্য সূরায় রাসূলুল্লাহ গ্্ -কে লক্ষ্য করে বলা হয়েছে ; চ )এ৩। ১৮৫55445045 ৫ স বিখিখানে ৩৪ “আপনি কি দেখেননি" বলা হয়েছে অথচ এটা রাসূলুল্লাহ সর এর জন্মের কিছুদিন পূর্বেকার ঘটনা । কাজেই দেখার কোনো প্রশ্নই উঠে না। কিন্তু যে ঘটনা এরূপ নিশ্চিত যে, তা ব্যাপকভাবে প্রত্যক্ষ করা হয়, সেই ঘটনার জ্ঞানকেও 'দেখা' বলে ব্যক্ত করা হয় । যেন এটা চাক্ষুষ ঘটনা । এক পর্যায়ে দেখাও প্রমাণিত আছে; যেমন পূর্বে উল্লেখ করা হয়েছে যে, হযরত আয়েশা (রা.) ও হযরত আসমা (রা.) উভয়েই দু'জন হস্তীচালককে অন্ধ, বিকলাঙ্গ ও ভিক্ষুকরূপে দেখেছিলেন ।
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।